somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সুলায়মানী মাছ আর দু মুঠো ভাত!

২৬ শে সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শীত আসিতেছে আসিতেছে বলিতেছে মাগার এইটা বলিতেছে না আইলে কই পালামু! এত শীত যে জীবনেও দেখি নাই। এমনও কোনো এক শীতের রাইতে হাটতে দেখা হইলো মেহেদীর সাথে। কইলো," মুরুব্বী, মিস্টি খান!"
: ভাইজান, এইখানকার মাটিত পা দিবার পারলাম না, বিয়া শাদী তো আরও না, কি ল্লাগী আমারে মুরুব্বী বানাইলা?
: যে ভাইজান, আপনেরে দেইখা আমার দাদার কথা মনে পইড়া যায়?
: (টাস্কি খাইয়া) বাপ থুইয়া দাদা, আমি কি এতই বুইড়া? তুমার না হইলে দাদা, বাকি গুলানরা আমারে মুরুব্বী ডাকে কেলা?
: আপনে এইখানকার সবার গনদাদার কথা মনে পড়ায় দিছেন।
: (মনে বড় বেদনা নিয়া) তা রাইতের বেলা মিস্টি বিলাইতেছো কেন?
: ভাইজান, আইজ রাইতে বাবু ভাই মাইয়া দেখতে যাইতাছে। লগে যাইতেছে সীমান্তদা আর আশরাফ ভাই। মুরুব্বী, দয়া কইরা রাত ১১ টার পর আইসা পইড়েন।
: আবারো মুরুব্বী! কই যাই? যাই হোউক, মাইয়া দেখতে রাইত ১১ টায় যামু?
: আরে ধুর, ওরা আইবো তখন, আমি বইলা রাখছি ১০-১২ টা প্যাকেট জানি নিয়া রাখে। মাইয়ার লাগে ফেসবুকে পরিচয়। তারপর এইখানে আইসা পরিনয়। আইজকা বাপ মায়ের লগে ফাইনাল টক! দোয়া রাইখেন আর আইসা পইড়েন!

বিদায় দিয়া লগে লগে রুমে লৌড়! ঘড়ি দেখলাম বাজে মোটে ৭ টা। অখনো ঘন্টা পাচেক বাকি। কি করি! যাই হোউক, ১০ টা বাজতেই রওনা দিলাম ওগো বাসায়। যাইয়া দেখি ব্যাপক পার্টি। আমি যাইতেই দেখি সবাই "মুরুব্বী" বইলা চিৎকার। মনটা চাইলো মাটি ফাক হোউক, আর আমি হান্দাই যাই!

আমি কইলাম," বাবু কি অখনো আহে নাই?"
: আইবো কেমন? গেলোই তো ৯টায়, ১২ টার আগে না মনে হয়!
: ফোন দিছিলা কেউ? কি খবর? খাওনের মেনু কি?
: ফুন বন্ধ দেখলাম! মনে হয় গভীর লেনদেনে বিজি!
: হুমমমম!
সবাই দেখলাম আমার মতো "হুমমমম" করলো। যাই হোউক কথা শেষ না হইতেই দেখি দরজায় বাবু খাড়াইয়া লগে সীমান্ত! আশরাফ নাই খাওনের প্যাকেটও নাই!
পুলাপান তাড়াতাড়ি বাবু ভাইরে ভিতরে ঢুকাইলো। সবাই সীমান্তরে ডাইকা কইলো ব্যাপার কি!

সীমান্ত শুরু করলো বয়ান:

আর কইয়েন না পুরা মান ইজ্জত বাল্টিতে কইরা বাল্টিক সাগরে হারাই গেলো। এমুন বেইজ্জতি জন্মেও হয় নাই। শালায় মাইয়ারে কইছে উই নাকি রেস্টুরেন্ট ব্যাবসায় জড়িত আর আমি নাকি সংবাদপত্রের কাজে জড়িত। হেরা কি এইডা জানে রেস্টুরেন্ট ক্লিনার আর আমি সকাল বেলা কাগজপত্র বিলাই! সবচেয়ে ভালো কইছে আশরাফ ভাইয়েরডা, কইছে সুপারস্টোর শপের সংগে আছে, মাগার হেয় তো সুপার স্টোর শপ ক্লিনার!

সবাই বাগড়া দিয়া কইলো," মাগার ধরা খাইলো কেমতে?"

" আর খাইবো কেমতে, এই ব্যাটায় যেইখানে থালা বাটি ধোয় সেইখানকার হেড ক্লিনার হইলো ঐ মাইয়ার বাপ! ওরে দেইখাই কয়," তুমি এইখানে কি করো?" বেকুবে না বুইজায় কয়,"সোনিয়া আছে?"
সে "হ্যা" বইলা ভিতরে ঢুকাইয়া যখন বসাইলো তখন আস্তে আস্তে সব কিছু বাইর হইয়া গেলো। আশরাফ ভাই তো টয়লেট কুন দিকে জিগাইয়া দরজা দিয়া দিলো এক লাফ! আর তারপর যা হইলো, মনে হইলো গলায় দড়ি দেই! ঐ বাইব্যা, গলায় দড়ি দিমু, দড়ি দেওনের টাকা দিয়া যা!"


আমি কায়দা বায়দা শুইনা রুম মেটরে ফুন দিলাম। ব্যাচারা ফুটবল খেইলা আসনের কথা, ইদানিং তার ক্ষুধামন্দা দেখা দিছে।
" ভাইজান, ফুটবল খেলা ছাড়েন, রুমে গিয়া রান্না বান্না শুরু করেন, আমি আইতাছি!"

যাই হোউক রাইতের বেলা সব্জী দিয়া খাইতে বইসা মেজাজ খিচায় গেলো। মুরগী আর সব্জী পেটে পুষাইতাছিলো না! পাশের রুমে সোফিরে ডাক দিয়া উঠাইয়া কইলাম ইংলিশে," ইলিশ মাছ চেনো?"
: (মুখটা ভেচকি মাইরা কইলো) ইলিশ কি?

ইন্টারনেট খুইজা ফটুক দেখাইলাম, অনেক ক্ষন চাইয়া কইলো ৩-৪ টা নাম কইয়া কইলো এগুলার মতো দেখতে লাগে! ৩-৪ টা নামের লগে একখান নাম হইলো সলেমন ফিশ মাছ! মনে হয় কুটিকালে এই মাছের নাম কলেজে পড়ছিলাম। কোচিং করতে গিয়া স্যার জিগাইছিলো লান্ঞ্চনে ক্যাভিয়ার খাইতে কুন মাছের ডিম ব্যাবহ্রত হয়। আমি হাত উচকাইয়া কইছিলাম," সুলায়মানি ফিশ!"
এইখান শুইনা সেই শিক্ষক আমারে তার কোচিং থিকা বাইর কইরা দিছিলো। যাই হোউক পুরান স্মৃতি আর না কই! চিন্তা করলাম পরের দিনই সুলায়মানী ফিশ মাছ কিনুম!
পরের দিন উইঠা কাম কাজ সাইরা গেলাম শহরে সুলায়মানি ফিস কিনতে! মাগার সমস্যা হইলো এইখানে ওরা কি নামে কয় সেইডাই জানি না। শহরে একলা আইসা বেকুব হইয়া গেলাম। দুকানের পর দুকান দেখি মাগার কুনুখানে সুলেমানি কান দেখি না। হঠাৎ রাস্তায় বাইর হইয়া মনে হইলো এক ইন্ডিয়ান বা পাকিস্তানি গায়ের কালারের এক লুক পাইলাম। আমি হিন্দিতে জিগাইলাম," ভাইজান কি ইন্ডিয়ার?"
: না ভাই, বাংলা দেশী!
আমি শুইনা মনে হইলো দুনিয়ার সবচেয়ে সৌভাগ্যবান মনে হয় আমি! মনের দুঃখে বাংলায় কইলাম," ভাইজান সুলায় মানি ফিশ মাছ খুজতাছি, কই পাই!"
সে "সাথে আসেন" বলে নিয়ে গেলো যেই দোকান গুলায় ঢুকছিলাম তার একটা দোকানে। ওখানে গিয়ে এমন একটা পশম আলা মাছ দেখালো যেটাই সোলায়মানী ফিশ মাছ। অথচ একটু আগে যখন ঐ সুন্দরী ঐটা দেখাইছিলো তখন মনে হইছিলো ডাইনোসরের কোনো এক প্রজাতি ধরায় দিলো! যাই হোউক, মাছ কিন্না তারে জিগাইলাম," ভাইজান আপনি থাকেন কই?"
নদীর ঐপারে একটা বাংলো টাইপ বাসা দেখাইয়া কইলো," ঐখানে!"
: ভাড়া কতো ঐ বাসার?
: এটার কোনো ভাড়া নাই, এটা আমার নিজের বাসা!সামনে আমার একটা রেস্টুরেন্ট আছে, আসবেন কিন্তু!
আমি টাস্কি খাইয়া গেলাম কি বড়লোক এই লোকটা যাই হোউক, মাছ পাইছি এইটা নিয়াই আমি খুশী মনে গেলাম বাসায়। বাসায় গিয়া রুমমেটরে দেখাইয়া কইলাম,"এই মাছ রান্ধে কেমনে?"
: বাড়িত ফুন দিছিলাম, ওরা যেমনে কইলো সেমনে রানলে কি হইবো? কেজী কত পড়ছে?
: বেশী না, বাংলা টাকায় ৮০০ টাকা!
: মারছে, ফ্রিজে রাখেন, একখান মুরগী কিন্যা আনছি, আগে ঐটা খাইয়া লই, পরে এই মূল্যবান মাছ কেমনে খায় সেইটা জানন যাইবো!
তারে ডাক দিয়া সেই বাঙ্গালীর কথা কওনে, সে কইলো," নাম ঠিকানা আনছেন?"
: হেইডা তো মনে নাই!
: আপনের নিজেরটা দিছেন?
: সেইটাও দিতে স্মরনে ছিলো না!
: আপনে মিয়া কি! জানেন সে এখানকার কি ক্ষমতাশালী লোক। আপনে মিয়া হেলায় সুযোগ খান হারাইলেন।
: সমস্যা নাই, কাইলকাই ওর রেস্টুরেন্টে যাই।
: মাগার ঐখানে ৩-৪ টা রেস্টুরেন্ট আছে আর সে বসে কুনটায় সেইটাও কেউ কইতে পারে না। তার ফুন নম্বর ছাড়া দেখা করন যায় না! মুরুব্বী এইডা করলেন কি!
: সুলায়মানি মাছ কিনছি, মনে বড় আশ ছিলো দুইটা ডাল ভাত সুলায়মানী ফিস মাছ ওরফে ইলিশা মাছ দিয়া খামু!:P
সর্বশেষ এডিট : ২৭ শে সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:২০
৩৯টি মন্তব্য ৩৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাদশা: বংশালের গডফাদার

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২১ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৮


পুরান ঢাকার অপরাধজগতের এক উত্থান ও পতনের উপাখ্যান

শেষ রাত

২০০৮ সালের ১৭ নভেম্বর।
রাত ২টা ১৭ মিনিট।


বংশালের একটি পুরোনো বাড়ির দোতলায় তখনও আলো জ্বলছে। বাইরে সরু গলিতে দু-একটি কুকুর... ...বাকিটুকু পড়ুন

আস্থার আড়ালে আতঙ্ক: আবাসিক ধর্মীয় প্রতিষ্ঠানে ধর্ষণ ও বলাৎকারের শিকার শিশুরা, জবাবদিহি কোথায়?

লিখেছেন মুনতাসির রাসেল, ২১ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৯



ঢাকার সাভারের একটি আবাসিক মাদ্রাসায় পড়ত সাত বছরের এক ছেলে। ছুটিতে বাড়ি এলে তাকে চুপচাপ, মনমরা দেখাত। কথাবার্তা কমে গিয়েছিল, খাওয়া-দাওয়াও ঠিকমতো করত না। বাবা-মা প্রথমে ভেবেছিলেন, পড়াশোনার চাপেই হয়তো... ...বাকিটুকু পড়ুন

জন্মগত জারজ বনাম স্বঘোষিত জারজ...

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২১ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৭

যে “সত্যিকারের জারজ” সে কিন্তু ভিকটিম বা শিকার। দুই প্রাপ্তবয়স্কের বিবাহ বহির্ভূত অনৈতিক সম্পর্কের সে ফলাফল মাত্র এবং সেই অপকর্মে তার কোনো ভূমিকাই নেই এবং সেই অর্থে সে অন্যপক্ষের অপকর্মের... ...বাকিটুকু পড়ুন

টেকনাফ থেকে ঢাকা বারোজন মানুষের পদযাত্রা, জাগুক কোটি মানুষের বিবেক

লিখেছেন ডঃ এম এ আলী, ২২ শে নভেম্বর, ২০২৬ রাত ৩:০৩


টিভির চ্যানেলে চোখ রাখলে , সংবাদপত্রের পতার উপর দিয়ে হেটে গেলে ,ইন্টার নেটের পাতায় ফেবু কিংবা ই্উটিবে বিচরণ করলে দেখা যায় সারা দেশ জুরে এদের ওদের লাগানো আগুনের... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে?

লিখেছেন রাবব১৯৭১, ২২ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৫

বাংলাদেশ কি গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে?

দেশের বর্তমান পরিস্থিতি দেখে গভীর উদ্বেগ তৈরি হচ্ছে। নিজ দেশের ভিন্নমতাবলম্বীদের প্রথমে রাজনৈতিকভাবে নিষিদ্ধ করা, এরপর তাদের বাড়িঘরে হামলা, লুটপাট, অগ্নিসংযোগ এবং বুলডোজার দিয়ে বসতবাড়ি... ...বাকিটুকু পড়ুন

×