পৃথিবীর সর্ব বৃহৎ উপকূলীয় বন, সুন্দরের অনন্য প্রতিকৃতি সুন্দরবন তার নিজস্বতা বিলিন করতে বাধ্য হচ্ছে। মাঝে মাঝে তার প্রাণ দিয়ে রক্ষ্যা করা বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা ও এর আশপাশ। কিন্তু আমরা সুন্দরবন এর প্রাকৃতিক ভারসাম্য রক্ষার জন্য কি আসলেই কাজ করছি! কিছু সংগঠন যারা এই সকল বিষয় নিয়ে কাজ করে, তারা নতুন একটি বিষয় হয়ত লক্ষ্য করা থেকে বিরত আছেন যে, ইট যা দিয়ে ইমারত তৈরি হয়, তাও আজকাল এই অঞ্চলে বেশী তৈরি হচ্ছে। এটি আমদের পরিবেশ দূষণ এ ভূমিকা রাখছে, অতিরিক্ত মাটি সংগ্রহের ফলে মাটির ফসল কম হচ্ছে।
কিন্তু আসল কথা হল," এত ইট যায় কোথায়?"
অনুসন্ধানে জানা যায় এগুলো ভারত পাচার হয়।
কেউ কেউ বলেন যে, রপ্তানি হয়।
তাহলে আমাদের দেশ নষ্ট করে ভারত ইট নিবে! আর আমরা তাই দিব।
আমরা এই প্রাকৃতিক বৈচিত্র্য ধ্বংস করতে এভাবে উঠে পড়ে লেগেছি কেন?
তাই দক্ষিণ অঞ্চলের দাবি এই ধরনের অপ তৎপরতা দ্রুত বন্ধ করা হোক।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



