somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জলিলের বক্তব্য আমাদের কথা সত্য প্রমাণ করেছে: দেলোয়ার) মাথা ঘুরাইতাছে জলিল এগুলান কি কইতাছে,

২৭ শে সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অষ্টম সংসদ নির্বাচনে আওয়ামী লীগের বিজয় নিয়ে আবদুল জলিলের বক্তব্যে বিএনপির অভিযোগ সত্য প্রমাণিত হয়েছে বলে দাবি করেছেন খোন্দকার দেলোয়ার হোসেন।

'সত্য ভাষণ'র জন্য আওয়ামী লীগের সাবেক সাবেক সাধারণ সম্পাদককে ধন্যবাদও জানিয়েছেন বিএনপি মহাসচিব।

জলিল কয়েকদিন আগে যুক্তরাজ্যে বাঙালিদের টেলিভিশন চ্যানেল বাংলা টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, গত নির্বাচনে এক ধরনের সমঝোতার মধ্য দিয়েই আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে।

বিএনপি নির্বাচনের পর থেকেই এ অভিযোগ করে আসছিল।

দেলোয়ার রোববার সাংবাদিকদের বলেন, "সাজানো ও পাতানো নির্বাচনের মাধ্যমে সমঝোতা করে এ সরকার ক্ষমতায় এসেছে- জলিল সাহেবের এ বক্তব্য আমাদের কথার সত্যতা প্রমাণ করেছে।

"এ রকম সত্য কথা বলার সাহস অর্জনের জন্য দেশবাসী তাকে ধন্যবাদ জানাবে। আমরাও ধন্যবাদ জানাই।"

বিএনপি মহাসচিব বলেন, "আমরা প্রথম থেকে বলে আসছি, দেশি-বিদেশি ষড়যন্ত্রে ২৯ ডিসেম্বর একটি পাতানো নির্বাচনের মাধ্যমে সংসদ ও সরকার গঠন করা হয়েছে। আওয়ামী লীগের সেই সময়ের সিটিং সাধারণ সম্পাদক জলিল সাহেব সত্য কথা বলেছেন। আমি আশা করি, ভবিষ্যতে আওয়ামী লীগের আরও গুরুত্বপূর্ণ ব্যক্তিরা জাতির সামনে সত্য উপস্থাপন করে মানুষের গ্রহণযোগ্যতা পাবেন।"

যুক্তরাজ্যে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে দেওয়া এক সাক্ষাৎকারে জলিল আরও বলেন, বর্তমান মন্ত্রিসভার ৯০ শতাংশ সদস্য 'সংস্কারপন্থী'। হাসিনার বোন শেখ রেহানা ও আওয়ামী লীগের বর্তমান সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের সমালোচনাও করেন তিনি।

সাংসদ জলিলের এ বক্তব্য নিয়ে আওয়ামী লীগে তোলপাড় চলছে। দলের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী রোববার সাংবাদিকদের জানিয়েছেন, জলিলের বিষয়ে আগামী ৩ অক্টোবর দলের কার্যনির্বাহী সংসদের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে।

দেলোয়ার বলেন, "উনার (জলিল) কথাকে বিবেচনায় আনতে হবে। কারণ, তিনি সংসদেও অবৈধ ও অসাংবিধানিক তত্ত্বাবধায়ক সরকার ও জরুরি অবস্থার বিরুদ্ধে বক্তব্য রেখেছেন।"

বিএনপি মহাসচিব সংবিধান সংশোধনে আওয়ামী লীগ সরকারের পদক্ষেপের সমালোচনাও করেন। সংসদে ফেরার বিষয়ে তিনি বলেন, সংসদের ভেতরে-বাইরে সুস্থ পরিবেশ তৈরি করা হলে বিএনপি সংসদে ফিরবে।

দেলোয়ার বলেন, "জনগণের দৃষ্টি অন্যত্র নিতে সরকার সংবিধান সংশোধন করতে চায়। বিএনপি সংবিধানে যে কোনও প্রকার পরিবর্তন, পরিবর্ধন ও সংশোধনের বিরুদ্ধে।"

কী সংশোধন করতে চান তারা- এ প্রশ্ন রেখে বিএনপি মহাসচিব বলেন, "১৯৭২ সালের সংবিধানে প্রথম হাত দিয়েছে আওয়ামী লীগ। সংবিধান সংশোধন করে '৭৫ সালে তারাই গণতন্ত্র হত্যা করে একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিল। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার জন্য তারাই আন্দোলন করেছে। এখন তারাই (আওয়ামী লীগ) আবার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করার উদ্যোগ নিচ্ছে।"

আইনমন্ত্রী শফিক আহমেদ গত বৃহস্পতিবার জানান, সংবিধান সংস্কারের লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে শিগগিরই আইন কমিশনকে চিঠি দেওয়া হবে।

আওয়ামী লীগ ক্ষমতা চিরস্থায়ী করার প্রয়াস থেকে সংবিধান সংশোধনের পদক্ষেপ নিচ্ছে অভিযোগ করে দেলোয়ার বলেন, "নিজেরাই ক্ষমতায় থেকে নির্বাচন করে নিজেদের বিজয়ী ঘোষণা করবে ক্ষমতাকে চিরস্থায়ী করতে। এটা দিবাস্বপ্নই থেকে যাবে; দেশের মানুষ তা মেনে নেবে না।"

আওয়ামী লীগ দেশ পরিচালনায় ব্যর্থ হয়েছে দাবি করে তিনি বলেন, "গত নয় মাসে দেশের অবস্থা কোথায় গিয়ে ঠেকেছে! বিরোধী দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে একের পর এক মামলা হচ্ছে, অত্যাচার-নির্যাতন চলছে। এ সরকারের প্রতি জনগণের আর সমর্থন নেই।"

রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় দেলোয়ারের সঙ্গে ছিলেন দলের যুগ্ম-মহাসচিব মির্জা আব্বাস ও নজরুল ইসলাম খান, দপ্তর সম্পাদক রিজভী আহমেদ, কেন্দ্রীয় নেতা মোস্তাফিজুর রহমান বাবুল, য্বু দলের সহ-সভাপতি কাইয়ুম চৌধুরী, যুগ্ম-সাধারণ সম্পাদক আবদুস সালাম আজাদ প্রমুখ। :((

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৭১৫ ঘ.
৯টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাদশা: বংশালের গডফাদার

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২১ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৮


পুরান ঢাকার অপরাধজগতের এক উত্থান ও পতনের উপাখ্যান

শেষ রাত

২০০৮ সালের ১৭ নভেম্বর।
রাত ২টা ১৭ মিনিট।


বংশালের একটি পুরোনো বাড়ির দোতলায় তখনও আলো জ্বলছে। বাইরে সরু গলিতে দু-একটি কুকুর... ...বাকিটুকু পড়ুন

আস্থার আড়ালে আতঙ্ক: আবাসিক ধর্মীয় প্রতিষ্ঠানে ধর্ষণ ও বলাৎকারের শিকার শিশুরা, জবাবদিহি কোথায়?

লিখেছেন মুনতাসির রাসেল, ২১ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৯



ঢাকার সাভারের একটি আবাসিক মাদ্রাসায় পড়ত সাত বছরের এক ছেলে। ছুটিতে বাড়ি এলে তাকে চুপচাপ, মনমরা দেখাত। কথাবার্তা কমে গিয়েছিল, খাওয়া-দাওয়াও ঠিকমতো করত না। বাবা-মা প্রথমে ভেবেছিলেন, পড়াশোনার চাপেই হয়তো... ...বাকিটুকু পড়ুন

জন্মগত জারজ বনাম স্বঘোষিত জারজ...

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২১ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৭

যে “সত্যিকারের জারজ” সে কিন্তু ভিকটিম বা শিকার। দুই প্রাপ্তবয়স্কের বিবাহ বহির্ভূত অনৈতিক সম্পর্কের সে ফলাফল মাত্র এবং সেই অপকর্মে তার কোনো ভূমিকাই নেই এবং সেই অর্থে সে অন্যপক্ষের অপকর্মের... ...বাকিটুকু পড়ুন

টেকনাফ থেকে ঢাকা বারোজন মানুষের পদযাত্রা, জাগুক কোটি মানুষের বিবেক

লিখেছেন ডঃ এম এ আলী, ২২ শে নভেম্বর, ২০২৬ রাত ৩:০৩


টিভির চ্যানেলে চোখ রাখলে , সংবাদপত্রের পতার উপর দিয়ে হেটে গেলে ,ইন্টার নেটের পাতায় ফেবু কিংবা ই্উটিবে বিচরণ করলে দেখা যায় সারা দেশ জুরে এদের ওদের লাগানো আগুনের... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে?

লিখেছেন রাবব১৯৭১, ২২ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৫

বাংলাদেশ কি গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে?

দেশের বর্তমান পরিস্থিতি দেখে গভীর উদ্বেগ তৈরি হচ্ছে। নিজ দেশের ভিন্নমতাবলম্বীদের প্রথমে রাজনৈতিকভাবে নিষিদ্ধ করা, এরপর তাদের বাড়িঘরে হামলা, লুটপাট, অগ্নিসংযোগ এবং বুলডোজার দিয়ে বসতবাড়ি... ...বাকিটুকু পড়ুন

×