রুদ্র প্রতাপ,
এখন কয়টা বাঁজে?
আগাগোড়া সময়ের ভাজে এই জীবিত জিজ্ঞাসা,
আমাকে রাজসাক্ষী বানিয়ে ছাড়ে জীবনের কাঠগড়ায়।
টাকা দিলেও এখানে উকিল মেলেনা।
সময়ের পৃথিবীতে সময়ের এই ক্ষণিক জিজ্ঞাসা-
বার- বার বাড়িয়ে দেয় মৃত লাশের স্তূপ ;
আমি আসামি আমি চুপ,
শুধু দেখি সময়ের মাঝে জীবনের ভুলচুক।
রুদ্র প্রতাপ,
এখন কয়টা বাঁজে !
হামাগুড়ি দিয়ে ঘুম চোখে আর ভাল লাগে না চেয়ে দেখতে -
চোর ঘড়ির বিকলাঙ্গ মুখ;
ভাল লাগেনা দেউয়াল ঘড়ির টিকটিক শব্দ,
জীবনের ধ্বংসমূখী আওয়াজ ;কেননা,
যে জীবন শুধু জিজ্ঞেস করে তার অফুরান পরে থাকে কাজ।
এখন কয়টা বাঁজে?
এর উত্তর যারা জানে;তাঁরা দেখেছে
দনুজদলনীর প্রেমময়ী রূপ -
বিশ্ব মাঝারে সময়ের ক্ষোদিত সে অপূর্ব মুখ,
আমি তার বিন্দু পাইনিতো সুখ।
রুদ্র প্রতাপ,
আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে আমার শেষতম প্রশ্ন -
সমগ্র সময়ের আর কতটা বাকি ;
এখন কয়টা বাঁজে?নাকি এই প্রশ্নই
সময়ের মানচিত্রে -
জীবন অথবা সময়ের ডিগবাজী।
সর্বশেষ এডিট : ১৩ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:২১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



