somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাচ্চু মিয়া

১০ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাচ্চু, কেমন আছিস তুই?
আজও বাচ্চাই থেকে গেলি!
স্মৃতির অতল থেকে উঠে দাঁড়াবি আমি ভাবিনি।
সেই ছেলেবেলায় বদন,গোল্লাছুট ও মার্বেল কত খেলেছি।
তোকে কত রকম ভাবে ঠকিয়েছি জয়ের নেশায়। কেননা,তোর ভাষা বোঝার ক্ষমতা তো কারও ছিল না।
তবু মারতে চাইতিস কত মুষ্টিবদ্ধ হাতে
"এই দিবনি বলে" - তবু মারিস নি।
সে সময় তোর ছল ছল চোখের ভাষা ছিল আমার জয়ের উল্লাশ,
আজ এ হৃদয়ে তোর জন্য আমার দীর্ঘ শ্বাস।
তুই হেরে হৃদয় জিতে আছিস আমি বুঝতে পারিনি রে।
আজ তাই আমার চোখের জলে তোর ক্ষমা প্রার্থনা করলাম।
ক্ষমা করিস আমায়।
তোর জিল্লু কেমন আছে?
কোথায় থাকে এখন?
তোর সংগে দেখা হলেই বলতি, "জিল্লু আসবে, আমার জন্য জামা আরও কত কি তোর দূর্বোধ্য ভাষায়।
কথাগুলো আজও শুনতে ইচ্ছা করে।
হঠাৎ একদিন নাজিরপুরে তোর সাথে দেখা,
তুই আর সেইদিন আমাকে বলিস নিতো;
"জিল্লু আসবে, তোর জন্য জামা সেসব কথা !
তবে কি বাকশক্তিহীন পাগলের ন্যায় মানুষের মন মরে গেছে?
আসলে সময় সব মেরে চলে যায়।
এত নিষ্ঠুর কেন রে সময় যে তোকেও ছাড়েনি।
আবার কয়েক বছর পরে যখন তোর সাথে দেখা-
তুই চিনতে পারিস নি,খুব ইচ্ছে থাকা সত্ত্বেও কথা হয়ে উঠেনি সেবার।
ভাবলাম তোর স্মৃতিশক্তি আর দৃষ্টিশক্তি দুটোই চলে যাচ্ছে -
সভ্য মানুষের ও তোর থেকে বড় বেশি এমন আজকাল।
বাচ্চু মিয়া, তোর চুল পেঁকে গেছে স্বাস্থ্য ও নেই আর আগের মত ;
কে আর থাকে বল?জগত বদলের ক্ষত।
বাচ্চু মিয়া তুই বাচ্চাই থেকে গেলি,
কি হয় বল? বয়সের বড় হয়ে!
পিশাচ সময়ের হাত থেকে তবু তুই অনেক ভাল আছিস।
তুই কথা বলতে পারলে কাকে বেদনার কথা বলতি বলতো!
চিরসবুজ হয়ে বেঁচে থাক তুই হৃদয়ে।
তবু, আর একটি বার আরও একবার বলবি আমাকে -
তোর স্বপ্ন পোঁড়া গন্ধ কেমন?
আমি তার একটু গন্ধ নিতাম।
বাচ্চু মিয়া,তুই আমার থেকে বেশ বয়সে বড় -
তবু ছেলেবেলার বয়সী "তুই" তোর কাছে চেয়ে নিলাম,
তুই ও ছোট আমিও ছোট
নতুন করে বন্ধু হলাম।

সর্বশেষ এডিট : ১০ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:১৩
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যাদের স্বপ্নের দেশ আমেরিকা: তাদের জন্যে আজকের পোস্ট

লিখেছেন অপলক , ১৭ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:১৮



এমন এক সময় ছিল, ছেলে বা মেয়ে ডিভি লটারীতে স্বপ্নের দেশে গেছে, বাপ মায়ের পাড়া প্রতিবেশী গর্বে কথা বলাই মুশকিল। সেখানে গিয়ে OC(Office Cleaner) নাকি DC(Dish Cleaner) হবে তার... ...বাকিটুকু পড়ুন

”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

লিখেছেন প্রামানিক, ১৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০


শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন

শহীদ জিয়া ২৭ মার্চের ভাষণে 'জয় বাংলা' বলেছিলেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১১





সূত্রঃ আমার রাজনীতির রূপরেখা
লেখকঃ জিয়াউর রহমান
পৃষ্ঠাঃ ১৭৭

...বাকিটুকু পড়ুন

মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক চুক্তি! যে চুক্তির জন্য বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৪২


আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন

মেধা নয়, রাজনৈতিক পরিচয়ই কি আমাদের রাষ্ট্রে যোগ্যতার মাপকাঠি?

লিখেছেন raselabe, ১৮ ই অক্টোবর, ২০২৬ ভোর ৬:২৯

বিসিএসসহ বিভিন্ন সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়ায় রাজনৈতিক পরিচয় বা ভেরিফিকেশনের কারণে প্রার্থীদের বাদ পড়ার অভিযোগ আমাদের প্রিয় মাতৃভূমিতে নতুন কোনো ঘটনা নয়। রাজনৈতিক দলগুলো ক্যাম্পাসে ক্যাম্পাসে নিজেদের ছাত্রসংগঠনের কার্যক্রম চালু... ...বাকিটুকু পড়ুন

×