নতুন সাজে ব্লগের আউটলুকটা দারুণ হয়েছে।দেখলেই মনটা ভাল হয়ে যাচ্ছে!
ধন্যবাদ কতৃপক্ষকে।
এতদিন জন্ডিস জন্ডিস একটা ভাব ছিল, এখন ব্লগের বাতাসে কেবলই সতেজতার ছড়াছড়ি।
ব্লগে ঢুকতেই মনে হচ্ছে, সাগরের স্বচ্ছ শীতল জলে ডুব দিলাম।
কোনো এক ব্লগার সত্যিই বলেছেন, ব্লগ বেটির হইলদা রোগ হইছিল। আজকে তা পুরোপুরি সেরে গেছে বলে মনে হচ্ছে।
আমি জানি না, হলুদ কোনো প্রভাব ফেলতো কিনা, কিন্তু সবুজ আর আকাশীর মিশ্রণে এখন যা হয়েছে তা এই গরমে সবার মনে প্রশান্তি আনবে আমি নিশ্চিত করে বলতে পারি।
আর থিম নিয়ে কি বলবো!
বাঁধ আসলেই ভেংগে গেছে।
এখন শুধু রবি শংকরের সেতারটা সাথে জুড়ে দিতে পারলে সোনায় সোহাগা হয়। বাঁধ ভাংগার আওয়াজটাও শুনতাম!
সর্বশেষ এডিট : ১৫ ই মে, ২০০৭ সন্ধ্যা ৬:২০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




