পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) বিশেষ পুলিশ সুপার আব্দুল্লাহেল বাকী শুক্রবার রাতে এ তথ্য জানিয়েছেন।
গ্রেপ্তাররা হলেন-হান্নান ইয়াহিয়া ওরফে মান্নান রাহী এবং মোহাইমিন নোমান।
ভোররাতে কানাইঘাট উপজেলার পূর্বপালজুড় গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে সিআইডি কর্মকর্তা বাকী জানান।
অনন্ত বিজয় দাশ, ফাইল ছবি
অনন্ত বিজয় দাশ, ফাইল ছবি
গত ১২ মে সিলেটের সুবিদবাজার এলাকার বাসা থেকে কর্মস্থলে যাওয়ার পথে ব্লগার ও সিলেট গণজাগরণ মঞ্চের সংগঠক অনন্তকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়।
এ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে এর আগে সিলেটের এক আলোকচিত্রী সাংবাদিককে গ্রেপ্তার করা হয়।
হত্যা মামলাটি তদন্ত করছে সিআইডি।
সর্বশেষ এডিট : ২৮ শে আগস্ট, ২০১৫ রাত ৯:৪৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


