ব্লগে তোর নাম দেখে চমকে উঠি।
বন্ধু,তুই? তুই কী?
তুই-ই তো, তোর আনকমন নাম বলে এটা তুই।
আরও শিওর হই, যখন তোর লেখা পড়ি,
নিজের অতীত আর তোর লেখার ঘটনাগুলো যখন মিলে যায়
যখন তোর গল্পের ফাঁকগুলো আমি অতি সহজে ধরে ফেলি
আর তোর মন্তব্যের ঘরে জড়সড় আমার শব্দগুলো যখন তোকে ফাঁসিয়ে দেয়
ভার্চুয়াল সুন্দরীদের কাছে তুই রাতারাতি নায়ক থেকে ভিলেন হয়ে যাস
তা দেখে যখন আমি মুচকি হাসি,
আমি একদম কনফার্ম হই - এটা তুই না হয়ে যাস না।
শেষবার যখন তোকে দেখেছিলাম তারপর
বন্ধু, বলতো কেমন আছিস?
কতবার ছিড়েছিস তোর গীটারের এক নাম্বার তারটা?
ক্য়টা গান লিখে জমিয়ে রেখেছিস,
কয়হাজার সোনালী পাতা পুড়িয়ে ধোঁয়া ছুড়েছিস আকাশের দেহে
আমি ঘর ছাড়ার পর?
অদ্ভুত এই সময়
তার চেয়ে বড় অদ্ভুত আমাদের যোগাযোগ-
তোর শব্দগুলো পড়ে যখন আমি দাঁত কেলিয়ে হাসি আর তোকে গালি দিয়ে বলে উঠি, শালা
তুই তখন হাজার মাইল দুরে বুকে নিয়ে অস্থিরতা
বসে থাকিস এই ভেবে, হয়ত এখনি কেউ তোর ব্লগে
ফেলে যাবে অচেনা বাহবা।
আলোচিত ব্লগ
বাঁধনের কেন ফেমিকন লাগে !!!

বাঁধন এখন বন্ধন মুক্ত। মিডিয়া পাড়ায় সরব উপস্থিতি। উপর মহলের ডাকে সারা দিতে হয়। কাজেই ফেমিকন লাগতেই পারে। মানে ফেমিকনের এ্যাড করা লাগতেই পারে। মিডিয়া আইকন হিসেবে জনসচেতনাতা বাড়াতে... ...বাকিটুকু পড়ুন
ফিরে ফিরে আসো

সময়ের সাথে সাথে নিজেকে বদলে নিতে হয়,
তোমার শরীর জুড়ে যখন
অভিজ্ঞতার গল্প পাঠের আসর,
তখনও ছেলে ভোলানো ছড়ায়
নিজেকে ভোলালে চলে?
আঁজলা ভরে সময়ের যন্ত্রণাকে পান কর,
পান কর সত্যকে।
পান কর... ...বাকিটুকু পড়ুন
“উন্নয়নের দুর্ভিক্ষে বাংলাদেশ”

বাং/লাদেশের মূর্খ জনগণ উন্নয়নের চেয়ে কথিত ফ্যাসিবাদকে বড় করে দেখেছে কিন্তু “উন্নয়নের দুর্ভিক্ষ” কি জিনিস তা দেখেনি।
দেখতে থাকুক….। আর ভাতের দুর্ভিক্ষ শুরু হলে বলে…..।
ফ্যাসিবাদ দূর করতে গিয়ে উন্নয়নই "নাই"... ...বাকিটুকু পড়ুন
গল্পঃ জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী

আমাদের সেই পুরনো ভিটেটার অস্তিত্ব এখন আর নেই। তবে বুকের গহীনে ভিটেমাটির মায়াটুকু ঠিক আগের মতোই রয়ে গেছে। কত স্মৃতি, কত গান, কত গল্প-কোলাহল, মান- অভিমান ! চাইলেই... ...বাকিটুকু পড়ুন
মারণঘাতক অটো রিক্সা

মারণঘাতক অটো রিক্সা এই ভিডিউটি দেখুন। এটি রাজধানী ঢাকা সহ সমগ্র দেশের প্রতিদিনের চিত্র। কি পরিমাণ মানুষ হত্যার সাথে জড়িত এই মারণঘাতক নামক অটো রিক্সা তার সঠিক পরিসংখ্যান জানা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।