somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সনজিত
মা জানো,সিন্ধুর গভীরে ছোট বিন্দু আমি,আজই আমার মাঝে,প্রাণের সঞ্চার অনুভব করছি.....হৃদপিন্ডটা স্পন্দিত হচ্ছে,আমি স্পষ্ট শুনতে পাচ্ছি।

৩০ বছরে পা রাখল উইন্ডোজ

০৭ ই আগস্ট, ২০১৫ বিকাল ৩:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিল গেটস ও পল অ্যালেন নামের দুই বন্ধু কম্পিউটার প্রোগ্রামিং নিয়ে কাজ শুরু করে ১৯৭০ সাল থেকে।তাদের চেষ্টার ফলে ১৯৭৫ সালের ৪ এপ্রিল মাইক্রোসফট নামে নতুন এক প্রতিষ্ঠানের যাত্রা শুরু হয়। সেই থেকে আজ ২০১৫ সালে এসে ৩০ বছর ধরে সবার প্রথম পছন্দের অপারেটিং সিস্টেম উইন্ডোজ।আজ থেকে আসছে উইন্ডোজের ১৪তম সংস্করণ উইন্ডোজ ১০।

উইন্ডোজ ১০ নিয়ে আলোচনায় আশার আগে দেখে নেই উইন্ডোজের আগের সংস্করণগুলোকে।

বেটা পর্যায়ে ১৯৮৩ সালে মাইক্রোসফট উইন্ডোজ ১.০ নামের প্রথম অপারেটিং সিস্টেম বাজারে আনে। এরপর ১৯৮৫ সালের নভেম্বরে ডস বা ডিস্ক অপারেটিং সিস্টেমের বাড়তি সুবিধা হিসেবে পরিপূর্ণ উইন্ডোজ বাজারে আসে। এরপর আসে উইন্ডোজ ২.০ এবং ৩.০।

উইন্ডোজ ২.০ -তে উন্নততর কিবোর্ড শর্টকাটের ব্যবস্থা ছিল।উইন্ডোজ ৩.০তে ইন্টেলের ৮০২৮৬ ও ৮০৩৮৬ প্রসেসরের মেমোরি ম্যানেজমেন্ট সুবিধাগুলো কাজে লাগায়।

উইন্ডোজ ৩ –এ লেখালেখির জন্য নোটপ্যাড, ওয়ার্ড প্রসেসিংয়ের জন্য রাইট, আঁকাআঁকির জন্য পেইন্ট এবং হিসাব করার জন্য একটি ক্যালকুলেটর যোগ করা হয়।৬ এপ্রিল ১৯৯২ সালে প্রিন্ট যোগ্য ফ্রন্ট যোগ করে উইন্ডোজ ৩.১ উন্মুক্ত করা হয়। ১৯৯২ সালের নভেম্বর মাসে মাল্টিমিডিয়া সংস্করণ বের হয়, এতে ভিডিও দেখার সুবিধা যোগ করা হয়।

গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস সম্বলিত উইন্ডোজ ৯৫ অপারেটিং সিস্টেম ১৯৯৫ সালের ২৪ আগস্ট মুক্তি পায়। এরপর উইন্ডোজ ৯৮ বাজারে ছাড়া হয় ১৫ মে, ১৯৯৮ সালে। এটি ১৬ বিট ও ৩২ বিটের হাইব্রিড সংস্করণ।

ইন্টারনেট এক্সপ্লোরার ৫.৫ ও নতুন মুভি মেকার সফটওয়্যার উইন্ডোজ মিডিয়া প্লেয়ার নিয়ে বাজারে আসে উইন্ডোজ মিলিনিয়াম।

উইন্ডোজ ২০০০ এর পর বাজারে আসে সবচেয়ে প্রশংসিত উইন্ডোজ এক্সপি।এমনকি, উইন্ডোজ ৭ ছাড়া উইন্ডোজের পরবর্তী সংস্করণগুলো উইন্ডোজ এক্সপির মত এতো জনপ্রিয়তা পায়নি।

২০০৭ সালের ৩০ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে ভিস্তার বাজারজাতকরণ শুরু হয় এবং সাধারণের হাতে চলে আসে। কিন্তু নিত্য নতুন ফিচার যুক্ত করা হলেও ধীরগতি বা নানা বাগ থাকার কারণে জনপ্রিয়তা পায়নি এই অপারেটিং সিস্টেম।ভিস্তার পর ২০০৯ সালে এটি বাজারে আনে উইন্ডোজ ৭। ৩২ বিট ও ৬৪ বিটের দুই রকমের সংস্করণে এটি বাজারে আনা হয়।

উইন্ডোজ ৮ সংস্করণে আগের সংস্করণগুলো থেকে টাচ স্ক্রিনে ব্যবহার উপযোগী করে অনেক পরিবর্তন আনা হয়। কিন্তু জনপ্রিয়তা না পাওয়ায় পরবর্তীতে উইন্ডোজ ৮.১ উন্মুক্ত করা হয়।

সর্বশেষ বাজারে আসা উইন্ডোজ ১০ মাইক্রোসফটের ইতিহাসে সবচেয়ে বড় সব পরিবর্তন আনা হয়েছে। এই অপারেটিং সিস্টেম চিরচেনা স্টার্ট মেন্যু। নতুন ফিচার হিসেবে থাকছে মেট্রো মুড, ভার্চুয়াল ডেস্কটপ, নতুন নোটিফিকেশন অপশন এবং টাচ স্ক্রিন।

সাড়া পৃথিবীতে ৯০% কম্পিউটারে উইন্ডোজ অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয়। তাই বলেই দেয়া যায় সফলভাবে ৩০ বছর পার করেছে এই টেক জায়ান্ট।
সর্বশেষ এডিট : ০৭ ই আগস্ট, ২০১৫ বিকাল ৩:০৬
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

হারানো বিজ্ঞপ্তি

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩১



অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, গত প্রায় দুই বছর যাবৎ বিবেক, বুদ্ধি, জ্ঞান, বিচার ও বিবেচনা - এই পাঁচজনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। একসময় তাঁরা... ...বাকিটুকু পড়ুন

মার্কিন মাটিতে ‘আত্মঘাতী ভুল’- নাকি বদলে যাচ্ছে হিসাব?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:২৫


মার্কিন মাটিতে ‘আত্মঘাতী ভুল’- নাকি বদলে যাচ্ছে হিসাব?

শেখ হাসিনা কি ফিরবেন?
আন্তর্জাতিক রাজনীতিতে কখনো কখনো একটি বৈঠকের চেয়েও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে- কোন বৈঠকটি হলো, কোনটি হলো না এবং কোন... ...বাকিটুকু পড়ুন

সংখ্যা গরিষ্ঠ মুসলিম হিসেবে গর্ব করার কিছু নেই......

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:২৮

আমরা যারা আপাত দৃষ্টিতে হায়েনা নই কিন্তু নিরবে স্বচক্ষে হিন্দুদের সর্বনাশ দেখে যাচ্ছি তারা সবচেয়ে বেশি দায়ী। অথচ বাংলার হিন্দু, বাংলার খ্রীষ্টান, বাংলার বৌদ্ধ, বাংলার মুসলমান, আমরা সবাই বাঙ্গালী-এই বৈষম্যহীনতা... ...বাকিটুকু পড়ুন

অল্প একটু পাশে থেকো

লিখেছেন রানার ব্লগ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১০



আমাকে খুব বেশি কিছু দিতে হবে না,
এক মুঠো আকাশও নয়,
আচেনা কোনো বিকেলও নয়।

শুধু কখনো কখনো
আমার নির্জন ঘরের দরজায়
টোকা দিয়ে দাঁড়িয়ো, যেন বুঝতে পারি
ফুরিয়ে যাবার বেলা এখনো আসেনি ।

আমাকে প্রতিদিন মনে... ...বাকিটুকু পড়ুন

মাইনকা চিপা

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:১৬


এখন পর্যন্ত জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত ছিল প্রাথমিক সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত হয়ে ঢাকা ছেড়ে বাড়িতে চলে আসা। যে সময়ে শ্রেণীকক্ষে কোমলমতি শিশুদের পাঠদান করার কথা, সেই... ...বাকিটুকু পড়ুন

×