somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কর্দমাক্ত আকাশ মেঘাচ্ছন্ন মাঠ, রাইতের বেলা শুইলে, নড়ে কেন খাট!(আম্মাআআ)

০৮ ই আগস্ট, ২০০৭ দুপুর ২:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রিয়তমা,

তোমার জন্য আমি পাড়ি দিতে পারবো না পদ্মা সাতরাইয়া কারন আমি সাতার পারি না, তোমার জন্য আমি পাহাড়ে উঠতে পারুম না কারন আমি ব্যায়াম করি না, তোমার জন্য আমি বিষ খাইতে পারুম না কারন আমার বুকে অত সাহস নাইকা, তবে তোমার জন্য আমি Wait করতে পারবো সারাজীবন বিয়া না কইরা। তোমারে যেদিন প্রথম এই পাড়ায় আসতে দেখি আমার দোস্ত রনিরে জিগাইছিলাম,"এ কোন জায়গার পরী?" সে কি বলেছিলো সেটা নাইবা বললাম। তারপর তুমি যখন বারান্দায় চুল শুকাইতে আসো আমি তার এক ঘন্টা আগে থিকা জায়গা বুক দিয়া রাখি, তুমি যখন স্যারে কাছে পড়তে যাও, তুমার পিছ পিছ নিঃশব্দে ঘুরতে থাকি। তুমার জন্য লেখা এর আগের ২০টা পত্র আমি এইভাবে তুমারে দিতে গিয়া প্লেন বানাইয়া গায়ে লাগাইতে পারি নাই। সবসময় বেলাইনে চিলা গেছিলো। তুমি যখন সামনে দিয়া হাইটা যাও তখন আমার মুখ হা হইয়া যায়, আমি কিছুই বলতে পারি না তখন, একমাত্র মাছি ঢুকলেই মুখ বন্ধ হয়। সেইজন্য তুমারে কোনদিন ডাইকা প্রেমপত্র দিতে পারি নাই।
জান, তুমারে আমি একটা কথা বলবার চাই, আই লাভ ইউ!
তুমার উত্তরের অপেক্ষায়!

শিশির
মীরপুর।

গত ৩দিন আগে আমাদের পাড়ার বোতু ওরফে শিশির এই প্রেমপত্র খানা লিখেছিলো পাড়ার সদ্য আগত যমুনাকে নিয়ে। শিশিরের বোতু হইলো কিভাবে সেটা একটু বলি। দেখতে নাদুস নুদুস, বাবা মায়ের একমাত্র হাবা সন্তান। বাবার কালোটাকার অভাব নাই কিন্তু সুসন্তানের অভাব তা শিশিররে দেখলেই বুঝা যায়। ভাল কাজ তো দূরের কথা মাথা খাটাইয়া খারাপ কাজও করতে পারেনা। তাই প্রথমে ওকে শিশি বলে ডাকতাম তারপর হলো বোতল তারপর শর্টকাটে বোতু! বোতু আবার এই চিঠি লেখাইছে আরেক বান্দর পোলা কবিররে দিয়া। উল্লেখ্য যমুনার পিছনে যেই লাইনটা আছে তাতে কবিরও অন্তর্ভুক্ত, কিন্তু বোতু আবার জানে না।(বাঁচাওওও)
যাই হোক, বোতু এই প্রেমপত্র লেখার পর যমুনার বাসার সামনে মুড়িওয়ালারে দিয়া পাঠাইছে আর পাঠানোর সময় ওর ডায়লগ এরকম," এই বাড়ীর মাইয়াটারে দিয়া আসবি এইটা, সাবধান মিস জানি না হয়, যদি হয় তাইলে তোর সব পোটকা মিস হইয়া যাইবো।" এবং এইখানেই প্যাচের সূত্রপাত কারন বোতু যমুনার নাম বলে নাই। আর মুড়িওয়ালার নজর ছিলো যমুনার মার উপর। ও সুযোগ পাইয়া যমুনার মাকে দিয়া আসে।
ব্যাস! আমার সমস্যা শুরু হয় এইখান থিকা, কারন ঐ চিঠিতে আমার নাম উল্লেখ আছে। এদিকে বোতু চিঠি দিয়াই এলাকা ছাড়া। ওরে না পাইয়া ওর মা আমার বাসায় দুইবার আমার খোজ নিছে। গতকাল পাড়ায় ঢুইকাই কবির রিক্সা থামাইয়া খবরটা দেয়। ঐখান থিকাই বন্ধুর বাসায় রিটার্ন।

আজকা কি হইবো আমি জানিনা!

বোলগ বাসী: আজকে একটা কথা খুব মনে পড়ে, সত সঙ্গে সর্গবাস, অসত সঙ্গে সর্বনাশ!

আমার হইছে সাড়ে সর্বনাশ!

দুঃখে এখন গান গাই:
কর্দমাক্ত আকাশ
মেঘাচ্ছন্ন মাঠ।
রাইতের বেলা শুইলে,
নড়ে কেন খাট!(আম্মাআআ)
সর্বশেষ এডিট : ১৩ ই এপ্রিল, ২০০৮ সকাল ১০:০৯
৫৫টি মন্তব্য ৩টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১০ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫১



​একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

×