হাড় মজবুত রাখতে এবং হাড়ের অসুখের জন্য ক্যালসিয়াম খেতে বলা হয়। ক্যালসিয়ামের অভাবে অস্টিও ম্যালেশিয়া, রিকেটস এবং অস্টিও পোরেসিস হতে পারে। অতিরিক্ত ক্যালসিয়াম কিডনিতে পাথর হওয়ার কারণ হতে পারে। ৭০ থেকে ৮০ ভাগ কিডনির পাথরই ক্যালসিয়াম অক্সালেট। আর একবার কিডনিতে পাথর হলে বারবার পাথর হওয়ার আশঙ্কা থেকে যায়। কিডনিতে একবার পাথর হলে খাওয়া-দাওয়ার ব্যাপারে নানা বিধিনিষেধ মেনে চলা প্রয়োজন। বিশেষত ক্যালসিয়াম ও অক্সালেটযুক্ত খাবার পরিমিত পরিমাণে খাওয়া প্রয়োজন। প্রয়োজনের বেশি ক্যালসিয়াম শরীর থেকে প্রস্রাবের মাধ্যমে বেরিয়ে যায়। এর জন্য যথেষ্ট পরিমাণে পানি পান করা দরকার। যাতে বাড়তি ক্যালসিয়াম অক্সালেট কিডনিতে জমতে না পারে। অ্যাসিডিক ইউরিনে পাথর হওয়ার সম্ভাবনা বেশি থাকে। অ্যালকালাইন ইউরিনে এ সমস্যা হয় না। অক্সালিক এসিডযুক্ত খাবার যেমন পালং শাক, টমেটো, আমলকী, শসা, ফুলকপি, মাশরুম, বেগুন, কার্বোনেটেজ পানীয় যেমন কোক, চা, কফি ইত্যাদি পরিমিত পরিমাণে খাওয়া দরকার। একেবারে খাবেন না সে কথা কিন্তু বলা হচ্ছে না। আর দুধ একেবারে না খাওয়া কিডনির জন্য ক্ষতিকর। যাদের পাথর হওয়ার প্রবণতা আছে তাদের রক্ত ও ইউরিন বা প্রস্রাব পরীক্ষা করে ক্যালসিয়ামের ডোজ ঠিক করা দরকার। আরেকটি কথা রাতে ঘুমাতে যাওয়ার আগে ২ গ্লাস পানি পান করে ঘুমাতে যান এবং মাঝ রাতে প্রস্রাব করে আবার ২ গ্লাস পানি পান করে আবার ঘুমাতে যাবেন, কেন না কিডনির পাথরগুলো মাঝ রাতে তৈরি হয়। তাই এ নিয়মে পানি পান করা ভালো।
আলোচিত ব্লগ
আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন
সাময়িক পোষ্ট

আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন
বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন
কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?
ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন
১৩৩১৩ তম দিন শেষে
আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।