গত ৪/০৯/১২ তারিখে TIN এর রেজিস্ট্রেশ্ন এর জন্য ইনকাম টাক্স অফিস-এ গেলাম।
(অঞ্ছল-১২, সারকেল - ২৪৭)
অফিস এ ঢুকতেই একজন লোক হাসি মুখে এগিয়ে এলো। বল্লো ভাই কি লাগবে।মনের বিস্ম্য় চেপে বললাম TIN রেজিস্ট্রেশ্ন করতে চাই। লোকটা বল্লো কাগজ পত্র সাথে এনেছেন ? কাগজ বের করে দিলাম তার হাতে। কিছুখান দেখলো। তারপর বল্লো রেখে যান দেখি কী করতে পারি আপনার জন্য। আমি থাঙ্কস বলে ফিরতেই হাত টেনে ধারলো, বল্লো ৫০০টাকা দিয়া যান, খরচ আছে। আমি বললাম সরকার কে টাকা দিবার জন্য টাকা খরচ করতে পারবো না। সে আমার কাগজ পত্র ফিরিয়ে দিয়ে রাগের সাথে বলল জান পারলে করে নেন। অফিসারদের কাছে গেলে আরো বেশি খরচ হবে।
একবার ভাবলাম চলে যাই। যেহেতু গাজিপুর থেকে এসেছি তাই সাহস নিয়ে অফিস রুমে ঢুকলাম আর কাগজ জমা দিলাম। কোন সমস্যা হ্ল না। আমিতো ভাবলাম যাক বাবা বাচা গেলো ।
আসল কাহিনী শুরু হল ১১/০৯/১২ তারিখে । আমিতো হাজির সকাল ৯টায়। ১১টা পর্যন্ত বসেই থাকলাম যে লোকের কাছে কাগজ জমা দিয়ে এসেছি তার কোন খবর-ই নাই। ফোন দিলাম, জানালো অন-দি ওয়ে। সাড়ে ১১ টায় আসলো। এসেই ভাব নেয়া শুরু করে দিলো। বললো এখানে ভুল ওইখানে ভুল। এই কাগজে হবে না। আমি বললাম ভাই কাগজ তো নিজেই চেক কারে নিলেন আর এখন বলেন ভুল? কিছুখন পর বললেন ১৫০০টাকা দেন। কাজ করে দিচ্ছি। আমার তো মেজাজ বিগরে গেলো। সরাসরি বললাম দেখেন এই জন্যই সরকারি অফিসার শুনলেই গালি দেই মনেমনে, আপনি আমার থেকে বয়সে বড় তাই আমার কাছে নিজের মান খারাপ কইরেন না।
সে তখন আমাকে বলে, কিছুই কি দিবেন না? আমি বললাম না।
তখন সে আমার সাথে খুব নরম ভাবে আলাপ করা শুরু করল। এক পর্যায়ে জানতে পারলাম তার মেয়ে নাকি CIVIL Engg. পরছে। (সজ্ঞত কারনেই বিস্তারিত তথ্য দিলাম না)
সারা দিনে ভদ্রলোক (?!?) মাত্র চার জানের (আমারটা সহ) টাক্স রির্টান জমা নিলেন আর প্রাপ্তি সীকার পত্র দিলেন। বাকি তিন জানের কাজ মাত্র ১৫ মিনিটে হয়ে গেলো কারন তারা সর্বমোট ৩৫০০টাকা দিলেন। (আমার উপস্থিতিতেই টাকা গুলো নিলেন)
সন্ধা ৬ টার দিকে আমার টাক্স রির্টানের সীকার পত্র হাতে পেলাম।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





