আর্জেন্টিনাকে ১-৩ গোলে হারাল ব্রাজিল
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
বিশ্বকাপ বাছাই পর্বের খেলায় আর্জেন্টিনাকে ১-৩ গোলে হারিয়েছে ব্রাজিল।
এ জয়ের মধ্য দিয়ে ২০১০ সালে দক্ষিণ আফ্রিকার টিকিট পাওয়া নিশ্চিত করল ডুঙ্গার দল। অন্যদিকে ম্যারাডোনার আর্জেন্টিনার সঙ্কট আরও গভীর হলো।
দক্ষিণ আমেরিকার দুই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনা বাংলাদেশ সময় রোববার সকালে মুখোমুখি হয়। খেলাটি হয় আর্জেন্টিনায়। গত ১৬ বছরে বিশ্বকাপ বাছাই পর্বে নিজের মাটিতে আর্জেন্টিনার এটাই প্রথম পরাজয়।
ব্রাজিলের পক্ষে দুটি গোল করেছেন লুইস ফ্যাবিয়ানো। অপর গোলটি করেন লুসিও। আর্জেন্টিনার পক্ষে একমাত্র গোলদাতা জেসাস দাতালো।
খেলার প্রথমার্ধ মোটামুটি ব্রাজিলের নিয়ন্ত্রণে থাকলেও দ্বিতীয়ার্ধে ব্রাজিলকে চেপে ধরে আর্জেন্টিনা। তবে লিওনেল মেসি, তেভেজ চেষ্টা চালিয়ে গেলেও জয় পাওয়া হয়নি তাদের।
দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাই পর্বে ৩০ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে এখন ব্রাজিল। ২২ পয়েন্ট নিয়ে আর্জেন্টিনার অবস্থান চতুর্থ। চিলি ও প্যারাগুয়ে উভয়ের পয়েন্ট ২৭ হলেও গোল ব্যবধানে এগিয়ে আছে চিলি।
দক্ষিণ আমেরিকা গ্র"প থেকে পয়েন্ট টেবিলের শীর্ষ চারটি দল সরাসরি বিশ্বকাপ খেলবে। তবে ২০ পয়েন্ট নিয়ে আর্জেন্টিনার ঘাড়ে নিশ্বাস ফেলছে কলম্বিয়া ও ইকুয়েডর।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআই/১০৫৫ ঘ.
২১টি মন্তব্য ৬টি উত্তর
আলোচিত ব্লগ
পূর্ণিমার চাঁদ যেন

দ্বীপ সরকার এর দুটি কবিতা

মুক্তোর মতোন অভিমান
চারপাশাটায় ছড়িয়ে আছে মুক্তোর মতোন অভিমান
অতি ধ্রুবকের মতোন চিকচিক
অতি সৌন্দর্যের রঙে——অতি মায়াময়
অসংখ্য অভিমান——লাল নীল সবুজ
কোনটা মুচকি হাসে
কোনটা ঘাড়তেড়া প্রজাপতির মতোন দূরে চলে যায়
একটা চেনা অভিমান——
গোধূলি চিরে পুবদিক থেকে... ...বাকিটুকু পড়ুন
মহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা
মহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা

মহাকাশের শূন্যে ধনাত্মক আর ঋণাত্মকের খেলা,
ইলেকট্রন আর প্রোটন মিলে গড়ে আলোর মেলা।
কোটি আলোকবর্ষ দূরে জ্বলে উঠে নক্ষত্রের মেলা,
তারাদের ওই মিটিমিটি আলোয় চলে মহাকালের খেলা।
বিপরীতের অদৃশ্য... ...বাকিটুকু পড়ুন
=ব্যাঙ্গালোরের দিনগুলি-০১=
০১।

২০২২ সালে গিয়েছিলাম ব্যাঙ্গালোরে। তাসীনের বাপ হার্টের সমস্যা ছিল। প্রায় এক সপ্তাহ ছিলাম অইখানে। পরে কলকাতা এসে প্রায় চার পাঁচদিন ছিলাম। মোবাইল ভরে ছব নিয়ে আসছিলাম। কিন্তু পোস্টই করা হয়নি।... ...বাকিটুকু পড়ুন
এআই ও আপনার বিশ্বাস

আপনার বিশ্বাস। আপনার বিশ্বাসকে আমি সম্মান করি। এআই সম্পর্কে আমি হয়তো তেমন কিছুই জানি না, আমার জানার আগ্রহও নেই। কারণ এআই আমার কর্মক্ষেত্র, চলার পথ সহ এখন পর্যন্ত কোথাও... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।