somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিশ্ব সেরা পুয়েটঃউত্তোলনকারী যন্ত্র

১৫ ই সেপ্টেম্বর, ২০১১ বিকাল ৩:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ইহা তো আর নতুন করিয়া বলিতে হয় না যে জগতের যে গুটিকয়েক আশ্চর্য মানুষকে এখনো বিচলিত করিয়া তোলে তার মধ্যে পুয়েট ভবন সগর্বে স্থান দখল করিয়া আছে । মনুষ্য মনে সাড়া আলোড়নকারী অনেক কিছু এখানে খুজিয়া পাওয়া যাইবে । আমি আজিকে তেমনি এক খানা নিদর্শন বয়ান করিব । এটির নাম হইলো উত্তোলনকারী যন্ত্র ।অনেকেই ইহাকে লিফট মনে করিয়া ভুল করিতে পারেন । কিন্তু একবার ইহাতে চড়িলেই যে ভুল ভাঙিয়া যাইবে তা হলফ করিয়া বলিতে পারি । দেখিতে অত্যাধুনিক কালের কলের যন্ত্র মনে হইলেও একটি বার তার উদর গহবরে প্রবেশ করিলেই চমকিত হইয়া আবিস্কার করিবেনঃ আপনি ইতিহাসে ফিরিয়া গিয়াছেন । অবশ্য ভেতর ও বাইরের চাকচিক্য দেখিয়া এটা বুঝিবার যো নাই কোনক্রমেই । কিন্তু চকচক করিলেই যে স্বর্ণ হয় না তা বোধকরি ইহাই উৎকৃষ্ট ভাবে প্রমান করিতে পারে ।

ইতিহাসকালের ঝিক ঝিক রেলগাড়ির শকট যেমনিভাবে কুউউউ শব্দ করিয়া ক্রমে গতিবেগ বাড়াইতে বাড়াইতে চলিতে থাকে তেমনি আমাদিগের উত্তোলনকারী যন্ত্র ও ঝিক ঝিক করিয়া আমাদিগের অসীম ধরয ক্ষমতার পরীক্ষা নিয়া ক্রমে ক্রমে অতীব যত্ন সহকারে তাহার উদর গহবরের কপাটদ্বয় বন্ধ করে । পার্থক্য এই যে , কুউউ করিয়া কোন শব্দ কোন মনুষ্য শ্রবনেন্দ্রিয় শ্রবন করিতে পারে না । যাহা হউক , গহবরে প্রবেশ করিলেই এক আলো আধারি ভূতুড়ে পরিবেশ কোন অসমসাহসী পালোয়ান কেও গা ছমছম করা অনুভুতিতে আস্থে পৃষ্ঠে বাঁধিয়া ফেলিবে । কিন্তু উপরে গভীরভাবে পর্যবেক্ষণ করিলে দেখা যাইবে ছয়টি বৈদ্যুতিক বাতির মধ্যে কেবল মাত্র একটি সততার সাথে দায়িত্ব পালন করিতেছে । বুঝি বা উদরের ভেতরে উদরিয় পরিবেশ সৃষ্টির জন্যই এই বেবস্থা ।

এর পর তার প্রধান বৈশিষ্ট্যের কথা বলা যাউকঃ উত্তোলনের মহা কাব্য । উহার রহস্যাবৃত গহবরে প্রবেশ করিলে এম্নিতেই সময় ধীরে প্রবাহিত হইতে থাকে । তাই নিজেকে action movieর slow motion shot এ আবিস্কার করাই কর্তব্য । সেই সাথে আবার প্রত্যেক তলায় ইহার বিরতি নিবার দৃঢ় প্রত্যয়ে ধরয চ্যুতি হওয়াও দিবালোকের মতই সত্য ও স্বাভাবিক। বিরতি মানে তো আর শুধু থামিয়া , এক নজর দেখিয়া , আবার যাত্রা আরম্ভ করা নয়ঃ ইহা এক তুঘলকি কাণ্ড । জাঁহাপনা তাহার উদরের কপাট খুলিবেন, কিছুক্ষন ভুঁড়ি উন্মুক্ত করিয়া বসিয়া থাকিবেন এবং তাহা বন্ধ করিয়া রাজকীয় ভাবে যাত্রা আরম্ভ করিবেন । তাই মাথার চুল ছিঁড়িবার মত ঘটনা নিত্য নৈমিত্তিকই ঘটেঃ বিশেষ করিয়া যদি সময় তাড়া করিতে থাকে ।

মানবীয় ভুঁড়িতে বায়বীয় পদার্থের অস্তিত্ব খুজিয়া পাওয়া গেলেও ইহার উদরে বায়ু চলাচলের কোন সুবেবস্থা নাই । তাই অধিক সময় ধরিয়া ভুঁড়িতে অবস্থান করিলে অকালে প্রান হারাইবার সমুহ সম্ভাবনা বিদ্যমান । তাহার উপর রহিয়াছে দুঃসহ গরম । গরমের দিন ইহা তাতিয়া হাবিয়া যোজখ হইয়া থাকে ; উহার ভিতর মিনিট খানেক বাঁচিয়া থাকা অনেক সংগ্রামের ব্যাপার বটে ! যাহা হউক , এত কিছুর পরেও ইহার প্রতি আমার মমতা বিন্দুমাত্র কমে নাই কেননা , আমার মত মর্ত্যলোকের অধমের জন্নে অলিম্পাসের পাহাড়ের চূড়ায় গিয়া পাঠশালায় পাঠ গ্রহণ করিতে যাবার একমাত্র বাহন ,বিপদের সাথিঃ উত্তোলনকারী যন্ত্র ।

তারিখঃ ১৩/০৯/১১
সময়ঃ ১১ সকাল
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মানুষ মারা যাবার পর আবার পৃথিবীতে আসবে?

লিখেছেন রাজীব নুর, ০৯ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:১০



আমার মনে হয়, আমরা শেষ জামানায় পৌছে গেছি।
পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে খুব শ্রীঘই। চারিদিকে অনাচার হচ্ছে। মানুষের শরম লজ্জা নাই হয়ে গেছে। পতিতারা সামনে এসে, সে... ...বাকিটুকু পড়ুন

বিজ্ঞানীরাও একেশ্বরবাদী হতে পারেন - আইজ্যাক নিউটন তা প্রমাণ করে গিয়েছেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৯ ই মে, ২০২৬ রাত ৯:৪০



প্রত্যেক মহান বিজ্ঞানীই নিজের জীবনে ধর্ম নিয়ে গবেষনা করে গিয়েছেন। এমনটাই আমার বিশ্বাস ছিলো। সামুতে আমি এই নিয়ে আগেও লিখেছি। তারপরও, কয়েক দিন স্টাডি করার পরে বুঝতে পারলাম-... ...বাকিটুকু পড়ুন

মত প্রকাশের স্বাধীনতা

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই মে, ২০২৬ রাত ১০:৩৮



আমাদের দেশের সাধারণ ও অসাধারণ জনগণ সহ সকল প্রকার সংবাদ মাধ্যম “মত প্রকাশের স্বাধীনতা”র জন্য প্রায় যুদ্ধ করছেন। মত প্রকাশের সামান্য নমুনাচিত্র হিসেবে একটি সংবাদের ভিডিও চিত্র তুলে ধরছি।... ...বাকিটুকু পড়ুন

আমাদের "ইসলামী" বই - নমুনা ! আলেমদের দায়িত্ব

লিখেছেন ঢাকার লোক, ১০ ই মে, ২০২৬ সকাল ৮:৪৭

আমাদের দেশের বিখ্যাত চরমোনাইয়ের প্রাক্তন পীর সাহেব, মাওলানা ইসহাক, যিনি বর্তমান পীর রেজাউল করিম সাহেবের দাদা, এর লেখা একটা বই , "ভেদে মারেফাত বা ইয়াদে খোদা"। এ বইটার... ...বাকিটুকু পড়ুন

ধর্ম কর্ম

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১০ ই মে, ২০২৬ বিকাল ৩:১৩



আপনার দিনের পর দিন ধর্মীয় লেখা পোস্ট করার কারণে -
হয়তো, আপনার কম্পিউটারটি স্বর্গে যেতে পারে।
কিন্তু, আপনার নিজে স্বর্গে যেতে হলে -
আপনার নিজের ধর্ম কর্ম করতে হবে।


ঠাকুরমাহমুদ
ঢাকা, বাংলাদেশ



...বাকিটুকু পড়ুন

×