somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভয়ংকর অপচয়!!!

০৩ রা জুন, ২০০৯ রাত ৮:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



উপরের বাড়িটিতে যে এ.সি গুলো দেখা যাচ্ছে তার প্রত্যেকটি ২.৫ থেকে ৪ টনের এ.সি।

একটি ৪ টনের এসি প্রতি ঘন্টায় ৬৫০০ ওয়াট বিদ্যুৎ খরচ করে। এর পরিমাণ কতটুকু তা একটি উদাহরন দিলে স্পষ্ট হবে। একটি ৪ টনের এসি যে পরিমাণ বিদ্যুৎ খরচ করে তা দিয়ে , ৩০ টি গ্রামের এক দিনের/২৪ ঘন্টার বিদ্যুৎ চাহিদা পূরণ করা যায়। আর ১ টনের একটি এসি দিয়ে আট দশটি গ্রামে বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব।

আমাদের দেশে এ বিলাস সামগ্রীর পেছনে কি পরিমাণ বিদ্যুৎ অপচয় করা হয় , তা কারওয়ান বাজারের একটি ভবন এর উদাহরণ দিলেই স্পষ্ট হবে। এরকম কয়েক হাজার ভবন রয়েছে খোদ ঢাকা শহরেই।



নিচের ছবিটি একটি গাড়ির শোরুম।



কারওয়ান বাজারের আরো একটি ভবনের ছবি।


উপরের ছবিগুলোতে যে এ.সিগুলো দেখা যাচ্ছে তা অফিসের কর্মকর্তাদের জন্য , যারা এমনিতেই যথেষ্ট আরাম আয়েশে জীবনযাপন করেন। এদের প্রায় সবার-ই বেতন আনুমানিক ৫০ হাজার থেকে দেড় লক্ষটাকা অথবা তার চেয়েও বেশি। অথচ এদের বাড়তি আরাম আয়েশ নিশ্চিত করার জন্য আমজনতা কি ভয়াবহ রকমের মাশুল দিচ্ছে!!

আর এসব এ.সি থেকে নির্গত তাপ ও বিষাক্ত গ্যাস পরিবেশের কি ক্ষতিসাধন করছে তা আর নাই বললাম! তা দেখার ভার পরিবেশ বিজ্ঞানিদের উপর রইলো ।

কিন্তু অত্যন্ত দু:খের বিষয় যে কেউ এদিকে নজর না দিয়ে , বিদ্যুৎ সাশ্রয় করার নানারকম আজগুবি অদ্ভুত কায়দা কানুন তৈরী করছে যা বিদ্যুৎ সাশ্রয়ের ক্ষেত্রে অত্যন্ত নগণ্য ভূমিকা পালন করবে। আর এইসব উদ্ভট নিয়ম নীতির কারণে সাধারন আমজনতার দূর্ভোগ বেড়ে চলেছে ক্রমাগত। একদিকে অপ্রয়োজনীয় বিলাসিতা অন্যদিকে চরম দারিদ্র্যতা,অভাব-অনটন সত্যিই দু:খজনক।


সর্বশেষ এডিট : ০৪ ঠা জুন, ২০০৯ সকাল ৯:৪১
৩২টি মন্তব্য ২১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কে আমারে ডাকে?

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ১৯ শে মার্চ, ২০২৬ রাত ১১:২০

কিছু কিছু গান তৈরির পর সৃষ্টির আনন্দে আমি অত্যধিক উচ্ছ্বসিত হই। এ গানটার ফিমেইল ভার্সনটা তৈরি করেও আমি অনেক অনেক তৃপ্ত। আপনারা যারা ফোক-ক্ল্যাসিক্যাল ফিউশন ভালোবাসেন, এটা তাদের জন্য উপযুক্ত... ...বাকিটুকু পড়ুন

ইরানের ভুল বনাম যুদ্ধকৌশল

লিখেছেন আলামিন১০৪, ২০ শে মার্চ, ২০২৬ রাত ১২:০৯






ইরান যুক্তরাষ্ট্রকে বিশ্বাস করেছিল এবং তার মাশুল দিচ্ছে হাড়ে-হাড়ে। যখন গাজার শিশু-মহিলা-আপামর জনসাধারণকে নির্বিচারে বোমা-ক্ষেপনাস্ত্রের আঘাতে নির্মমভাবে হত্যা করা হচ্ছিল তখন আম্রিকা বলেছিল ঈসরাইলের উপর হামলায় ইরানের ভূমিকা নেই- মানে... ...বাকিটুকু পড়ুন

লোভে পাপ, পাপে ....

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে মার্চ, ২০২৬ রাত ১:৫২


"মাংস সমিতি।" এরকম নাম শুনলে প্রথমে হাসি পায়। সঞ্চয় সমিতি শুনেছি, ঋণ সমিতি শুনেছি, এমনকি মহিলা সমিতিও শুনেছি। কিন্তু মাংস সমিতি? তারপর একটু ভাবলে হাসি থেমে যায়। কারণ... ...বাকিটুকু পড়ুন

চর্যাপদঃ বাংলা ও বাঙালির ঐতিহ্য

লিখেছেন কিরকুট, ২০ শে মার্চ, ২০২৬ সকাল ৭:০৮

চর্যাপদ বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন হিসেবে স্বীকৃত হলেও, এর ভাষা ও উৎস নিয়ে দীর্ঘদিন ধরে বিতর্ক চলে আসছে। ১৯০৭ সালে নেপালের রাজগ্রন্থাগার থেকে হরপ্রসাদ শাস্ত্রী এই পদগুলি আবিষ্কার করেন এবং... ...বাকিটুকু পড়ুন

রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে মার্চ, ২০২৬ রাত ৮:৩৪


আজ বাদে কাল ঈদ। ঈদ-উল-ফিতর প্রতি বছর আমাদের জীবনে নতুন নতুন অনুভূতি নিয়ে ফিরে আসে, তবে এই আনন্দের জোয়ার সবচেয়ে বেশি আছড়ে পড়ে শিশু-কিশোরদের মনে। সেই ছোটবেলার কথা মনে... ...বাকিটুকু পড়ুন

×