somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এক গুচ্ছ অকবিতা সাথে একটি মহাকাব্য!

০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


সাইকো ভালোবাসার এপিঠ
তোমার জন্য
আমি আমৃত্যু ঝুলে থাকতে পারি ফাঁসিকাষ্ঠে
করতে পারি আরো কয়েকটা খুন
ধরতে পারি চেপে কোন অষ্টাদশীর কোমল উরু
অমৃতের পেয়ালা আজ রক্তে পরিপূর্ণ
তোমার জন্য, শুধু তোমার জন্য!


সাইকো ভালোবাসার ওপিঠ
তোমার জন্য
রংধনুর সাত রঙে রাঙিয়ে আনতে পারি সাতটি ফুল
মেঘের ভেলায় ভাসিয়ে দিতে পারি সব পাপ
আকাশ ভরা মিটিমিটি তারা আনতে পারি আমি অমাবস্যার রাতে
তোমার জন্য, শুধু তোমার জন্য!


হট্টোগোলে ভরা বর্ণমালা
চন্দ্রবিন্দুর সাথে নাকি খন্ড 'ত' আর কথা বলবে না
শিক্ষক বানানে 'ক' বাদ দিয়ে 'ষ' এর উপর বেশী চাপ দিয়ে ফেলেছে ছাত্ররা,
বিসর্গ বিষন্ণতায় ভুগছে গত সাত মাস থেকে!
শেষ পর্যন্ত ব্যাভিচারের দায়ে অভিযুক্ত হলো 'য' ফলা
নামের শুরুতে যৌনতার 'য' থাকার কারনে!
অংকের অনুস্বর মিলছে না কিছুতেই
কাগজে লিখলেও কেউ বানান করতে পারেনি ব্রাহ্মণ!
হ য ব র ল সব বর্ণ
হৈ হট্টোগোলে ভরা অট্টোহাসিতে হাসছে বর্ণমালা!


সুখ ও ছোট ডিম
দূরে থাকা মেঘের বৃষ্টি পড়ছে
মনের জানালার কাঁচে
মৃদু হেসে গান গাইছে দক্ষিণা বাতাস
চিলেকোঠায় ঘর পেতেছে একজোড়া চড়ুই
ছোট ছোট ডিম বড় হচ্ছে
স্বপ্নেরা ডানা না মেলুক
চড়ুই ছানা আজ ঠিকই আসমানে।


শরীর
তোমার কোমরের সরু বাঁকে
ব্রেক কষতে গিয়েও ব্যর্থ আমি
পড়েছি পিছলে নিতম্ব খাঁজে
সরু বাহু গুলো নুয়ে আছে
যেন কলমীলতা হেলছে দুলছে
তোমার পিঠ ভরা এলো কাশফুলের মতো চুলে।


জীবনের ঘানি
সাদা কাগজে ময়লা
বিচ্ছিরি মন মাদুলী
শব্দের টানে বেসুরাসুর বাঁশী
বিভ্রান্ত মোরগ ডাকে সাঁঝের বেলায়
ছুটন্ত পিঁপড়ের সারি ভেঙে একটা গুবরে পোকা
টেনে যাচ্ছে জীবনের ঘানি!


এক শব্দের মহাকাব্য

ভালোবাসা!

আমার বিছানায় সব সময় একটা খাতা থাকে। শুয়ে শুয়ে যখন যেটা ইচ্ছা লিখে ফেলি। কখনো একলাইন, কখনো দুলাইন, কখনো বা পাতার পর পাতা! সেখান থেকে কিছু কিবোর্ডে টাইপ করলাম আজ।
১৩টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আওয়ামী লীগ ফিরতে পারে, তবে…

লিখেছেন শেহজাদ আমান, ০২ রা জুলাই, ২০২৬ রাত ৯:২০




১। ২০১২ থেকে সংঘটিত আওয়ামী লীগের দীর্ঘ ১২ বছরের গু/ম, খু/ন, অ*পশাসন, গণতন্ত্র হ*ত্যা, নির্বাচনী ব্যবস্থা ধ্বং*স, দুর্নী*তি, বাকস্বাধীনতা ও সাংবিধানিক অধিকার হরণের মাত্রা এমন চরমই ছিল যে, শুধু... ...বাকিটুকু পড়ুন

মহাসাগরের ধারের সেই ছোট্ট দ্বীপ সামোয়া এবং বিশ্বকাপ ফুটবল

লিখেছেন হাসান মাহবুব, ০২ রা জুলাই, ২০২৬ রাত ১০:৩২

বিশ্বকাপের এই মৌসুমে ফুটবল নিয়ে একটা দারুণ হার্ট লিফটিং মুভি দেখে ফেললাম - "Next Goal Wins"
গল্পটা আমেরিকান সামোয়ার জাতীয় ফুটবল দলকে নিয়ে। ২০০১ সালে অস্ট্রেলিয়ার কাছে ৩১-০ গোলে হেরে... ...বাকিটুকু পড়ুন

সিনেমা-গান-খেলাধুলা

লিখেছেন তানভীর রাতুল, ০৩ রা জুলাই, ২০২৬ রাত ২:১৭

আইন সমাজ নিয়ন্ত্রণের সবচেয়ে কার্যকর পদ্ধতি নয়। আইন দৃশ্যমান, প্রতিরোধযোগ্য। সবচেয়ে কার্যকর পদ্ধতি হলো মানুষকে নিজেই নিজের আনন্দ নিষিদ্ধ করতে শেখানো। জীবন থেকে আনন্দের উচ্ছেদ ঘটানো। এই কাজটি বাংলাদেশে গত... ...বাকিটুকু পড়ুন

প্রতি বছর জুলাই আসলেই কি কাউয়া ক্যাচাল লাগতে হবে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৩ রা জুলাই, ২০২৬ রাত ৩:৫০


জুলাই মাসটা আবার ঘুরে ফিরে আসতেই দেশের রাজনৈতিক পাড়ায় পারদ চড়তে শুরু করেছে। বিশেষ করে যারা গত দুই বছর আগের আন্দোলনের ফসল ঘরে তুলেছেন, তাদের কাছে এই জুলাইয়ের... ...বাকিটুকু পড়ুন

ওরা ভয়ংকর

লিখেছেন রাজীব নুর, ০৩ রা জুলাই, ২০২৬ সকাল ৮:৪৯



বাঙালির উদরঘাটতি থাকলেও উৎসবে সদা মশগুল!
দ্যাশ নতুন কইরা স্বাধীন হইছে গো!
রঙবেরঙে পতাকায় বিলুপ্ত স্বজাতির মানচিত্র!

শুধু পতাকায় সীমাবদ্ধ নেই!
মনে হচ্ছে পাল্টে গেছে জাতীয়তা!
মধ্যরাতে ভেঙে যায় সুনিদ্রা কর্কশ... ...বাকিটুকু পড়ুন

×