somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কেডা কইছে বিশ্বাসে মেলায় বস্তু?

০৯ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৫:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশ ডিবির মান দিন দিন কমতেছে। গুলশানে জঙ্গি মারনের পর তাগো নাম দিয়া সন্ধ্যায় বিবিসিতে খবর ছাপায় তারা পলাশ, বাধন, বিকাশ, ডন। অথচ তার আগের দিন রাইতে পোলাপান আগেই তাগো নাম ঠিকানা, কুন স্কুল, কুন কলেজ, কুন গার্লফ্রেন্ডের লগে কেমনে ছ্যাক খাইছে সব। এই কাহিনী দেইখা এক পরিচিত কয়,"হালাগো বদলে বাংলার ভাবীদের নিয়োগ দিলেও ভালো হইতো। কুন এলাকার কুন ভাবীর কুন ঘরের কুন জামাই কার লগে ডিসটিং ডিসটিং থিকা শুরু কইরা এলাকার কুন ভাবীর চুলায় কি রান্ধে সব খবর তাগো কাছে। আর আমাগো ডিবি ফেবুকে নাম ঠিকানা সত্বেও কি কাহিনী!" ভেবে দেখলাম তার কথায় কিয়দ যুক্তি আছে।


কুটিকাল থিকা শুনতাম জিএফ জুটানোর চাইতে রক্ষা করা বহুত কঠিন। এইটা এখন হাড়ে হাড়ে বুঝিতেছি। পয়লা ডেটিং এর কনভার্সেশন:

: কি সেন্ট মাখছো? গন্ধ নাই কেন?
: কেলভিন ক্লেইন ফ্রাম ফ্রান্স। ফ্রান্স থিকা কিন্যা আনছি।
: এইজন্যই এতো বদ গন্ধ।
: (পয়লা কইলো গন্ধ নাই, অখন হইলো বদ গন্ধ) কও কি? আমি কালকাই গিয়া পরশু দিন ফেলাই দিমু।
: হুমম, ফালায় দিবা। আর আজকা আমি নিজে চয়েস কইরা সেন্ট কিন্যা দিমু।

এই সেন্ট কিননের লিগা আড়াই ঘন্টা মার্কেট ঘুইরা একটা সেন্ট কিন্যা দিল। আমি তো সেন্ট পাওয়া মেলা খুশি। এরপর সেন্ট শরীরে লাগাইয়া তার পর দিন সকালে ট্রেনে উঠলাম। হঠাৎ একজন কয়,"তোর সেন্টখান তো সুন্দর। নাম কি?"
: আল্লা মালুম। গার্লফ্রেন্ড কিন্যা দিছে।
: ও তাই তো কই, এমুন কড়া সেন্ট কেন? তোর এইটা লেডিস সেন্ট।

এরপরের থিকা যারে জিগাই হেই জিগাই লেডিস সেন্ট। মার্কেট গিয় জিগাই এই সেন্ট কিসের, দোকানী কয় মাইয়াগো! পুরা স্বাধীনতার এমুন বর্গা দেয়ার পয়লা ধাপ শুরু হইলো। এরপর ফেসবুকের পাসওয়ার্ড গেলো, ইমেইলের পাসওয়ার্ড, এফটিপির চাবি সব চলি গেলো। আমি খালি দেখি ডেইলি রাইতের বেলা একবার লগ ইন, সকাল বেলা লগ ইন। হাই হ্যালো বাদ, ফেসবুকে কারো নাম দিয়া সার্চও করবার পারি না।

ইদানিংকার কনভার্শেসন:

: তুমারে কালকা রাতে কল দিছিলাম। মোবাইল বিজি ছিলো।
: কখন?
: ১২ টা ২৭ মিনিট ২১ সেকেন্ডে?
: (ঢোক গিললাম) না মানে দেশে কল দিছিলাম।
: দেশে কারে?
: আমার নেংটা কালের দোস্ত।
: নম্বর দাও।
: এই লও, কিন্তু বাংলা হিন্দি ছাড়া ইংলিশ পারে না। কেমনে কথা কইবা?
: ওহ....আচ্ছা বাংলা শিখার ভালো একটা সাইট দাও।

মন চাইলো, নিজের মাথায় একটা বাড়ি মারি। পরে চিন্তা করলাম কোনো এক মনীষি বলিয়াছিলো স্বাধীনতা রক্ষা করার চাইতে পাওনটা মেলা কঠিন। এইজন্যই কিছু বিশ্বাস করতে নাই!
সর্বশেষ এডিট : ০৯ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৫:৫৬
১৭টি মন্তব্য ১৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'বাবু': একটি শব্দের উদ্ভব ও এগিয়ে চলা

লিখেছেন আবু সিদ, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:০৮

'বাবু' আমাদের প্রতিদিনকার জীবনে বহুল ব্যবহৃত একটি শব্দ। কয়েক শ' বছর আগেও শব্দটি ছিল। বাংলা ভাষাভাষীরা সেটা ব্যবহারও করতেন; তবে তা ভিন্ন অর্থে। 'বাবু' শব্দের উৎপত্তি ও বিবর্তনের ধাপগুলো এই... ...বাকিটুকু পড়ুন

গণভোটের ব্যালটটি দেখতে কেমন হবে?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:৫৭



সামনের গণভোট ঘিরে অনেক অপপ্রচার চলছে বলে শোনা যাচ্ছে। অনেকেই জানতে চাঁচ্ছেন, গণভোটের ব্যালটটি দেখতে কি রকম হবে? নির্বাচন কমিশনের ওয়েসবাইট থেকে জানতে পারা গিয়েছে যে, গণভোটের ব্যালটটি উপরের... ...বাকিটুকু পড়ুন

মুহতারাম গোলাম আযমই প্রথম We Revolt বলেছিলেন !

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:৫৮


আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের দলীয় ইশতেহার প্রকাশ করেছে, যার নাম দেওয়া হয়েছে ‘জনতার ইশতেহার’। দলটির দাবি, অ্যাপভিত্তিক প্রচারণার মাধ্যমে সংগৃহীত ৩৭ লাখের বেশি... ...বাকিটুকু পড়ুন

আল্লাহ্‌কে কীভাবে দেখা যায়?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:২৩

যে কোন কিছু দেখতে হলে, তিনটি জিনিসের সমন্বয় লাগে। সেই জিনিসগুলো হচ্ছে - মন, চোখ এবং পরিবেশ। এই তিন জিনিসের কোন একটি অকেজো হয়ে গেলে, আমরা দেখতে পারি না। চিন্তা... ...বাকিটুকু পড়ুন

শতরুপা

লিখেছেন মোঃ ফরিদুল ইসলাম, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:৫২

তুমি কি কোন স্বপ্ন রাজ্যের পরী?
কিভাবে উড়ো নির্মল বাতাসে?
ঢেড়স ফুলের মতো আখি মেলো-
কন্ঠে মিষ্টি ঝড়াও অহরহ,
কি অপরুপ মেঘকালো চুল!
কেন ছুঁয়ে যাও শ্রীহীন আমাকে?
ভেবে যাই, ভেবে যাই, ভেবে যাই।
তুমি কি কোন... ...বাকিটুকু পড়ুন

×