somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সাবধান !! লুকিয়ে পর্নোগ্রাফি দেখার সুযোগ নেই, জানছে সবাই !!

১০ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৩:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গোপন কথাটি আর রবে না গোপনে ! ইন্টারনেটে পর্নোগ্রাফি দেখার নেশা থাকলে সাবধান, যেকোনো মুহূর্তে গোটা দুনিয়া জেনে যাবে আপনার এই ‘পাপের’র কথা । জেনে রাখুন, চেষ্টা করেও মুছতে পারবেন না ওয়েব দুনিয়ায় আপনার ফেলে যাওয়া পদচিহ্ন, যার সাহায্যে হাতে-নাতে ধরা পড়ার সম্ভাবনা প্রবল ।

২০১৩ সালের এক সমীক্ষায় জানা গিয়েছে ৩ কোটি মার্কিন নাগরিক ইন্টারনেটের মাধ্যমে প্রতিদিন যৌন বিষয়বস্তু সমৃদ্ধ ছবি বা ভিডিও দেখেন । বিপুল আমেরিকান জনসংখ্যার মাত্র এই কয়েকজন পর্নোগ্রাফিতে আসক্ত? আসলে অনেকেই সত্য গোপন করে গিয়েছেন । কিন্তু তাতে বিশেষ লাভ নেই, কারণ অত্যাধুনিক ওয়েব প্রযুক্তির সাহায্যে সহজেই জেনে ফেলা সম্ভব প্রকৃত সংখ্যা । বস্তুত, কে, কখন, কতক্ষণ ধরে পর্নোগ্রাফি উপভোগ করছেন, তা তার ওয়েব-টহলের বহর লক্ষ্য করলেই বোঝা যাবে ।


সফ্টওয়্যার ইঞ্জিনিয়ার ব্রেট টমাসের মতে, 'যদি ২০১৫ সালে পর্নোগ্রাফি দেখেন তাহলে আশা রাখতেই পারেন যে, যে কোনও মুহূর্তে আপনার ব্রাউজিং হিস্ট্রি আপনার নামের সঙ্গে নেট জগতে ফাঁস হয়ে যাবে ।' তার যুক্তি, যে কোনও ব্রাউজারের একটি ইউনিক কনফিগারেশন থাকে । নেটে ক্লিক করে বেড়ানোর সময় সেই কনফিগারেশনের সূত্র ধরে ইউজারের নেট-গতিবিধি সম্পর্কে যাবতীয় তথ্য জোগাড় করা সম্ভব । আসলে নেট ঘাঁটতে গিয়ে আমরা এ ভাবেই পায়ের ছাপ ফেলে রেখে যাই । এবার একটির সঙ্গে আরেকটি পদচিহ্ন জুড়ে ইউজারের অভীষ্ট স্পষ্ট হয়ে ওঠে ।

টমাসের বক্তব্য, প্রায় প্রতিটি ওয়েবসাইট তাদের ট্র্যাকিং এজেন্টের সাহায্যে যে পরিমাণ তথ্য সেভ করে, তার সুবাদে ব্রাউজারে ফেলে রাখা পায়ের ছাপের সঙ্গে ইউজার অ্যাকাউন্টের সংযোগ স্বাভাবিক ভাবেই তৈরি হয়ে যায় । আসলে পর্ন সাইট খুঁজতে গিয়ে অজান্তেই আমরা সেই সমস্ত সাইট অ্যাডমিনকে এমন সমস্ত তথ্য দিয়ে ফেলি যার সাহায্যে নিজস্ব কম্পিউটার পর্যন্ত ট্র্যাক করা সম্ভব । টমাসের আশঙ্কা, ভবিষ্যতে এই সূত্রে হ্যাকারদের হাত ধরে বাড়তে পারে সাইবার অপরাধের পরিমাণ ।

তাই কম্পিউটারের ব্রাউজিং হিস্ট্রি ডিলিট করে যারা নিশ্চিন্ত বোধ করছেন, তাদের জন্য বিশেষ সতর্ক বার্তা জারি করেছেন সফ্টওয়্যার বিজ্ঞানী ব্রেট টমাস ।– ওয়েবসাইট।
সর্বশেষ এডিট : ১০ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৩:৫২
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পঁই পঁই করে হিসাব রাখতে হবে, নতুবা বিপদে!

লিখেছেন ঋণাত্মক শূণ্য, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৩৪

আমরা ক'জনা বেশ কিছুদিন আগে ব্যবসা শুরু করেছি। প্রথমেই একজনকে হিসাবের সব দ্বায়িত্ব দেওয়া হয়েছে। আমি নিয়েছিলাম মার্কেটিং ও টেকনিক্যাল সাইড গুলির দ্বায়িত্ব। সৌদীতে অনেক POS রেডিমেড পাওয়া গেলেও আমি... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশে কোন 'জঙ্গী' নেই

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৫:২৫

'জং' শব্দটার অর্থ 'যুদ্ধ'। এভাবে, জঙ্গী কথাটার অর্থ দাঁড়ায় - যোদ্ধা বা যুদ্ধ করেন। যে কোন যুদ্ধই প্রাণহানি ডেকে আনে। আগের কালে, রাজারা যুদ্ধ করে দেশ জয় করতেন। তাঁদের অণ্যে... ...বাকিটুকু পড়ুন

এই প্রথম খাল বাবার পলিটিক্যাল ম্যাচুরিটির নিদর্শন পেলাম

লিখেছেন অপলক , ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৫৪

২০১০ সালে ফেব্রুয়ারীর ২২ তারিখ। মেয়েলি ব্যাপার বলি, প্রতিহিংসার ব্যপার বলি অথবা পলিটিক্যাল ইমম্যাচুরিটির কথা বলি, বাংলাদেশ জিয়া আন্তর্জাতিক বিমান বন্দরের নতুন করে আকীকা দিয়ে নাম রাখা হয়েছিল হযরত শাহজালাল... ...বাকিটুকু পড়ুন

ভাষণময়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৫১


বিশ্বাসগুলো হাবুডুবু খাচ্ছে
ভাগ্যের কম দোষটার হাত
ঝাঁকনি কম নেই তো- তাহলে
বিশ্বাসগুলো মরে যাচ্ছে এই;
মাটির আনন্দটা শুধু ফুল গন্ধ
নাকের সুসংবাদ যে দৌড়াচ্ছে
রাতের ঘুমটা যেনো স্বপ্নবিরল কষ্ট
ভোরের শিশির গড়ে না আর শক্ত;
তবু নিশ্বাসে... ...বাকিটুকু পড়ুন

।।মাদার অব ড্রাকুলা হাসিনার রাস্ট্রীয় জঙ্গীবাদ।।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৮


মাদার অব ড্রাকুলা হাসিনা ভারতের প্রযোজনায় আইনশৃঙ্খলা বাহিনীদেরকে দিয়ে জঙ্গী জঙ্গী নাটক মঞ্চস্থ করতো। বহিবিশ্বকে বোঝাতো দেশে ইসলামী জঙ্গী দিয়ে ভরে গেছে এবং সেই জঙ্গীরা ইউরোপ আমেরিকার ভয়াবহ ক্ষতি করবে... ...বাকিটুকু পড়ুন

×