somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ট্যাব কেনার আগে কী কী বিষয় খেয়াল রাখবেন? কিনবেন কোনটা?

১৯ শে জুন, ২০১৩ রাত ১১:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আসসালামু আলাইকুম,

কেমন আছেন বন্ধুরা।সবাই আশা করি ভালো আছেন।আমিও আল্লাহ্‌র রহমতে ভালো আছি।আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের পোস্ট শুরু করছি। আপনাদের অনেকরই হয়তো ট্যাব কেনার ইচ্ছা আছে। ছোটো আর সহজে বহনযোগ্য বলে অনেকের পছন্দের পণ্য এখন ট্যাবলেট কম্পিউটার। দেশের বাজারেও এখন কিনতে পারবেন নানা ব্র্যান্ডের ট্যাব। তবে জরুরি হল দেখেশুনে, চিনে কিনতে হবে ট্যাব।


ট্যাব কেনার আগে কী কী বিষয় খেয়াল রাখবেন?

প্রযুক্তি বিশ্লেষকেদের মতে, সারা বিশ্বে ডেস্কটপ, ল্যাপটপের চেয়ে বাড়তি সুবিধা আর স্মার্টফোনের চেয়ে ভালো পারফরমেন্স ট্যাবলেট ব্যবহারে তরুণদের আগ্রহী করে তুলছে। আগামী বছরেও ট্যাবলেটের জনপ্রিয়তা বাড়বে। বাজারে অ্যাপল, স্যামসাং, সনি, আসুস, ফুজিত্সুসহ নানা চাইনিজ ব্র্যান্ডের ট্যাবলেট কিনতে পারবেন।ট্যাবলেট কেনার আগে পরামর্শ চেয়ে সচরাচর যে প্রশ্নটি করা হয় তা হলো, ‘কোন ট্যাব কিনব?’ বাজারে নানা সুবিধা নিয়ে থাকা ট্যাবলেট কেনার ক্ষেত্রে এ প্রশ্নটি ওঠাই স্বাভাবিক। ট্যাব কেনার প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট সিনেটের বিশ্লেষকেদের পরামর্শ হচ্ছে, কাজের ধরন, প্রয়োজনীয়তার কথা মাথায় রেখেই ট্যাব কেনা উচিত।



ট্যাব কেনার আগেঃ

বিশেষজ্ঞদের পরামর্শ হচ্ছে ট্যাব কেনার আগে এর অপারেটিং সিস্টেম, হার্ডওয়্যার সম্পর্কিত তথ্য ও ট্যাবলেটের সহজে ব্যবহার করার সুবিধার বিষয়টি খেয়াল রাখবেন। দেশের বাজারে অনেক ব্র্যান্ডের ট্যাব পাওয়া যায়। তবে এত ব্র্যান্ডের ভিড়ে কোনটি আপনার জন্য সবচেয়ে ভালো? দামের বিষয়টি দেখেশুনে প্রয়োজনের সঙ্গে জুতসই হলে তবে ট্যাব কেনাই ভালো। ইন্টারনেট-সুবিধার এ যুগে ইন্টারনেট থেকে কাঙ্ক্ষিত ট্যাবের তথ্য জেনে নিয়ে তবেই বাজার থেকে তা কিনতে পারেন।
ট্যাব কেনার আগে সবার আগে খোঁজ নিন এর প্রসেসর সম্পর্কে। দ্রুতগতির প্রসেসরযুক্ত ট্যাব পছন্দ করুন, যাতে আপনার পছন্দের অ্যাপ্লিকেশনগুলো স্বচ্ছন্দে চালাতে পারেন। প্রসেসরের পাশাপাশি বেশি ক্ষমতার র্যাম আছে কি না, তা খেয়াল করে দেখতে পারেন। দেখে নিন তথ্য ধারণের জন্য ট্যাবে কতটা জায়গা রয়েছে বা অতিরিক্ত কতটা মেমোরি সমর্থন করবে। খেয়াল করুন ডিসপ্লে, রেজুলেশন। এ ছাড়াও ক্যামেরা, সেন্সর, ব্লু-টুথ, ইউএসবি, জিপিইউ ক্ষমতা দেখে নিন। কেনার সময় চার্জ থাকে কতটা এবং সাউন্ড কেমন সেটা যাচাই করুন। ট্যাব কেনার সময় সার্ভিস ও ওয়ারেন্টির বিষয়টি নিশ্চিত হয়ে নিন।



সেরা ট্যাবলেট

বাজার বিশ্লেষকেদের চোখে বর্তমানে বাজারে সেরা ট্যাবলেটের মধ্যে রয়েছে আইপ্যাড, স্যামসাং গ্যালাক্সি সিরিজের ট্যাব, আসুস. ফুজিত্সু, লেনোভো ও তোশিবার ট্যাব।

দেশের বাজারে ট্যাবলেট কম্পিউটারের দাম

অ্যাপল: আইপ্যাড মিনি ১৬জিবি-৪১,০০০ টাকা, ৩২জিবি-৫০,০০০ টাকা, ৬৪জিবি-৫৪,০০০ টাকা। আইপ্যাড-৪- ৮জিবি ৩৯,০০০ টাকা ।

স্যামসাং : গ্যালাক্সি ট্যাব ৭.০ ১৬জিবি-৩৫,৫০০ টাকা, গ্যালাক্সি নোট ১০.১-৪৭,০০০ টাকা, গ্যালাক্সি ট্যাব টু ১০.১ ১৬জিবি-৩৭,০০০ টাকা, ট্যাব২৭.০-১৬জিবি ২৯,০০০ টাকা, ট্যাব ২৭.০ ৮জিবি-২৭,০০০ টাকা,ট্যাব ১০১ ওয়াইফাই ৩২,০০০ টাকা, গ্যালাক্সি ট্যাব টু জিটি-পি৩১০০-৩১,০০০ টাকা, গ্যালাক্সি ট্যাব টু জিটি৫১০০-৪২,০০০ টাকা।

আসুস: নেস্যার৭-২৩,৯০০ টাকা, ওয়াইফাই ৩জি-৩২,৯০০।

সনি: এসজিপিটি৩-৩৯,০০০ টাকা, এসজিপি২-৪৯,০০০ টাকা, ট্যাবলেট পি-এসজিপিটি২ ৪৫,০০০ টাকা।

লেনোভো: এ২-১০৭এ-২৪,০০০ টাকা।

ফুজিত্সু: ট্যাব এম৫৩২-৬০,৫০০ টাকা।

তোশিবা: এটি-১০০-৪১,৫০০ টাকা।



বাজারের চীনা ট্যাবঃ

বাজারে এখন পরিচিত-অপরিচিত নানা ব্র্যান্ডের ট্যাবলেট চোখে পড়ে। একটু খতিয়ে দেখলে বোঝা যাবে, এগুলোর বেশির ভাগই চীনে তৈরি। রং-বেরঙের এসব অপরিচিত নামের চীনা ট্যাবলেট দামেও সাশ্রয়ী। মাত্র সাড়ে ছয় হাজার থেকে ২৫ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন পছন্দের ট্যাবলেট। চীনা ব্র্যান্ডের বিভিন্ন ট্যাবলেটের মধ্যে রয়েছে, ম্যাক্সপ্রো, আইনল, ওক্সেল, কোবি, বিফোরইউ, চাইল্ড প্যাড, আর্কোস, জিজি৭ প্রভৃতি। এসব ট্যাবলেট পাওয়া যাবে ছোট-বড় নানা মাপে ও রঙে। ট্যাবলেটগুলোর অধিকাংশই অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমনির্ভর।



চীনা ট্যাব এর সুবিধা-অসুবিধাঃ

চীনা ট্যাব ব্যবহারের বড় সুবিধা হলো সাশ্রয়ী দামে সুদৃশ্য ট্যাবলেট ব্যবহারের অভিজ্ঞতা। অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের ট্যাবগুলোতে অ্যাপ্লিকেশন ব্যবহার ও স্মার্টফোনের নানা সুবিধা পাওয়া যায়। অবশ্য সস্তার ট্যাবলেট বলে এর অধিকাংশগুলোর কোনো ওয়ারেন্টি নেই। যে ট্যাবলেটগুলোতে ওয়ারেন্টি দেওয়া হয়, সেগুলোর দাম তুলনামূলকভাবে বেশি। ব্যবহারকারীর অভিজ্ঞতা ও ট্যাবলেটের পারফরম্যান্স সম্পর্কে আগেভাগে জানা সম্ভব হয় না। অপরিচিত ট্যাবলেটের ব্র্যান্ড ও এর হার্ডওয়্যার সম্পর্কে আগেভাগে যাচাইয়ের সুযোগ থাকে না।



চীনা ট্যাবলেট কেনার আগে যে বিষয় অবশ্যই খেয়াল করবেনঃ

চীনা ট্যাবলেট কেনার আগে অবশ্যই বিক্রেতা প্রতিষ্ঠানের কাছ থেকে ওয়ারেন্টির বিষয়টি নিশ্চিত হয়ে রসিদ নিন। আপনার পণ্যের প্রসেসর, র্যাম, গ্রাফিকস, মেমোরি, ডিসপ্লে পরীক্ষা করে নিন। অপারেটিং সিস্টেমের আপডেট করা যায় কি না, পরীক্ষা করে নিন। থ্রিজি নাকি ওয়াই-ফাই নেটওয়ার্ক সমর্থন করবে, তা যাচাই করে নিন। ডিসপ্লের রেজুলেশন পরীক্ষা করে নিন। ট্যাবলেটে সমস্যা হলে ‘আফটার সেল সার্ভিস’ বিষয়গুলো পরীক্ষা করে নিশ্চিত হয়ে তবেই চীনা ট্যাবলেট কিনুন।



সেরা ৮ ট্যাবলেটঃ

হাফিংটন পোস্টের তালিকা অনুযায়ী ২০১৩ সালের সেরা ৮ টি ট্যাবলেট হচ্ছেঃ
আইপ্যাড মিনি
গ্যালাক্সি নোট ৮.০
কিন্ডল ৮.৯ এইচডি
আইপ্যাড ৪
নেক্সাস ৭
নুক এইচডি
নেক্সাস ১০
সারফেস প্রো।



ট্যাবলেট কেনার পাঁচ পরামর্শঃ

১. পুরোনো বা ব্যবহূত ট্যাব কেনার আগে যাচাই করে নিন
২. নকশা ও ডিসপ্লে প্রয়োজন অনুসারে কিনুন
৩. উন্নত প্রসেসর ও সর্বশেষ সংস্করণের অপারেটিং সিস্টেমনির্ভর ট্যাব কিনুন
৪. ডিসপ্লে রেজুলেশন ও ক্যামেরার মান যাচাই করে নিন
৫. ব্যবহার-বান্ধব কিনা ও ট্যাবের যাবতীয় তথ্য ইন্টারনেট থেকে যাচাই করে নিন।



আপনি ট্যাব কেনার আগে অবশ্যই এইসব বিষয় খেয়াল রাখবেন।আপনার যদি টাকা পয়সার সমস্যা না থাকে তাহলে ভালো ব্রান্ড এর ট্যাব কেনার চেষ্টা করবেন। পোস্টটি কষ্ট করে পড়ার জন্য ধন্যবাদ । পোস্টটি কেমন হল তা জানবেন । কোন প্রকার সমস্যা থাকলে কমেন্ট করবেন , সমাধান দেওয়ার চেষ্টা করবো।পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ ।ইনশাল্লাহ আগামিতে আরও সুন্দর পোস্ট নিয়ে হাজির হব।আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে অসংখ্য সুভকামনা রইল ।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

প্রসঙ্গ - এআই

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:১৭



আদু ভাইয়ের গল্প জানেন না ব্লগে এমন কেউ কি আছেন? ইদানিং অনেক আদু ভাই মার্কা লোকজন দেখছি যারা নকল করেন, অন্যের লেখা দেখে কপি করেন, ফুটপাতের বই কপি করা... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

×