somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

লুঙ্গী আমার বিদ্রোহী চেতনা...স্মৃতিতে আমার তীব্র বেদনা...ঈদের মজা গরুরে সামলা

১৬ ই অক্টোবর, ২০১৩ ভোর ৬:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

:বাংলাদেশে যেইখানেই তাকাই জন গন আর জন গন। সব দোষের মূল হইলো বিদ্যুত। বিদ্যুত নাই বইলাই জন গন সবাই ধানাই পানাই হারে বছরের পর বছর বাড়তেছে।
: কেমনে কি? জন গনের বাড়নের সাথে বিদ্যুতের কি সম্পর্ক? কনডম বা পিলের সম্পর্ক নাই কেন?
: আরে হইবো নাই বা কেন! ঢাকায় দেখ কারেন্ট থাকলে পোলাপান রাইত ভইরা টিভি দেখে, গেম খেলে। অখনতো আবার স্মার্টফুন। রাস্তা বাদ দে, টয়লেটে গেলেও পোলাপান স্মার্টফোন নিয়া যায় ফেসবুকে কোনো আপডেট বা লাইক আছে কিনা। টাইম কেমনে চইলা যায় টের পাওয়া যায় না। কিন্তু গ্রামে কি? বিদ্যুৎ নাই, টিভি আছে মাগার চলে না। ফোন আছে কিন্তু চার্জ নাই। তাই কাম নাই তো কি করা?
: বুঝছি! আইচ্ছা একখান কুশ্চেন?
: কর।
: ধর কাল একখান আলাদীনের চেরাগ পাইলি। তাইলে কি চাইবি পয়লা?
: মেলা টাকা।
: মেলা টাকা দিয়া কি করবি?
: সুন্দর গাড়ী, বাড়ি, সুন্দর।
: বাড়ি গাড়ি দিয়া হইবো কি?
: সুন্দর সুন্দর গার্লফ্রেন্ড, বৌ, হেরেম শরীফ।
: তাইলে ডাইরেক্ট গার্ল ফ্রেন্ড চাস না কেন?
: তর পয়েন্ট কি? একখান জিনিস চামু তার মধ্যে তুই একখান পয়েন্ট লইয়া আসস!
: আইচ্ছা তুই তারপর কি চাবি?
: দুনিয়া ঘুরুম।
: কই ঘুরবি?
: এই ধর থাইল্যান্ড।
: কস কি মোমিন! এত জায়গা থাকতে থাইল্যান্ড কেন? তর ধান্ধা তো সুবিধার লাগতাছে না।
: তুই বুঝবি না। তুই বিয়াইত্তা। তোর সাথে মরা মাইনসের কুনো তফাৎ নাই!
: আব্বে, ডাইরেক্ট তুই মাইয়া চাস না কেন?
: দুস্ত লজ্জা করে।
: ভালাই কইছোস! এক খান পুরানা স্মৃতি মনে পইড়া গেলো। হুনবি?
: ক!
: ক্লাস সিক্সে থাকতে ঝিলটুলির উপর দিয়া রিক্সা কইরা স্কুলে যাইতাম। একখান মাইয়া ডেইলি ঐ টাইমে চুল শুকাইতো। একদিন সাহস কইরা রিক্সা থামাইলাম।
: কস কি! তারপর?
: তারপর আবার রিক্সায় কইরা স্কুল চইলা গেলাম।
: ধুশশালা!
: তারপর শোন। শুক্রবার নামাজ পড়নের নাম কইরা ঐ বাড়ি গেলাম। ঐ মাইয়া ঐ সময় বারান্দায় দাড়ায় আছিলো। আমি জিগাইলাম,"কুন ক্লাসে পড়ো?" সে কইলো," টেনে। তুমি?" আগপিছ চিন্তা না কইরাই কইলাম,"ইলেভেনে!"
: বলদ! সিক্সের থিকা এক লাফে ইন্টার, তাও কস ইলেভেন! তারপর কি ওরে প্রেম পত্র দিলি?
: পকেটে হাত দিয়া দেখি প্রেম পত্র রাইখা খালি পৃষ্ঠা নিয়া আসছি। ঐদিকে মাইয়া চিক্কুর মারলো,"আম্মা, দেখো, একটা কালা ছ্যামড়া আমারে পচা কথা কয়!" আমি দিলাম ঝাইড়া দৌড়। বাড়ি গিয়া দেখি আম্মাজানের এক হাতে লাঠি আর এক হাতে চিঠি। ঐ দিনের মাইরের ব্যাথা ঈদ পর্যন্ত আছিলো।
: কস কিরে! ভিডিও কইরা ইউটিউবে ছাড়নের দরকার আছিলো।
: আমিও কিন্তু কম না। এর পর ওর বাড়ির ঠিকানায় ডেইলি দুইটাকার খাম কিন্যা বেনামে টানা ৪ মাস প্রেম পত্র দিছি বিভিন্ন নামে।
: ৪ মাস পর আর দিলি না কেন?
: দেই কেমনে্? আর কুনো নাম পাইতেছিলাম না। তয় চিঠি দেওনের পর একখান কাম হইছিলো।
: কি? মাইয়া কি তর প্রেমে সাড়া দিছিলো?
: না। ঐ মাইয়ার ৪ মাসের মাথায় বিয়া হইয়া যায়।
: ভালা কথা, কাইল ঈদ! কি করবি?
: কি আর করমু! সকালে ঘুম থিকা উইঠা ভাত খাইয়া আবারও ঘুম দিমু।
: ভালা কইছোস! অহন যা, একখান ঈদ মরাবক ল।
: তুইও ল!


ইহা একখান আজাইরা কথোপকথন। কাম না থাকলে ভাইবারে ফুন দিয়া যারে পাই শুরু কইরা দেই!
সর্বশেষ এডিট : ০৯ ই জুন, ২০১৬ রাত ১:০৯
৯টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৪

এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ের ওপারে অপেক্ষা

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১


-একটি অসমাপ্ত প্রেমের গল্প

শীতের সকাল।

রাঙামাটির পাহাড়গুলো তখন কুয়াশার পাতলা চাদরে মোড়ানো। দূরের পাহাড়ের গায়ে সূর্যের প্রথম আলো এসে পড়েছে। কাপ্তাই লেকের স্থির পানিতে সেই আলো ভেঙে ভেঙে... ...বাকিটুকু পড়ুন

আলপিন!!!!!

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭



আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

লিখেছেন জুল ভার্ন, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৫



মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন

×