somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রাজা মহাশয় ও বানর

২১ শে জুলাই, ২০০৯ দুপুর ২:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শৈশবে শোনা গল্প দিয়েই লেখাটি শুরু করলাম। এক দেশের এক শৌখিন রাজা, তিনি খুব শখ করে জঙ্গল থেকে একটি বানর ধরে রাজদরবারে আনলেন। রাজা মহাশয় নিজে সেই বানরকে লালন পালন করা শুরু করলেন। রাজা মহাশয় বানরকে এতো আদর যত্ন করতেন যে রাজা নিজে যে প্লেটে খাবার খেতেন বানরকে সেই একই প্লেটে খাবার দিতেন। রাজা নিজ হাতে খাওয়াতেন ও গোসল করাতেন এই বানরকে। রাজা মহাশয় এতো আদর যত্ন করার পরেও প্রতিদিন বানরকে তিনটি করে বেত্রাঘাত করতেন।

রাজা মহাশয় বানরকে এতো আদর যত্ন করার পর কেন প্রতিদিন বেত্রাঘাত করেন তা নিয়ে প্রজাদের মধ্যে নানা গুঞ্জন শুরু হয়ে গেছে। একদিন সব প্রজারা এক হয়ে আলোচনা করলো তারা সবাই রাজার কাছে জিজ্ঞেস করবেন যে, বানরকে যদি প্রতিদিন আঘাতই করেন তবে এতো আদর যত্ন করার কি দরকার বানরটিকে। যে কথা সেই কাজ। একদিন সব প্রজারা মিলে রাজদরবারে হাজির হলো। প্রজাদেরকে রাজদরবারে দেখে রাজা মহাশয় জিজ্ঞাসা করলেন কি ব্যাপার তোমরা এখানে কিসের জন্য এসেছো। প্রজারা রাজাকে বললো, হুজুর আমরা একটা কথা জানতে এসেছি আপনার কাছ থেকে। রাজা মহাশয় বললেন কি কথা বলো। আচ্ছা হুজুর বানরটিকে আপনি এতো আদর যত্ন করার পর সেই বানরটিকে প্রতিদিন কেন বেত্রাঘাত করেন? রাজা মহাশয় হেসে বললেন আচ্ছা এই কথা। তোমরা সবাই কি দেখতে চাও এতো আদর যত্ন করার পরেও আমি কেন বানরটিকে বেত্রাঘাত করি? প্রজারা সবাই বললো হ্যঁা নিজ চোখে দেখতে চায়। রাজা মহাশয় পরদিন থেকে বানরটিকে পূর্বের মতোই আদর যত্ন করেছেন, কিন্তু বেত্রাঘাত করেননি। প্রথমদিন বানরটি রাজা মহাশয়ের শরীরে ঘষাঘষি করলো। দ্বিতীয় দিন রাজার উরুতে বসে নাচানাচি, জামা কাপড় ধরে টানাটানি করলো। তৃতীয় দিন বানরটি নাচানাচি করে রাজা মহাশয়ের ঘাড়ে বসে রাজার দুই কান ধরে ইচ্ছা মতো কানমলা দেয়া শুরু করলো। তখন রাজা মহাশয় প্রজাদেরকে বললেন, দেখেছো তো, আমি যদি প্রতিদিন বেত্রঘাত করতাম বানরটিকে তবে আজ আমার ঘাড়ে উঠে কানমলা দেয়ার সাহস পেতো না।
সর্বশেষ এডিট : ২১ শে জুলাই, ২০০৯ দুপুর ২:০৪
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পথ চলতে - ৫

লিখেছেন আরমান আরজু, ২৭ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০৪



আমার 'প্রসঙ্গঃ আবু বকর' বিষয়ক লেখাটির 'হাদিস অনুযায়ী স্বামীর চরিত্রের সার্টিফিকেট হল তার স্ত্রী' পড়ে ব্লগে একজন মন্তব্য করেছেন, "ইসলামের হাদিস অনুসারে ৪টি বিয়ে করতে পারবেন। এবং আপনার ৪টি বউ... ...বাকিটুকু পড়ুন

এটাই আমি!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৮ শে নভেম্বর, ২০২৬ ভোর ৪:৪০



শুক্রবার সন্ধ্যাটা ঢাকার ফ্রেঞ্চ কালচারাল সেন্টারে কাটলো। এক বন্ধুর আমন্ত্রণে গিয়েছিলাম। মুভি ফ্যাস্টিভেল হচ্ছে শুনে আগ্রহ নিয়ে সেন্টারে ঢুকে রেজিষ্ট্রেশন করতে গিয়ে দেখি কার্টুন পিপলের মেলা চলছে! সেখানে সব... ...বাকিটুকু পড়ুন

শোকের সেকাল এবং একাল....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে নভেম্বর, ২০২৬ সকাল ৮:৫৯

শোকের সেকাল এবং একাল....

আমাদের সেকালঃ ধরা যাক সেটা স্বাধীনতার আগে। তখনকার সময়ে কোনো আত্মীয় স্বজন বিশেষ করে মা-বাবা, ভাই-বোন কেউ মারা গেলে সেই পরিবারের বুক চাপড় মরন কান্নায় আকাশ বাতাস... ...বাকিটুকু পড়ুন

পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?

লিখেছেন নাহল তরকারি, ২৮ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:০৭

পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?



আমাদের সমাজে ছেলেদের বিয়ের আগে প্রতিষ্ঠিত হওয়ার একটা অলিখিত শর্ত আছে। পড়াশোনা শেষ করতে হবে, চাকরি করতে হবে, ভালো আয় করতে... ...বাকিটুকু পড়ুন

×