অবশ্য গত পরশুদিন একটা দারুন অভিজ্ঞতা হইলো এই মিটিং নিয়া। একজন টাকলু লোক আসছিলো। আমি ভাবছিলাম কেডা না কেডা! ১ ঘন্টার মিটিং কথা কইয়া ২ ঘন্টা হইলো। আমার মেজাজ পুরা ইটের চাইয়ের নাহাল গরম। পরে যখন বসে উনার মেইল এ্যাকাউন্ট পাঠাইলো তখন খেয়াল কইরা দেখি উনি সুইডেনের কেটিএইচের প্রফেসর। আমি একবার পড়লাম না ১০ বার মেইল খান পড়লাম। সুইডেনের কেটিএইচ শুনছি ২০০৭ সালে থেস রেন্কিং অনুসারে ৫২ তম। আর সেইখানকার এক বাঙ্গালী প্রফেসরের লাগে বাতচিত করলাম! টাস্কি খাইয়া অখন আবার হজম করাই টাফ হইয়া যাইতাছে! হের লগে আবার মনে হয় ২-১ দিনের মধ্যে দেখা হইবো আমারি ডাকা মিটিং এ! ইদানিং আচানক জিনিস হজম করাই টাফ!
২৬ তারিখ একটা ছুটি দরকার, অখন বুঝতাছি না কার কাছ থিকা ছুটি নাই। আমার মাথার উপরে কেউ নাই, তার উপরের জনও নাই, তার উপরের জনও নাই। বাকী থাকে সিইও। হের কাছে একদিনের ছুটি চাইলে যদি বাকী জীবনের ছুটি দেয় সেইডাও একটা সমস্যা! তখন ছুটি নিয়া ফেরী কইরা আরিচায় চাইয়া বেচতে হইবো!
আবার এদিকে প্রজেক্টের টাইম লাইন যত কাছাইতাছে দিন দিন আমার বাইচা থাকাটাই কস্ট হইয়া যাইতাছে! অখন বুঝি দুই সতীন কখনো এক লগে ভালা থাকে না কেন? ইদানিং মোবাইলটারেই আমার সতীনের মতো মনে হইতাছে!
লান্ঞ্চের টাইম হইতেই টাইমলি আজকা লান্ঞ্চ করলাম। লান্ঞ্চ কইরা গায়ে হাওয়া লাগাইতে ব্যাংকের উদ্দেশ্যে রওনা দিলাম, এমুন সময় দেখি বাসা থিকা ফুন। টাস্কি খাইলাম বন্ধ মোবাইলে ফুন আইলো কেমনে?
: ইয়ো ম্যান, কি করো?
: কেডা, ফটিক নাকি? (আমার বোইনের দেয়া নাম সহ্য না হওয়াতে ওরে কাউন্টার নাম দিছি!)
: ইয়ো ম্যান, আজকা আমরা একটা কাজ করে ফেলেছি!
: মাশাল্লাহ তাও বাসায় বইসা কিছু একটা করছোস! তা আকামটা কি?
: ইয়ো ডুড, আজকা উইন্ডোজটা নতুন করে ইনস্টল করালাম। এখন সব কুঊউল!
: কস কিরে মোমিন! কাম বানাইছস! তা এইটা কি একলাই করছোস? কেমনে করলি, বিষদ বল!
: নো ম্যান, আমরা অনলি থ্রী ছিলাম। ফার্স্টে সিডি ঢুকালাম মাঝখানে আবার পাওয়ার ডাউন! শিট ম্যান। দ্যান আবার পাওয়ার আসাতে ওখান থেকে কাজ হয়ে গেলো।
: তা হঠাৎ কইরা তোর ইয়ো ইয়ো রোগ হইলো ক্যান?
: শিট ম্যান, টুমি আসলেই বুঝবানা, আমরা প্যারিসের লোক!
: যা ভাগ!
: ইয়ো ডিউড, বাসায় আসার সময় আমার জন্য ৫০০০ টাকা আনবা!
: একটা পিসি ঠিক করাইতে ৫০০০ টাকা? আমি বাড়িতের আহুম না!
: সমস্যা নাই, না আসলে তুমার পিসি ই বেচে দিবো!
মেজাজ ভালো হইলো না মন্দ হইলো সেইটা বুঝনের আগেই ব্যাংকে আইসা পড়লাম। এই ব্যাংকটারে বিশেষ ভালা পাই, কারন রিসেপশনে বইসা থাকা মাইয়াটার নাম নওরিন। হাসিটা দারুন, যতদুর কইলো বয় ফ্রেন্ডের লগে ছাড়াছাড়ি হইছে গত বছর, অখনও স্টেশন খালি!
কি করি? কি করি?
সর্বশেষ এডিট : ২১ শে জুলাই, ২০০৯ বিকাল ৩:৩৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


