somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নিজেই যখন 'টেক-ডাক্তার'

০২ রা জানুয়ারি, ২০১৩ রাত ৯:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মাউস নষ্ট হলে
জরুরি একটি 'পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন' আজ জমা দিতেই হবে। কম্পিউটারে বসতেই দেখা গেল, মাউসটি কাজ করছে না! ঠিকও করা যাচ্ছে না। এখন কী উপায়? উইন্ডোজে একটি সেটিংস পরিবর্তন করে বিকল্প ব্যবস্থায় চালাতে পারেন জরুরি মাউসের কাজ। এ জন্য কিবোর্ড থেকে একসঙ্গে left ALT+ left SHIFT এবং NUM Lock কি চাপুন। মনিটরে ছোট একটি পপ-আপ উইন্ডো আসবে। এই উইন্ডো থেকে ok প্রেস করুন। এবার NUM Lock বাটনটি স্বয়ংক্রিয় করুন। এতে কিবোর্ডের কি দিয়ে মাউসের কার্সর নাড়াচাড়া করা যাবে। 1, 2, 3, 4, 6, 7, 8, 9 বাটন দিয়ে মাউস পয়েন্টার নাড়ানো যাবে। আর ৫ দিয়ে মাউসে লেফট ক্লিক এবং + দিয়ে মাউসে ডাবল ক্লিক করা যাবে। ডান পাশে CTRL এর বামের বাটনটি মাউসের রাইট ক্লিক বাটন হিসেবে কাজ করবে। কাজ শেষে NUM Lock অফ করলে এ সুবিধা বন্ধ হয়ে যাবে।

কিবোর্ড যদি কাজ না করে
যদি কিবোর্ড কাজ না করে, তাহলে কোনো কিছুই করতে পারবেন না কম্পিউটারে। এ সমস্যার সমাধান দিতে পারে উইন্ডোজের অন স্ক্রিন কিবোর্ড। অন স্ক্রিন কিবোর্ড চালু করার জন্য উইন্ডোজের Start থেকে All Programs-এ গিয়ে Accessories > Accessibility >
on screen keyboard-এ ক্লিক করুন। দেখবেন মনিটরে ভার্চুয়াল কিবোর্ড হাজির হয়েছে। এই কিবোর্ডের বাটনে মাউস দিয়ে ক্লিক করে লেখা যাবে।

পেনড্রাইভ বন্ধ-চালুর খেলা
পেনড্রাইভের মাধ্যমেই সাধারণত কম্পিউটারে ভাইরাসের সংক্রমণ হয়। এ সমস্যা থেকে বাঁচতে কম্পিউটারে পেনড্রাইভের কার্যকারিতা বন্ধ করে রাখা যেতে পারে। প্রয়োজনে এটা আবার চালু করে নেওয়া যাবে। উইন্ডোজ সেভেন অপারেটিং সিস্টেমে সুবিধাটি রয়েছে। পেনড্রাইভ Disable করতে প্রথমে Start থেকে run -এ গিয়ে regedit লিখে এন্টার চাপলে Registry Editor উইন্ডো খুলবে। এখান থেকে HKEY ^ LOCAL ^ MACHINE SYSTEM - > CurrentControlSet - > services - > USBSUOR এ যান। Start ফাইলের ওপর ডাবল ক্লিক করে এর ভ্যালু 4 করে দিন। তাহলে আপনার পিসিতে আর কোনো পেনড্রাইভ কাজ করবে না। আবারও পেনড্রাইভ Enable করতে Start-এ ভ্যালু 3 করুন। আবার কম্পিউটারে পেনড্রাইভ ব্যবহার করা যাবে।

দৃষ্টি আকর্ষণ: এ ধরনের আরও বেশ কিছু সমস্যা সমাধান সম্পর্কে জানতে এখানে ক্লিক করতে পারেন
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দেবদাস, কালজয়ী উপন্যাস এবং চিত্রনাট্যের পটভূমি

লিখেছেন মেহবুবা, ২৯ শে জুলাই, ২০২৬ সকাল ১১:২৮


প্রথম ১৯২৮ সনে নির্বাক "দেবদাস" মুক্তি পায় ফনী বর্মা এবং তারকবালা অভিনীত ছিল সেটি। এরপর প্রমথেশ বড়ুয়া এবং যমুনা বড়ুয়া অভিনীত সবাক দেবদাস মুক্তি পায় ১৯৩৫ সনে। তারপর... ...বাকিটুকু পড়ুন

যে হৃদয় বিলিয়ে দেয়, বিশ্ব চরাচরে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৯ শে জুলাই, ২০২৬ দুপুর ১:৪৩




যে হৃদয় বিলিয়ে দেয়, বিশ্ব চরাচরে
শান্ত গৌরবে, সেই আত্মারা কোথায় বেঁচে রয়।
দয়ার প্রতিটি বীজ সর্ন্তপণে বপন করা হয়,
সপ্তাকাশে উজ্জ্বল ফসল তবে অবধারিত রয়।

সাত আকাশের চরাচরে , ছায়া... ...বাকিটুকু পড়ুন

"দুষ্টের দমন শিষ্টের পালন"- হলো একটি সনাতন নীতি...

লিখেছেন জুল ভার্ন, ২৯ শে জুলাই, ২০২৬ বিকাল ৪:৩৭



"দুষ্টের দমন শিষ্টের পালন"- হলো একটি সনাতন নীতি, যার অর্থ খারাপ বা অন্যায়কারীকে শাস্তি দেওয়া এবং ভালো বা সৎ মানুষকে রক্ষা করা। এটি মূলত সমাজে শান্তি ও ন্যায়বিচার... ...বাকিটুকু পড়ুন

কারো নামে মিথ্যা অপবাদ কাম্য নয় তবে ....

লিখেছেন সৈয়দ কুতুব, ২৯ শে জুলাই, ২০২৬ রাত ১০:৩৯


ঘটনাটি মূলত ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের ডাকসুর সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের এবং তার সঙ্গে থাকা এক সাংবাদিক বন্ধুকে ঘিরে। পরিবাগ ওভারব্রিজ সংলগ্ন এলাকায় ট্রান্সজেন্ডার বা হিজড়া জনগোষ্ঠীর কয়েকজনের সঙ্গে... ...বাকিটুকু পড়ুন

কী-বোর্ড কাহিনী: ডেল কেবি২১৬

লিখেছেন ইফতেখার ভূইয়া, ২৯ শে জুলাই, ২০২৬ রাত ১১:০০


আমি ১৯৯৬ সাল থেকে বিভিন্ন সময়ে বিভিন্ন কী-বোর্ড ব্যবহার করছি। দেশে থাকতে কী-বোর্ড তেমন প্রয়োজন পড়েনি। মাঝে মধ্যে কেনা হতো। একবার বাংলা লিখার জন্য "বিজয়" সফটওয়্যারের প্রলোভনে, বিজয় এর... ...বাকিটুকু পড়ুন

×