হে বন্ধু আবার যারে তুমি কাছে নিলে
বাদি প্রেমডোরে এ বিশ্ব সংসারে
স্থান দিলে হৃদয়ের মাঝারে পবিত্র বন্ধনে,
যার মুক্ত বিচরণ তব হৃদয় অঙ্গনে,
যারে তুমি বসিয়েছো হৃদয় আসনে,
সব বাধা করে অতিক্রম,
যার দু'টি হাত ধরে জীবন নদীর তীরে
দীর্ঘ কাল পাড়ি দিয়ে এসে সুখ-দুঃখ-
ভাগ করে নিলে নিভৃতে নির্জনে।
আজ কেন এত কাল পরে তাহার
সকল কাজ ক্রটি চোখে পড়ে।
তার শুধু দোষ খুজে ফের
নিজের দোষের কথা মনে নাহী ধর।
স্থির হয়ে ভাবো বন্ধু বসে মনে মনে
প্রতিটি মানুষ আছে নিজ দোষ গুনে।
ছোট ছোট দোষ-ক্রটি পরিহার কর
গুনের সকল ক্ষেত্র আলোকিত কর।
আমি নিশ্চিত আবার আসবে সুদিন,

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

