খুব রোমান্টিক রাত ছিলো আজ। ঝুম বৃ্ষ্টির পূর্নিমা রাতে, কবিতা ভেজা রজনীগন্ধ ভরে আছে ফুলদানীতে। রেশাদের চুমু দিয়ে শুরু হয় রাতের আধার। আস্তে আস্তে শাড়ির আচল খুলে গিয়ে উষ্ঞ স্পর্শ নীচে নামতে থাকে। এক আদিম নেশায় বুঁদ হয়ে ছিলো ও। আপ্রাণ চেষ্টা করে সে নেশায় সঙ্গী হতে, প্রশ্ন করে নিজেকে আসলেই মায়া নাকি ভালোবাসা। ডুবতে থাকে সিক্ত উষ্ঞ সুখে, তীব্র ঝড়ের পর বইতে থাকে এক অস্ফুট নীরবতা। ঠিক তখন থেকেই নির্ঘুম শাহানা।
শরীরে এতটুকু কাপড় নেই, পূর্নিমার রূপালী চাঁদের দিকে তাকিয়ে আছে ভাবনাহীন। দখিনা বাতাস ওর মুখ ছুয়ে যায়। মনে পড়তে থাকে সেই পুরোনো দিন। বাবার ট্রান্সফার হয় ঢাকায়, ওর মা নতুন আশায় ঘর সাজায়। তবু অভাব ছাড়ে না সংসার। কি করে যেন ঢাকা ভার্সিটিতে চান্স পায়, মোহভরে ভর্তি হয় সমাজবিজ্ঞানে।
বাবার কপালের বলি রেখা বাড়তে থাকে তার সাথে দুশ্চিন্তা বাড়ে চক্রবৃদ্ধি হারে। ওদিকে পড়তি বাজারে অভাবের আসা যাওয়া, তার সাথে যুদ্ধ করা হাভাতে পরিবার। এত দুঃখের মাঝে শাহানা সুখ খুজতো লেকচারের পাতায় আর শাহেদ নামের ছেলেটার হাসিতে। রোজগেরে টিউশনি আর রাত ভর কবিতার খাতাগুলি। কিভাবে যেনো ঠিকই প্লেসটা ধরে রেখেছিলো। কোনো এক বৈশাখে শাহেদ বাসায় আসে, দিয়ে যায় বৈশাখি শাড়ি। শাহানা ভেবেছিলো এই উদাস ছেলেটা কি মোহ আক্রান্ত নাকি ভালোবাসা? বোকা মেয়ে শাহানা। দিন যায় শাহেদের হাসি ঠাট্টা মশগুল হয়ে যায়। রাস্তা পার হতে গিয়ে এক্সিডেন্ট করে কোনো একসময়, ঘুম থেকে উঠে দেখে পাশের বেডে শাহেদ। তারপর আরও কত সুখগাথা।
পাশ করবার আগেই রেশাদ আসে বাসায়, শাহানাকে দেখে অবাক হয়ে বলে,"এত সুন্দর পরী কিভাবে এলে মর্ত্যে?" শাহানা রেশাদের চোখে তাকায়, কই নাতো! এচোখে নেই শাহেদের মতো গভীরতা, কাশবনে হারিয়ে যাবার হাতছানী অথবা দূর পাহাড় থেকে ভেসে আসা সুরেলা বাশী।
প্রায় জোর করেই বিয়ে হয়ে যায় অনার্স শেষ হবার আগেই। প্রথম তিনমাস কিভাবে যেনো কেটে গেলো। নতুন নতুন রেস্টুরেন্ট, হানিমুনে ভূটান, নেপাল, মালয়েশিয়া...মোহ লাগাবার এক উৎসব লেগে থাকতো শাহানাকে ঘিরে। তবু কি যেনো ছিলো না তাতে। শাহানা আর ইমেইল বক্স খুলতো না। ফেসবুকে ছবি আপলোড করে বেরিয়ে যেতো। বাবা মা ভাইকে দেখানো, আমি সুখে আছি তোমাদের চাহিদামতো।
এর সপ্তাহে ১ দিন, দুদিন বাসায় না আসা। কখনো কখনো এক সপ্তাহ, অথবা এক মাস। ফোনে কতনা অজানা কল, ম্যাসেজ। শাহানার দেখতে ভয় হতো। ভালোই তো দিন যাচ্ছে। বাবা মা অভাবে থেকেও সুখে আছে। কোর্স শেষ করেনি তাতে কি! বিশাল পরিবারে বিয়ে, চাকুরীর কি দরকার!
একদিন বাসায় ঢুকে দেখে রেশাদ শুয়ে আছে এই বেডে অফিসের নতুন রিসেপশনিস্টের সাথে, পুরোটাই নগ্ন দুজনে। চোখদুটো বন্ধ করে ফেলে, সেদিন খুব করে চেয়েছিলো যেনো আজই কেয়ামত ঘনিয়ে আসুক, ধ্বংশ হয়ে যাক এ মর্ত্য। ভবিষ্যতের ভালো কাজের সোয়াব চায় না, ও জান্নাত জাহান্নাম কিছু পরোয়া করে না। খোদা যেন জীবনের ইতি এখনোই টানে।
শাহানা আর খোদাকে ডাকে না। শাহেদ এসেছিলো সেদিন, খুব মন চাইছিলো ওর হাতটা ধরে পদ্মার পাড়ে হাসতে থাকা কাশবন দেখে আসুক। রাতের বেলা পূর্নিমার চাঁদ আর বাশির সুর। একটা নতুন জীবন।ওর কোনো চাকুরী ছিলো না, বলার মতো কোনো আইনডেন্টিটিও নেই। টিউশনি করে বেড়াতো আর কবিতা লিখতো। হয়তো এ কারনেই ওর বাবা মা তাড়াহুড়ো করেছিলো।
: একটা কথা বলতে এসেছিলাম?
: শাহেদ, দেখো, তোমার সামনে একটা জীবন পড়ে আছে। নতুন করে শুরু করো। আমার তো আর সে সুযোগ নেই।
: আমি কিছু ভাবতে পারি না। তুমি সেদিন ইমেইলের উত্তর দিয়েছিলে। প্রতিটা লাইনে যেনো রক্ত ঝরে পড়ছিলো তোমার। তোমারতো এমন হবার কথা ছিলো না।
: কত কিছুই ছিলো না। সেদিন যখন বাবার সামনে কথা বলতে বলেছিলাম তখন কোথায় ছিলো এ কথা?
: আমি জানি। কি করবো বলো? তোমার আগে তো কবিতাই সব ছিলো। আমার ভালোবাসা, আমার সব। তোমাকে ভালো লাগে সেটাও তো কখনো বলতে পারিনি। বুকে পাথর চেপে গায়ে হলুদের মন্ঞ্চ সাজালাম। বাসর রাতের ফুল কিনে আনলাম। কিভাবে আমি মেরেছি নিজেকে প্রতিদিন, তা কি তুমি বোঝোনি?
শাহানা চোখ মুছে দরজা বন্ধ করতে যায়, শাহেদ দরজার মাঝে পা দিয়ে আটকে বলে,"আমার স্কলারশীপ হয়েছে ইরাসমাস মুন্ডাসে। ফর্মে লিখেছি আমি বিবাহিত। ভিসার এপ্লাই করবো সামনে। যদি মনে করো তোমার নামটা লিখবো....তাহলে জানিয়ো!"
শাহানা তাকিয়ে থাকে কিছুক্ষন, তারপর ঘরের ভেতর চলে যায়। শাহেদ ভাবে আর ফিরে আসবে না। সিড়ি বেয়ে নেমে রাস্তায় নামে, এমন সময় শাহানা হাতে কাগজ ধরিয়ে দেয় একটা। একটা ওষুধের নাম লেখা ছিলো তাতে।
আজকে দুপুরে শাহেদ ঠিকই কিনে এনেছে। এনেক্টিনের পুরো বোতলটা রেশাদের মাথার কাছে রাখা পানির গ্লাসে মিশিয়ে দেয়া যায়।রেশাদের ভোর রাতে পানির খাওয়ার অভ্যাস আছে। একটু পর রেশাদ সেই গ্লাসের পানিটুকু শেষ করার জন্য ওঠবে, তারপর চিরনিদ্রায়। পোস্ট মর্টেমে ধরা পড়বে না, সাধারন মৃত্যু হার্ট এটাকে।
আকাশের পূর্নিমা আস্তে আস্তে হেলে যায়, শাহানা তাকিয়ে আছে ঘুমন্ত রেশাদের দিকে। ঐতো ও নড়াচড়া করছে, পানির গ্লাসে হাত বাড়িয়ে দিচ্ছে।
সর্বশেষ এডিট : ০৯ ই জুন, ২০১৬ রাত ১:০৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


