somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যুগের ডায়রিয়া লাগানো খবর: নতুন পার্টিক্যাল খুইজা পাওয়া গেছে ঘন্টা খানেক আগে এলএইচসির ডাটা থিকা, যদিও টাটকা খবর হইলেও কোনো বড় ইস্যু না!

২৩ শে ডিসেম্বর, ২০১১ সকাল ৭:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জ্বী, একজন প্রফেসর বিলিয়ন বিলিয়ন কলিশনের ডাটা হিসাব কইরা বয়ান দিলো ঘন্টা খানেক আগে সে একখান পার্টিক্যাল পাওন গেছে। সে তার নামও দিছে, উচ্চারন করবার পারতাছি না, দাতে ব্যাথা, কপি পেস্ট মারলাম তার নাম : cb(3P)

নামের মাজেজা নিয়া কেউ জিগায়েন না, তয় এই পার্টিক্যাল খানের কাম কি সেইটা কই:

ফার্মিল্যাবের ডি জিরো নামের একটা এক্সপেরিম্যান্ট আছিলো টেভাট্রন কোলাইডরে যেইটা এখন পুরাই বন্ধ। ঐখানে একটা কোলাইডার সিন্কট্রোনে প্রোটন আর এন্টি প্রোটনরে গরম কইরা মাথা নষ্ট কইরা ছাইড়া দিতো গোলাকার সিলিন্ডারে। ঐখানে তারা ঘুরতে ঘুরতে মাথায় মাথায় ঠোয়া খাইতো।

তো এই প্রোটন আবার তৈরী তিনখান কোয়ার্ক নামের কনিকা দিয়া। দুইখান টপ আরেকখান বটম কোয়ার্ক। আসলে কোয়ার্কের মান আমরা তাগো ঘুরানী দেইখা পাই। যেইটা টপ সেইটা হইলো উপ্রে আর নীচে হইলো তার ঘুরনি। তো এগুলান আটকায় আছে গ্লুওন নামের বস্তার ভিতর। তো কথা হইলো এই কনিকা খান একখান উপরে আরেকখান নীচে ঘুরন্তি এইগুলান একটা সাথে একটা লাইগা আছে কেমনে?

টেভাট্রনের ডি জিরো এক্সপেরিমেন্টে যখন এই নীচার দিকে ঘুরা বিউটি বোটম কোয়ার্ক নিয়া গবেষনা চলতাছিলো তখন এক প্রফ কইছিলো এগো আটকানোর জন্য একখান কনা আছে, তয় এইটা সে দেখাইবার পারে নাই। বেচারা তখন এই মুখ ফইসকা থিওরী দেওনের লিগাই পিএইচডি বোগল দাবা করে আর আজকা কিছুক্ষন আগে হিসাব কইরা দেখায় যে এলএইচসির গত কলিশন এক্সপেরিম্যান্টে মিউন ডিটেক্টরে কিছু ধাক্কা ধাক্কির খুজ পাইছে। প্রথমে তো ভাবছিলো আমাগো বাংলাদেশের কুলি ছবির নায়িক পপি, পরে দেখলো না এইটা একটা পার্টিক্যাল। আর এইটাই তার হারাইয়া যাওয়া থিওরীর কাহিনী। ভরের রেন্জ্ঞ পাইছে ১০GeV তে!

বোলগার রিফাত হোসেন মন্তব্যে একখান বুদ্ধি দিছে, যেইটা আমি ফেলবার পারতাছি না। তাই ভাবলাম উনার রিকোয়েস্ট না ফেইলা পোস্টে সাটাই দেই!

তার আগে একখান ফটুক দেখেন:



তো এইটা হইলো একখান প্রোটন যারে ভাংলে এগুলান দেখা যাইবো। স হজ ভাবে কইতে গেলে ৯-১০ এ পড়ছিলেন কি অনু ভাংলে পরমানু আর পরমানু ভাংলে ইলেক্ট্রন আর নিউক্লিয়াস পাবেন?

তো আপনে নিউক্লিয়াস ভাংলেন, ভাংলে পড়ে কনিকা হিসাবে পাবেন নিউট্রন আর প্রোটন। তো আপনে প্রোটন ভাংলেন। প্রোটন ভাংলে পাবেন দু ধরনের তিনটি কোয়ার্ক কনিকা। টপ, টপ আর বটম কোয়ার্ক। দুটো টপ কোয়ার্ক গ্লুওন দিয়ে আর টপ বটম একে অপরের সাথে কোয়ার্ক এন্টি কোয়ার্ক জোড়া দিয়ে লাগানো। এই কনাটার কাজ হলো এই কোয়ার্ক আর তার এন্টি কোয়ার্ক জোড়া লাগানোর কাজ টা করে!
এই একখান আচায্য তথ্য দেই এই যে টপ কোয়ার্ক এইটার ভর কার সমান জানেন? পুরা একখান সিলভার অনুর সমান! তার মানের প্রোটনের থিকা অনেকগুন বেশী! কন তো কেমনে? জানবার চাইলে আমার এই ফটকাবাজী পোস্ট পড়াবার পারেন!

যাই হোউক বলা হয় এই বটম কোয়ার্ক আর তার এন্টি বটম কোয়ার্করে এক ছাদের নীচে সংসার করানোর পিছনে এর হাত আছে! আর কনিকাগুলান নিউক্লিয়াসের ভিতরের জেলে যেই শক্তিশালী মিথস্ক্রিয় শক্তির কারনে জেল খাটতাছে এই কনিকাও একই কাম করতাছে!

মিউন মিউন ডিটেক্টরে খোজ পাওয়া এই কনিকারে কেমনে পাইলো জানতে চাইলে এই পেপারে কিলকান! পেপার খান লিখতে চাইছিলাম মাগার ঘুমে ধরছে!
সর্বশেষ এডিট : ০৯ ই জুন, ২০১৬ রাত ২:৩৩
৩১টি মন্তব্য ২৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ৭:০১


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

আমরা ইতিহাসের ছিন্নপত্র...

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ১০:০৩



আমরা ইতিহাসের ছিন্নপত্র...

২০১০, এক-এগারোর পর থেকে ৩৬ জুলাই পর্যন্ত- যারা জীবনের ঝুঁকি নিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে দাঁড়িয়েছিল, যারা গুম, নির্যাতন, কারাবাস, মামলা, চাকরি হারানো, পরিবার ভেঙে যাওয়া- সবকিছুর মূল্য দিয়েছে,... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার আজকের ভার্চুয়াল বক্তব্য: উপস্থাপনা, নেতৃত্বের অভিজ্ঞতা ও জন-প্রতিক্রিয়া

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৫ ই আগস্ট, ২০২৬ রাত ৮:৪৫


শেখ হাসিনার আজকের ভার্চুয়াল বক্তব্য: উপস্থাপনা, নেতৃত্বের অভিজ্ঞতা ও জন-প্রতিক্রিয়া

সম্প্রতি ভারতের নয়াদিল্লিভিত্তিক The Foreign Correspondents' Club of South Asia আয়োজিত একটি বিশেষ ভার্চুয়াল অনুষ্ঠানে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও... ...বাকিটুকু পড়ুন

আমার জীবনে দেখা শ্রেষ্ঠ তিনটি পলায়ন দৃশ্যঃ-

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই আগস্ট, ২০২৬ রাত ৯:০৩

আমার জীবনে দেখা শ্রেষ্ঠ তিনটি পলায়ন দৃশ্যঃ-



(১) ৫ আগস্ট ২০২৪, সেনা তত্বাবধানে শেখ হাসিনার চপ্পল পড়ে দৌড়ে হেলিকপ্টার যোগে পলায়ন দৃশ্য
"১২০৪ সালে তুর্কি সেনাপতি ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ... ...বাকিটুকু পড়ুন

জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীর ভাবনা

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৫ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৫৭


আজ দেশজুড়ে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালিত হচ্ছে। ২৪ -এর জুলাই গণ-অভ্যুত্থানের বিভ্ন্নি সময়ে বহু নিরীহ প্রাণ অকালে ঝরেছে। আবু সাঈদ, মুগ্ধ ছাড়াও নাম জানা-অজানা হাজারো ব্যাক্তি তাদের প্রাণ হারিয়েছেন।... ...বাকিটুকু পড়ুন

×