বাইরের গরমের দহনে সব পুড়ে ছাই হবার উপক্রম। প্রকৃতির এমন বিমাতাসুলভ আচরনে সাধারন কাজ কর্ম করার জো নেই। অবশ্য বাইরে যাবার প্রয়োজন পড়ে না, চাকুরি খোজার ক্লেষ আর দৈনিক অফিসে যেতে আসতে জ্যামে ৬ ঘন্টা সেদ্ধ হবার চাইতে আউটসোর্সিং এর অনিশ্চিত পেশাটা এর থেকে ভালো। কিন্তু উটকো ঝামেলা শাহেদের কোনোদিন পিছু ছাড়েনি। ব্লগ আর ফেসবুকে ভিন্ন নামে লিখলেও ইদানিং তার কাছে মনে হচ্ছে সে কারো নজরে পড়ছে। কেউ বলছে নাস্তিকতার দিন ফুরিয়ে আসছে। সাদা কাফনের কিনে রাখতে বলছে আবার কেউ বলছে জঙ্গীদের রাস্তায় পিটিয়ে মারলেও সরকার কিছু বলবে না।
কথা হলো একজন মানুষ কিভাবে একাধারে ইসলামিক জঙ্গি আর নাস্তিক হতে পারে? শাহেদ হেসে ফেলে নিজেরি অজান্তে। সুমীর সাথে ব্রেক আপের পর তার মন মানষিকতা ভালো যাচ্ছে না। তার ওপর ফেসবুকের এসব উটকো ম্যাসেজে মন খারাপ হবার কথা। সিগারেট শেষ করে শুতে যাওয়া উচিত। তার আগে আইফোনে চেক করে নিলো ভিপিএন ঠিকমতো সেট করা আছে কিনা আর ল্যাপটপটা বন্ধ আছে কিনা।
সকাল বেলা ঘুম ভাঙ্গে ফোনের ভাইব্রেশনে। এক চোখ খুলে দেখে ফেসবুকে অচেনা নামে ম্যাসেজ রিকুয়েস্ট
: (মুরাদ টাকলা ভাষায়) একটা ফাউল লোক আপনি...একদম ফাউল লোক আবার আমাকে ফাউল বলে...
শাহেদের মেজাজ খিচে যায়....তড়াক করে উঠে বসে মেরুদ্ন্ড সটান করে নেমে গেলো ম্যাসেজিং যুদ্ধে, তার আগে তার আইডি চেক করলো। আইডি ডেক করে দেখে সব কিউট কিউট বাবু দের ছবি। নামটা উদ্ভট। এর দুটো কারন হতে পারে যার একটি হলো যদি মেয়ে হয়েই থাকে তাহলে চেহারা খুব বেশী সুবিধের না আরেকটা কারন হতে পারে ফেক আইডি। শাহেদের সম্পর্কে আরো জানতে চাচ্ছে।
: কোথায় ফাউল বললাম রে হিজড়া আইডি?
: ঐ..ইউ কোথায় থাকেন আমি যাকে মনে করছি সে দি আপনি হয়ে থাকেন তাহলে আমি আপনাকে ছাড়বো না।
: যন্ত্রনা! ক্ষমা করো প্রভু, আমি আপনার রুমেই থাকি...কম্পু স্ক্রিনে। কিন্তু করলাম কি? আপনে কেঠা? হুদাই গাইল দিতাছেন কেন?
: আমি আড়ি আচ্ছা আমি সরি। প্লিজ বলেন আপনি কোথায় থাকেন আপনার নাম কি?
: গুষ্ঠি কিলাই সরির! আগে কন সাত সকালে আমারে গাইল দিলেন কেন?
: কেন? আমার গুষ্ঠি কি করেছে?
: মর জ্বালা, গালি দিলেন কেন? রাস্তা রাইখা খাঁদে যান কেন? বাংলা বুঝেন না? হিব্রু কমু? আদব কায়দা কি সব পাকিস্থানে পাঠাইছেন নাকি গঙ্গার জলে ভারতে ভাসাইছেন? গ্রামে কি আদব কায়দা শিখায় না?
: সরি ইয়ার সরি বললে কেউ তাকে মাফ করে দিতে হয় এইটাই ভদ্র লোকের ধর্ম।
: ও আইচ্ছা ২ টাকার বিলাতীর ১০ টাকার ভেউ। কই থিকা পাশ করছোস?
: আচ্ছা মাফ করেন।
: মাফ কি গাছের আম যে ঝুলি মারবেন আর টুপটাপ কইরা পড়বো? বাবা মা কি অশিক্ষিত আছিলো? কিছু শিখায় নাই? গ্রামের সব লোক কি অশিক্ষিত চামার হয়? পারলে একটা ফটুক দেন দেখি আপনি কুন হানকার কুন শের শাহ! ফকিন্নী!
: ওহ প্লিজ আপনার এখনো বকা দেয়া হয় নাই। আপনি তো আমার চেয়েও ফকিন্নী।
: শালা ফাউল কইলা কেন? আমার কি মান সম্মান নাই? আমার মান সম্মান কি গাছের মূলা পাইছো যে নিজের মনে কইরা কাইট্টা তরকারী বানাইয়া খাইবা আর ভরা মজলিসে পাদ মারবা?
: আর বকেন না আমার খুব খারাপ লাগছে ওহ আল্লাহ
: আগে গালি দিলা কেন সেইটার উত্তর দেও। গালি দেওনের সময় হুশ আছিলো না? আর বাপের পোলা হইয়া থাকলে ছবি আর রিয়েল আইডি দেও।
: এটা আমার রিয়েল আইডি, বিলিভ মি, আগে ছবি দেয়া ছিলো ডিলিট করে দিছি।
: তাইলে ইনবক্সে ফটুক দেও আর রিয়েল নাম বলো নাইলে ফুটো। ফুটো মানে বুঝো? পটকারে দাম কইড়া থাপরা মারলে যেমনে ফুটে ওমনে! আর যেই ফকিন্নী চেনে জানে না এমন কাউরে প্রথমেই গালি দেয় তার সাথে কেমনে আমি ভদ্র ভাবে কথা বলবো!কুত্তার সাথে কুত্তার ব্যাব হার।ইউ আর্নড ইট। চল ফুটলে!
: আমার নাম নায়লা আমি সত্যি বলছি আমার মনে হয় বিলিভ করবেন আমি সত্যি বলছি আমার ডাক নাম আড়ি
: কস কি মুমিন! তাড়াতাড়ি ফটুক মারো, দেখি কুন জায়গার কুন নায়লা নাঈম দুনিয়ার এতো লোক থাকতে আমারে গালি দিলো। দেশ ভরিয়া গেলো হরিদাস পালে।
: নট নায়লা জাস্ট নায়লা আড়ি
: আড়ি না মাড়ি সেইটা দিয়া কি করুম? ফুটবল খেলুম না কাবাডী? আগে ফটুক পরে কথা, নাইলে বিশ্বাস করনের প্রশ্নই আসে না।
: আপনি এমন করছেন কেন একটা ফাউল বলার জন্য সরি বললাম তো।
:ফাউল কইলা কেন? নিজের বাপরে একটা ফাউল কইতা, দেখতা বন চটকানা নগদে। আনকালচারড, আনসোশ্যাল শীট।
: আচ্ছা সরি।
: আগে ছবি নাইলে ফোট। ফুট মানে আবার কমু? একটা ককটেল লন, তারপর ঐটা আছাড়া মাইরা দেখেন।
:ও আপনি কোথায় থাকেন?
: আমি কই থাকি এইটা দিয়া কি করবেন? আপনে তো মিয়া আলকালচারড আনসোশ্যাল ইলিটারেট শীট। আগে কার্টেসী শিক্ষা অর্জন কইরা আসেন।
: ও ভাই আপনে যেটা ভালো মনে করেন বাই!
: বাই মানে? কুন জায়গার বাই, আমার গালি দিলি কেন বইলা যা নাইলে তরে জায়গায় খাইছি।
: আমি ভেবেছিলাম আপনি আমার খুব খুব কাছের একজন মানুষ ছিলেন তাই আমি ২টা বেশী কথা বলে দিয়েছি, মাফ করবেন প্লিজ
: রাস্তার ভিক্ষুক বা চোর চোট্টা বখাটে দেখলেই কি আপন মানুষ মনে হয়? আর ইউ গে? ফ্যাগোট? পারলে রাস্তায় কাউকে ফাউল বইলা দেখেন জায়গায় থাপড়াইয়া প্যান্ট নষ্ট করাইয়া দিবো। ছোটোকালে কি স্কুল কলেজে পড়ায় নাই? নাকি স্কুল কলেজের টাকা নিয়া কুকাম করছাও?
: মাইন্ড ইউর সেন্টেন্স ওকে আমি রাস্তার কোনো ভিখেরী না আসলে আপনার কাছ থেকে এরচে বেশী কিছু আশা করা যায় না আমি ভেবেছিলাম আপনি আমার শাহেদ ওকে।
: আব্বে নায়লা নাঈমের কপিকেট, ফাউল কইলা কেন? শাহেদ নামের সবাই কি তোমার কাছে মানুষ? আর আমি কুন এলাকার কুন গলিতে থাকি সবই তো প্রোফাইলে দেয়া আছে ঐখান থিকা পইড়া রাস্তা মাপেন। গালি দিয়া বলে মাইন্ড ইওর ল্যাংগুয়েজ! শালার পার্ভার্ট গে!
: আপনার ঠিকানা দেখে ভেবেছিলাম আপনার সেই শাহেদ হবে।
সরি "আমার" হবে
: ফটুক দেন নাইলে ফুটেন। যত্তসব অকিন্নী ফকিন্নী।
: যে আমার হ্যালো শুনলেও বুঝতো আমি কে সে কখনো এ ধরনের ব্যাবহার করবে না।
: তাইলে আবার ময়াসেজ দিতাছোস কেন? গেলি দিয়া কয় সরি। সরি তো সাপ্লাইয়ের পানি, যে ট্যাপ খুললেই পড়বো।
: আপনি আমার রিয়েল আইডিতে রিকুয়েস্ট পাঠিয়েছিলেন আর ওটা দিয়ে চ্যাট করতে পারবো না তাই ভাবলাম এই আইডি দইয়ে কথা বলি আর আপনি যে এমন ব্যাবহার করলেন ভাবতেও পারি নাই।
: রিয়েল আইডির নাম বলেন। রিকু উঠাইয়া ব্লক মারুম ন গদে। যে আমারে ফাউল বলে তার রিকু পাঠানোর আগে আমি মইরা গেলাম না কেন?
: আমাকে একটুও চিনতেছো নে শাহেদ?
: আরে ছবি দেও আগে। কাহিনী কি? একবার কও এইটা রিয়েল আইডি আরেকবার কও ঐ ডা রিয়েল আইডি? কই থিকা পাশকরছাও? একটা গল্পও বানাইতে পারো নাই।
: মাফ চাইলাম তো। ওকে দাড়াও তোমাকে একটা জিনিস দেই।
(কিছুক্ষন পর) +৮৮......৬২ এইটা ইওর নম্বর
কি হলো?
: না, এইটা শরীফুলের নম্বর। আমার নম্বরের লাস্টে ৮২ আরেকটার পর ৪৩।
: শরীফুল কি হয় আপনার?
: মরন আমার! ভাইবারে চেক করলাম, শরীফুল দেখায়, নম্বর বন্ধ। বাকীটা খুইজা লন। আর শুনেন, আমি অনেক ক্যাচালে আছি। আপনের জামাই কই গেছে কার কাছে গেছে হেইডা আমি জানি না চিনিনা। জ্বালায়েন না আর কাউরে না জিগাইয়াই ফাউল বইলেন না। বাই!
: ওহ। ওর নামও শাহেদ।
: একবার কন শাহেদ আরেকবার শরীফুল, কাহিনী কি? পাশ করছোস কই থিকা? একখান গল্পও বানাইতে পারে না।ভূগোল কবে থিকা বুঝানি শুরু করছাও?
: ও তাই না শাহেদ
: হ তাই। সাহস থাকলে নিজের ফটুক দেও নাইলে ফুটো নাইলা নাঈম ওকে?
: ওকে শাহেদ চাপাবাজ!
শাহেদের শরীরটা চাঙ্গা হয়েগেলো। সিগারেট ধরিয়ে বারান্দায় গিয়ে মনে হলো আহ! জীবনটা কি সুন্দর। এমন সময় হঠাৎ মনে পড়লো নায়লা নামে তো ওর স্কুলের এক বান্ধবী ছিলো। তাই না!
শাহেদের হাত থেকে হঠাৎ সিগারেট টা পড়ে গেলো!
ঠ্যাং লিখা:
এই পোস্টের কিছু বা সম্পুর্ন অংশ পুরাই বাস্তবতাবিবর্জিত। এর সাথে বাস্তবতার কোনো মিল নাই, যদি কেউ মিল খুইজা পান, তাইলে কোর্টে যান, মামলা করেন, আমার কিছু করনের নাই। এই পোস্টের কুনো অর্থও নাই। কেউ যদি অর্থ খুইজা পান, তাইলে ডিকশনারী বানান, বই লেখেন, কুন সমস্যা নাই। তয় কপিরাইটের মামলায় হারলে টাকা দিতে হইবো!
সর্বশেষ এডিট : ৩০ শে মে, ২০১৬ রাত ৮:০৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



