somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সিনেমার নাম- Devil (2010) । ভয় পাবেন না তবে অবাক হবেন ।

১৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

After my mother would finish her story, she would always comfort us.
"Don't worry," she'd say. "If the Devil is real, then God must be real, too."



Devil (2010) মুভির শেষ ডায়লগ উপরের দুইটি লাইন । ২০১০ সালে মুক্তি পাওয়া মাত্র ৮০ মিনিটের এই সিনেমাটি দুর্দান্ত একটি সুপারন্যাচারাল থ্রিলার যার পরিচালনায় ছিলেন John Erick Dowdle ।

এখন একটা কাজ করেন imdb তে গিয়ে মুভিটার রেটিং দেখে আসুন ।
.
.
.


.
.


.
.
.
.
.
.
কি নিশ্চয়ই আপনি হতাশ । আসলে সুপারন্যাচারাল থ্রিল ক্যাটাগরীর মুভির প্রতি মানুষের কেন জানি এলারজি থাকে , সেই কারনেই রেটিং এর এই অবস্থা । যাই হোক আপনি যদি আইএমডিবির রেটিং এর ভক্ত হয়ে থাকেন তাহলে বলব মুভিটা দেখুন তারপর বিচার করুন । বাকিটা আপনার ইচ্ছা ।


স্টোরি লাইন - শহরের বহুতল এক ভবন। অন্যান্য দিনের মতই একটা কর্মব্যস্ত সকাল। বহুতল ভবনে সহজে আর দ্রুত ওঠা নামার উপায় একটাই- লিফট। সেই লিফটেই উঠলেন পাঁচজন মানুষ। দুইজন নারী, তিনজন পুরুষ। উঠার সময় তারা ঘুণাক্ষরেও কল্পনা করতে পারেন নি- আজকে তাদের কপালে কি আছে !

চলন্ত অবস্থায় হঠাৎ মাঝপথে থেমে যায় লিফট! প্রথমে লিফটের সবাই ভাবেন যান্ত্রিক গোলযোগ- ব্যাপার না, একটু পরেই ঠিক হয়ে যাবে। কিন্তু না- সেই "একটু পর" আর আসে না! অবশেষে সবাই বুঝতে পারেন- পাঁচজন আটকা পড়েছেন এই লিফটে!
এটাও সমস্যা ছিল না। একটু পর লিফটে ইলেক্ট্রিসিটি চলে গেল। ফিরে আসতেও খুব বেশি সময় নিল না। তবে আলো ফিরে আসার পর দেখা গেল তাদের পাঁচজনের মাঝে একজন খুন হয়েছেন! আর যেহেতু লিফট বন্ধ- তাই খুনি তাদের মাঝেই একজন !



ওদিকে পুলিশ আর বিল্ডিং এর অন্য লোকদের কাছে খবর চলে গেছে লিফট আটকানোর। লিফটে একটি সিসি ক্যামেরা আর একটি স্পীকার ছিল। সিসি ক্যামেরা দিয়ে লিফটের ভেতরের অবস্থা দেখে স্পীকার দিয়ে পুলিশ ভিতরের মানুষদের ইন্সট্রাকশন দিচ্ছিল, কিন্তু ভিতরের লোকদের কথা শুনার কোন উপায় তাদের কাছে ছিল না। শুধু একমাত্র ভরসা সিসি ক্যামেরা- যেটা দিয়ে ভিতরের অবস্থা দেখা যাচ্ছিল। কিন্তু প্রতিবার কারেন্ট যাওয়ার পর একজন করে মারা যেতে থাকলো! আর লিফটের ভিতরে শুরু হয়ে গেল চরম অবিশ্বাসের এক খেলা ! বাধ্য হয়ে এই পাঁচজনের অতীত ইতিহাস ঘাঁটা শুরু করলেন পুলিশ, আর তখনই বেরিয়ে এল সেই ভয়ঙ্কর সত্য...! কি সেই সত্য ? জানতে চান, দেখুন তাহলে মুভিটা । ইহা এমন এক সত্য যার জন্য আমি অন্তত প্রস্তুত ছিলাম না । আপনি কি প্রস্তুত ( প্রশ্ন বোধক চিহ্ন )

শেষ একটি কথা, ৮০ মিনিট না করে দৈর্ঘ্য আরেকটু বাড়ালে সিনেমাটা আরও ভাল হত হয়ত ।
সর্বশেষ এডিট : ১৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:৪৯
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পঁই পঁই করে হিসাব রাখতে হবে, নতুবা বিপদে!

লিখেছেন ঋণাত্মক শূণ্য, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৩৪

আমরা ক'জনা বেশ কিছুদিন আগে ব্যবসা শুরু করেছি। প্রথমেই একজনকে হিসাবের সব দ্বায়িত্ব দেওয়া হয়েছে। আমি নিয়েছিলাম মার্কেটিং ও টেকনিক্যাল সাইড গুলির দ্বায়িত্ব। সৌদীতে অনেক POS রেডিমেড পাওয়া গেলেও আমি... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশে কোন 'জঙ্গী' নেই

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৫:২৫

'জং' শব্দটার অর্থ 'যুদ্ধ'। এভাবে, জঙ্গী কথাটার অর্থ দাঁড়ায় - যোদ্ধা বা যুদ্ধ করেন। যে কোন যুদ্ধই প্রাণহানি ডেকে আনে। আগের কালে, রাজারা যুদ্ধ করে দেশ জয় করতেন। তাঁদের অণ্যে... ...বাকিটুকু পড়ুন

এই প্রথম খাল বাবার পলিটিক্যাল ম্যাচুরিটির নিদর্শন পেলাম

লিখেছেন অপলক , ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৫৪

২০১০ সালে ফেব্রুয়ারীর ২২ তারিখ। মেয়েলি ব্যাপার বলি, প্রতিহিংসার ব্যপার বলি অথবা পলিটিক্যাল ইমম্যাচুরিটির কথা বলি, বাংলাদেশ জিয়া আন্তর্জাতিক বিমান বন্দরের নতুন করে আকীকা দিয়ে নাম রাখা হয়েছিল হযরত শাহজালাল... ...বাকিটুকু পড়ুন

ভাষণময়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৫১


বিশ্বাসগুলো হাবুডুবু খাচ্ছে
ভাগ্যের কম দোষটার হাত
ঝাঁকনি কম নেই তো- তাহলে
বিশ্বাসগুলো মরে যাচ্ছে এই;
মাটির আনন্দটা শুধু ফুল গন্ধ
নাকের সুসংবাদ যে দৌড়াচ্ছে
রাতের ঘুমটা যেনো স্বপ্নবিরল কষ্ট
ভোরের শিশির গড়ে না আর শক্ত;
তবু নিশ্বাসে... ...বাকিটুকু পড়ুন

।।মাদার অব ড্রাকুলা হাসিনার রাস্ট্রীয় জঙ্গীবাদ।।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৮


মাদার অব ড্রাকুলা হাসিনা ভারতের প্রযোজনায় আইনশৃঙ্খলা বাহিনীদেরকে দিয়ে জঙ্গী জঙ্গী নাটক মঞ্চস্থ করতো। বহিবিশ্বকে বোঝাতো দেশে ইসলামী জঙ্গী দিয়ে ভরে গেছে এবং সেই জঙ্গীরা ইউরোপ আমেরিকার ভয়াবহ ক্ষতি করবে... ...বাকিটুকু পড়ুন

×