বিয়ার অনুষ্ঠানে মনসুর সাহেব এসেই কন্যার পিতাকে ঝাড়া ডায়ালগ:
"সানাই যে বাজায় তার কি পেট খারাপ? শুইনা তো মনে বৌ মইরা ইন্দুরের গন্ধ ছুটছে কিন্তু কবর দেওনের জায়গা পাইতাছে না। কই থিকা পাইছেন এমুন সানাইবাদক?"
কন্যার পিতা কাসেম মিয়া সামান্য চাকুরীজীবি। দুটো ঢোক গিলে বললেন,"মনে হয় গরম পড়ছে। আসেন কিছু ঠান্ডা খান।"
সুমি-শাহেদের বিয়ে হয়েছে ৪ বছর। বড় আশা করে বড় ঘরে মেয়ের বিয়ে দিয়ে এখন ফেঁসে গেছেন। প্রতি বছর ধুমধাম করে বিয়ের এনিভার্সারীর আয়োজন করতে হয় যদি বেশীর ভাগ খরছ মনসুর সাহেবই দেন।
: আইচ্ছা ভাই সাহেব, আপনার কি মনে পড়ে ২০১২ সালের জানুয়ারী মাসের ১২ তারিখ শুক্রবার কাকরাইল মসজিদে জুম্মার নামাজ পইড়া যখন আপনে আর আমি রিক্সা খুজতেছিলাম তখন আপনাকে একটা ব্যাপারে কথা বলেছিলাম। আপনি তো আর সিদ্ধান্ত জানালেন না।
: জ্বি মানে...(আসলে কাসেম সাহেব মনে করতে পারছেন না)...আসলে অনেক দিন ধরে বলবো বলবো বলে বলা হয়নি। কিন্তু আপনার মতামত যা ছিলো আমারও তো সেটাই ছিলো।
: ধুৎ মিয়া ২০১২ সালের ১২ই জানুয়ারী তো বৃহস্পতিবার আছিলো, ঐ দিন দুনিয়া ধ্বংস হওনের কথা নিয়া বাতছিলো হইছিলো মনে নাই? কথায় কথায় এমুন করেন কেন?
কাসেম সাহেব তার ঝাড়ি খানা হজম করলেন। একটু পর সুমি আর শাহেদ হাত ধরা ধরি করে আসলো সবার সামনে। সুমি- শাহেদ সুখি আছে এটাই কাসেম সাহেবের সবচেয়ে বড় পাওয়া যদিও শাহেদ তার ঘর জামাই।
সুমি হঠাৎ জিজ্ঞেস করলো শাহেদ কে,"জানু, বলোতো কালকের দিনটা কেন বিশেষ দিন?"
শাহেদ টেনশনে পড়ে গেলো। সে ভাবতে লাগলো সুমির সাথে কবে তার প্রথম দেখা। সেই প্রথম দেখার দিন হতে কাল পর্যন্ত কি কি হয়েছে সেটা নিয়ে গবেষনা শুরু করে দিলো,"ওহ মনে পড়েছে কালকে তুমি আর আমি প্রথম আই লাভ ইউ বলেছিলাম।"
সুমি গাল ফুলিয়ে বললো,"ধুৎ, কালকে আমার পার্লারে যাবার ডেট। তুমি কিন্তু গাড়িটা রেখে যাবে, বুঝেছো?"
শাহেদ ঢোক গিলে বললো,"অবশ্যই!আমাদের নতুন ৬লাখ টাকার লোকাল বাসে ঝুলে ঝুলে যাবো, কোনো সমস্যা নাই।"
আকাশের ভরা পূর্নিমা দেখতে শাহেদ কিছুক্ষন একা হলো। মাঝে মাঝে মনে হয় কেন সে তার বাবার মতো এমন হলো না। এত রোমান্টিক রাতের এত সুন্দর অনুষ্ঠান, তবু কেন ভালো বাসা খুজে পায় না।
শাহেদ আবার সুমির পাশে দাড়ায়, সুমি ওদিকে আইফোনে অনুষ্ঠানের ছবি আপলোড করছিলো। শাহেদ পিছে দাড়িয়ে ভাবুক কন্ঠ,"মনে পড়ে বিয়ের আমি তুমি নদীর পাড়ে কাশবনে বসে চাদ দেখতাম, আর ভালোবাসার কবিতা বলতাম।"
সুমি মুখ কালো করে দাত খিচিয়ে বললো,"গুলতানী মারার আর জায়গা পাও না, না? এই ঢাকা শহরে নদী কোথায় পেলে? হাজারী বাগের ড্রেনের সামনে তোমার বাবার খালি ফ্লাটে নিয়ে চুপচাপ বসে থাকতে রাত ভর পাশের রুমে। কিছু করার মুরদও ছিলো না। কাপুরুষ!"
শাহেদ ডানে বায়ে তাকায়, কেউ শুনলো কি না। এরকম ভরা মজলিসে অপমান হবার আর কিছু বাকী থাকবে না যদি কেউ শুনে। শাহেদ চুপচাপ মনসুর সাহেবের সামনে দাড়িয়ে বললো,"বাবা, কথা ছিলো?"
মনসুর সাহেব কাসেম সাহেবকে বললেন,"একটু কথা কম বলেন। আমার পোলা কি জানি কইবো। বলো বাবা, কি বলবা? তোমার বৌ কি তুমারে কিছু কইছে?"
শাহেদ গাল ফুলিয়ে বললো,"বাবা, আমি ইংল্যান্ড যেতে চাই। ইংরেজীতে এমএ পড়তে চাই!"
মনসুর সাহেব আকাশ থেকে পড়লো,"কস কি? ঐখানে পড়ালেখা করনের কি আছে? ঐখানে তো পুচকাপুচকা পুলাপান ইংলিশে কয়, ঐখানে পইড়া তুই কি করবি?এর চেয়ে তুই একখান কাম কর, হাজারীবাগে একখান ইউনিভার্সিটি খুলি ঐখানেই পড়। হাজারীবাগের ফ্লাটে বৌরে নিয়ে উপ্রে থাকবি আর নীচে ভার্সিটিত ক্লাস করবি। অখন যা, এনিভার্সারীর কেক কাট, বিরানী খামু।"
শাহেদের দুঃখে বুক ফেটে গেল। মনে হলো এই সমাজে একটা বিদ্রোহ দরকার। আজ বিদ্রোহের অভাবেই হাসিনা-খালেদা দেশের সাথে প্রহসন করে, আর শাহেদের মতো গোবেচারা মানুষ কষ্টে দিনাতিপাত করে। শাহেদ আর চায় না এহেন অত্যাচার।
ও জীমের দিকে হাটা দেয় কালকে থেকে বিদ্রোহ শুরু করবার জন্য
সর্বশেষ এডিট : ০৯ ই জুন, ২০১৬ রাত ১:০৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


