-তুই 'বন্ধু বেঈমান' ছবিটা দেখেছিস?
আমার প্রশ্ন শুনে তুই এমনভাবে তাকালি যেন আমি নর্দমার কীট
যেন আমি রিকশাওয়ালা, এইমাত্র রগরগে বাংলা সিনেমা দেখে
লালা ঝরিয়ে ঝরিয়ে বাড়ি ফিরছি।
আমাকে কি তোর বন্ধু ভাবতে কষ্ট হচ্ছে?
হোক একটু, বন্ধুর জন্য।
তারপর কিছুটা সুনসান সময় পোয়াতি সাপের মত
আমাদের দু'বন্ধুর মাঝে নিরবতার দাগ কেটে চলে যায়
আমার দুহাত মুঠো হয়, তোর কাঁধ সামনে ঝুলে পড়ে
তারপর
তোর এই অহেতুক নিস্তব্ধতা আর ভাল লাগে না।
-আমিও দেখিনি। তোর শীতল চাহনিকে 'না' ধরে নিয়ে বলি।
সিনেমায় আমার কোনো আগ্রহ নেই
কিন্তু আমি জানি, তুই ঠিকই বুঝেছিস
আমার অহেতুক জিগ্গাসার আসল অর্থ।
আলোচিত ব্লগ
বাঁধনের কেন ফেমিকন লাগে !!!

বাঁধন এখন বন্ধন মুক্ত। মিডিয়া পাড়ায় সরব উপস্থিতি। উপর মহলের ডাকে সারা দিতে হয়। কাজেই ফেমিকন লাগতেই পারে। মানে ফেমিকনের এ্যাড করা লাগতেই পারে। মিডিয়া আইকন হিসেবে জনসচেতনাতা বাড়াতে... ...বাকিটুকু পড়ুন
ফিরে ফিরে আসো

সময়ের সাথে সাথে নিজেকে বদলে নিতে হয়,
তোমার শরীর জুড়ে যখন
অভিজ্ঞতার গল্প পাঠের আসর,
তখনও ছেলে ভোলানো ছড়ায়
নিজেকে ভোলালে চলে?
আঁজলা ভরে সময়ের যন্ত্রণাকে পান কর,
পান কর সত্যকে।
পান কর... ...বাকিটুকু পড়ুন
“উন্নয়নের দুর্ভিক্ষে বাংলাদেশ”

বাং/লাদেশের মূর্খ জনগণ উন্নয়নের চেয়ে কথিত ফ্যাসিবাদকে বড় করে দেখেছে কিন্তু “উন্নয়নের দুর্ভিক্ষ” কি জিনিস তা দেখেনি।
দেখতে থাকুক….। আর ভাতের দুর্ভিক্ষ শুরু হলে বলে…..।
ফ্যাসিবাদ দূর করতে গিয়ে উন্নয়নই "নাই"... ...বাকিটুকু পড়ুন
গল্পঃ জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী

আমাদের সেই পুরনো ভিটেটার অস্তিত্ব এখন আর নেই। তবে বুকের গহীনে ভিটেমাটির মায়াটুকু ঠিক আগের মতোই রয়ে গেছে। কত স্মৃতি, কত গান, কত গল্প-কোলাহল, মান- অভিমান ! চাইলেই... ...বাকিটুকু পড়ুন
মারণঘাতক অটো রিক্সা

মারণঘাতক অটো রিক্সা এই ভিডিউটি দেখুন। এটি রাজধানী ঢাকা সহ সমগ্র দেশের প্রতিদিনের চিত্র। কি পরিমাণ মানুষ হত্যার সাথে জড়িত এই মারণঘাতক নামক অটো রিক্সা তার সঠিক পরিসংখ্যান জানা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।