somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সনজিত
মা জানো,সিন্ধুর গভীরে ছোট বিন্দু আমি,আজই আমার মাঝে,প্রাণের সঞ্চার অনুভব করছি.....হৃদপিন্ডটা স্পন্দিত হচ্ছে,আমি স্পষ্ট শুনতে পাচ্ছি।

তথাগতের সাথে কথোপকথন (৩) *

১৮ ই জুলাই, ২০২৩ সকাল ৯:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তথাগতকে বললাম, 'প্রিয় সর্বার্থসিদ্ধ, মার কে?'
তথাগত বললেন, 'মার মানে কন্দর্প, কামদেব, চিত্রায়ুধ, পুষ্পশর, মদন।'
বললাম, 'তার সাথে আপনার শত্রুতা কীসের? লোকে মদনের জন্য এখন
কোলকাতা হারবাল, জাপানি হারবাল, শান্ডার তেলে অর্থ পর্যন্ত খরচ করে
আর আপনি তার সাথে শত্রুতা বাঁধালেন? কেন?'
গৌতম বললেন, 'সেদিন বছরের শ্রেষ্ঠ দিন
বৈশাখী পূর্ণিমা
গ্রীষ্মের সন্ধ্যা হয় হয়
নৈরঞ্জনা নদীতে স্নান সেরে অশ্বত্থ বৃক্ষের নিচে বসে মন একাগ্র করলাম
পূর্ণিমা আলোয় চারদিক উদ্ভাসিত হতে দেরি নাই আর
এমন সময় মার
দেহের নিয়মে জাগিয়ে দেয় দেহ, মনের নিয়মে মন
কাছে নাই স্ত্রী
গার্লফ্রেন্ড সুজাতা
অন্তত বারবণিতা আম্রপালির মতোও দেহপসারিণী কেউ
বলো মেজাজ কার ঠিক থাকে তখন?
তখনই বানাই বসে 'মারবিজয়–কাব্য'।
রতি, প্রীতি, তৃষ্ণা তিন কন্যা
বিভ্রম, হর্ষ, দর্পসহ তার পাঁচশত পুত্রকে প্রব্রজ্যাধর্ম দিই
তারা গার্হস্থ্যধর্ম ত্যাগ করে সুবর্ণপুর হতে চলে আসে আমার নিকট।
আসলে একটা কথাও সত্য নয়
সমস্তই মিথ্যা বানোয়াট স্বকপোলকল্পিত নপুংসক।'
'কিন্তু কেন, হে অঙ্গিরসু?' বললাম আমি।
তিনি বললেন, ' জাগ্রত শরীর নিয়েও আমি যা পাই না তা কেন পাবে পৃথিবীর সকল লোক?
তাই মারের উপর এ ছিলো আমার চরম প্রতিশোধ।
সর্বশেষ এডিট : ১৮ ই জুলাই, ২০২৩ সকাল ৯:৫৫
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

লিখেছেন জুল ভার্ন, ২২ শে জুন, ২০২৬ সকাল ৮:৫০

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

প্রিয় সহব্লগার,
একসময় সামু ছিল আমাদের ছোট্ট এক মহাবিশ্ব।
দৈনিক গড়ে তিন-চারশ' ব্লগার অনলাইনে থাকতেন। প্রতি মিনিটেই নতুন নতুন পোস্ট আসত। কেউ গল্প লিখছেন, কেউ কবিতা, কেউ... ...বাকিটুকু পড়ুন

অন্য ধর্মের অনুসারীদের সাথে সদয় আচরণ করলে আল্লাহর ভালোবাসা পাবেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে জুন, ২০২৬ সকাল ১০:২৭

১) "দ্বীনের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি এবং তোমাদেরকে নিজ দেশ থেকে বের করে দেয়নি, তাদের প্রতি সদয় আচরণ ও ন্যায়বিচার করতে আল্লাহ তোমাদের নিষেধ করেননি। নিশ্চয়ই আল্লাহ ন্যায়পরায়ণদের... ...বাকিটুকু পড়ুন

সবার আগে মাতৃভূমি

লিখেছেন এম ডি মুসা, ২২ শে জুন, ২০২৬ সকাল ১১:১৩



প্রভাতের আলোতে যে রূপ আমি দেখি
সে যে চেনাজানা চির জন্মভূমিখানি,
পাখির মুগ্ধ সুরেলা কন্ঠে জোড় জাদু
আহা মন ভালো করে দেয় প্রতিদিনি।

পাহাড় নদী মাঠের সবুজ গালিচা
নারীর রূপ লাবণ্য নজর... ...বাকিটুকু পড়ুন

দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল

লিখেছেন রোকসানা লেইস, ২২ শে জুন, ২০২৬ দুপুর ১২:০৭



বাংলাদেশে শেষ কবে সিনেমা হলে গিয়ে মুভি দেখেছিলাম মনে নাই। গতকাল সন্ধ্যায় আমন্ত্রিত হয়ে গিয়েছিলাম, স্টার সিনেপ্লেক্স মুভি থিয়েটারে। এখন আর আগের মতন সিনেমা হল নেই। অনেক কিছু বদলে... ...বাকিটুকু পড়ুন

ব্লগে প্রথম ১০০০০০ মন্তব্যপ্রাপ্ত রাজীব নুর'কে অভিনন্দন ও শুভেচ্ছা!!

লিখেছেন বিজন রয়, ২২ শে জুন, ২০২৬ বিকাল ৪:৪০



প্রাপ্ত মন্তব্য ১,০০,০০০!!
ঐতিহাসিক!

এই ব্লগের ইতিহাসে রাজীব নুর আপনি সর্বপ্রথম ১০০০০০ মন্তব্য পেয়ে দৃষ্টান্ত সৃষ্টি করলেন!

আপনাকে অভিনন্দন আর শুভেচ্ছা প্রাণঢালা।

আপনি আবার এই ব্লগে সর্বপ্রথম ১০০০০০ মন্তব্যকারীও বটে!
সেটা নিয়ে আমি এই... ...বাকিটুকু পড়ুন

×