somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

" এইটা কি দেখলাম " – মুভিটি দেখার পর আপনার মুখ থেকে এই বাক্যটাই বের হবে ( মুভি রিভিও )

১০ ই এপ্রিল, ২০১৫ রাত ১০:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



সিনেমার নামঃ No Mercy ( নো মারসি)
বাংলা অর্থঃ কোন ক্ষমা নাই !



সতর্কতাঃ- মুভিটি সম্পর্কে বলার আগে একটি সতর্কবাণী দেয়া খুবই জরুরী ! আর তা হল , মুভিটি দেখার পর যদি তা হজম করতে না পারেন অথবা হজম করতে কষ্ট হয় অথবা ৩ থেকে ৪ ঘণ্টা মাথা অবিরত ঘুরতে থাকে অথবা এমন ভাবে মুখ হা করে বসে আছেন যে ১০ থেকে ১৫ টা মাছি খেয়ে ফেলছেন তাহলে আমার কিন্তু কোন দোষ নাই ।



কি এখনো আছেন ( আশ্চর্য বোধক চিহ্ন ) ………।

মারাত্মক সাহস আপনার ।







ফ্রান্সের সিনেমা Incendies বা কোরিয়ান টুইস্টের সিনেমা Oldboy দেখেছেন । মারাত্মক মুভি তাই না । হজম করতে কতটুকু কষ্ট হয়েছিল আপনার ? যদি এই দুই মুভিই আপনার হজম সীমা ছাড়িয়ে যায় তাহলে No Mercy মুভিটা আপনার জন্য না ।

আবার আপনি যতই Incendies বা Oldboy দেখেননা কেন অথবা যতই আপনি মুভি খোর হননা কেন এই মুভিটার ক্ষেত্রে আপনি আগে থেকে একফোঁটাও ধারনা করতে পারবেন না যে শেষটা কি হবে ।

অনেক বক বক করলাম এইবার একটু মুভির কাহিনীর দিকে যাই -

বেশ নামডাকওয়ালা একজন বিখ্যাত ফরেনসিক ডাক্তার, নিজের কাজে সিদ্ধহস্ত বলে বেশ সুনাম তার । স্ত্রী অনেক আগেই মারা গেছেন, এক মেয়ে আছে, সেও বোর্ডিং স্কুলে । খুশির খবর হল ১৩ বছর পর তার মেয়ে তার কাছে ফিরে আসছে । ডাক্তার ভাবছেন- “মৃত” শরীরের সাথে তো অনেক বছরই কাটানো হল, এবার নাহয় শুধু নিজের মেয়েকে একটু সময় দিবেন । এমন সময়ই একটা খুনের ঘটনা ঘটে । জঙ্গলে একটি মেয়ের লাশ পাওয়া যায়, যার শরীর থেকে তার মাথা, দুটি পা এবং দুটি হাত বিচ্ছিন্ন করে অত্যন্ত নির্মমভাবে তাকে হত্যা করা হয়েছে । ডাক পড়ে সেই ফরেনসিক ডাক্তারের । এই কেসের ইনভেস্টিগেশন এর দায়িত্ব পড়ে এক সদ্য জয়েন করা লেডি পুলিশ অফিসারের ঘাড়ে, যিনি কিনা আবার এই ডাক্তারেরই প্রাক্তন ছাত্রী । খুনিকে বের করতে খুব একটা ঝামেলা পোহাতে হয়না তাদের, নিজের দোষ স্বীকারও করে নেয় খুনি । খুনির সাথে ডাক্তার যখন প্রিজন সেলে একা দেখা করতে যান, তখন তিনি জানতে পারেন, খুনি আগেই তার একমাত্র মেয়েকে অপহরণ করেছে, নিজের মেয়েকে বাঁচানোর একটাই উপায় ডাক্তারকে বাতলে দেয় খুনি- “আমার বিরুদ্ধে যত প্রমাণ পেয়েছ, তার সবগুলোকে নিশ্চিহ্ন করে আমাকে সম্পূর্ণ নির্দোষ ব্যক্তি হিসেবে জেল থেকে বের করো, তানাহলে তোমার একমাত্র মেয়ের চেহারা তোমার আর জীবনেও দেখা হবে না !” রাগে, দুঃখে, ক্ষোভে দিশেহারা হয়ে যান ডাক্তার !

কি করবেন এখন তিনি ?

নিজে আইনের লোক হয়ে কীভাবে তিনি একজন দোষী ব্যক্তিকে নির্দোষ প্রমাণ করবেন ? কিন্তু না করতে পারলে যে নিজের মেয়েকে আর ফিরে পাবেন না !

এই খুনিই বা কেন তার সাথে এমন করছে ?

এত সহজে আইনের কাছে নিজেকে ধরা দেয়ার পিছনে কি তার কোন উদ্দেশ্য আছে ?

খুনি কি চায় আসলে ?

এই সব প্রশ্নের উত্তর জানতে চান , তাহলে দেখুন No Mercy ( নো মারসি) ।

ভালো স্ক্রিপ্ট, ভালো অভিনেতা, মানানসই ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং সর্বোপরি একজন ভালো পরিচালক থাকলে যে কতটা দুর্দান্ত একটা টানটান উত্তেজনার সিনেমা বানানো যায়- তার উদাহরণ হল নো মারসি । অভিনয়ে সবাই ভালো- তবে ফাটিয়ে দিয়েছেন ডাক্তারের চরিত্রে অভিনয়কারী ।



এটি একটি রিভেঞ্জ থ্রিলার । প্রতিশোধ যে কি পরিমাণ নির্মম হতে পারে, কতটা ভয়ানক আর নির্মম হতে পারে, কোরিয়ানদের থিঙ্কিং লেভেল যে কোন পর্যায়ের তা কোরিয়ান রিভেঞ্জ থ্রিলার গুলো দেখলেই বুঝবেন- নো মারসি এক্ষেত্রে আপনার জন্য হবে মাস্ট সি একটি সিনেমা । “প্রতিশোধ” শব্দটা সম্ভবত নিজেও ভয় পেয়ে যাবে কোরিয়ান সিনেমার প্রতিশোধের নির্মমতা দেখলে !



সব শেষে আর একটি কথা , নো মারসি সিনেমার প্রায় শুরুর দিকেই নগ্নতার দৃশ্য রয়েছে । সুতরাং, এটা মাথায় রেখেই সিনেমা দেখতে বসবেন ।

আর মুভিটা শেষ করে খিঁচ খায়ে মাথায় হাত দিয়ে বসে চিন্তা করতে থাকেন ” এইটা কি দেখলাম ” ।

সর্বশেষ এডিট : ১১ ই এপ্রিল, ২০১৫ রাত ১২:৩৪
১০টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পঁই পঁই করে হিসাব রাখতে হবে, নতুবা বিপদে!

লিখেছেন ঋণাত্মক শূণ্য, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৩৪

আমরা ক'জনা বেশ কিছুদিন আগে ব্যবসা শুরু করেছি। প্রথমেই একজনকে হিসাবের সব দ্বায়িত্ব দেওয়া হয়েছে। আমি নিয়েছিলাম মার্কেটিং ও টেকনিক্যাল সাইড গুলির দ্বায়িত্ব। সৌদীতে অনেক POS রেডিমেড পাওয়া গেলেও আমি... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশে কোন 'জঙ্গী' নেই

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৫:২৫

'জং' শব্দটার অর্থ 'যুদ্ধ'। এভাবে, জঙ্গী কথাটার অর্থ দাঁড়ায় - যোদ্ধা বা যুদ্ধ করেন। যে কোন যুদ্ধই প্রাণহানি ডেকে আনে। আগের কালে, রাজারা যুদ্ধ করে দেশ জয় করতেন। তাঁদের অণ্যে... ...বাকিটুকু পড়ুন

এই প্রথম খাল বাবার পলিটিক্যাল ম্যাচুরিটির নিদর্শন পেলাম

লিখেছেন অপলক , ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৫৪

২০১০ সালে ফেব্রুয়ারীর ২২ তারিখ। মেয়েলি ব্যাপার বলি, প্রতিহিংসার ব্যপার বলি অথবা পলিটিক্যাল ইমম্যাচুরিটির কথা বলি, বাংলাদেশ জিয়া আন্তর্জাতিক বিমান বন্দরের নতুন করে আকীকা দিয়ে নাম রাখা হয়েছিল হযরত শাহজালাল... ...বাকিটুকু পড়ুন

ভাষণময়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৫১


বিশ্বাসগুলো হাবুডুবু খাচ্ছে
ভাগ্যের কম দোষটার হাত
ঝাঁকনি কম নেই তো- তাহলে
বিশ্বাসগুলো মরে যাচ্ছে এই;
মাটির আনন্দটা শুধু ফুল গন্ধ
নাকের সুসংবাদ যে দৌড়াচ্ছে
রাতের ঘুমটা যেনো স্বপ্নবিরল কষ্ট
ভোরের শিশির গড়ে না আর শক্ত;
তবু নিশ্বাসে... ...বাকিটুকু পড়ুন

।।মাদার অব ড্রাকুলা হাসিনার রাস্ট্রীয় জঙ্গীবাদ।।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৮


মাদার অব ড্রাকুলা হাসিনা ভারতের প্রযোজনায় আইনশৃঙ্খলা বাহিনীদেরকে দিয়ে জঙ্গী জঙ্গী নাটক মঞ্চস্থ করতো। বহিবিশ্বকে বোঝাতো দেশে ইসলামী জঙ্গী দিয়ে ভরে গেছে এবং সেই জঙ্গীরা ইউরোপ আমেরিকার ভয়াবহ ক্ষতি করবে... ...বাকিটুকু পড়ুন

×