ভারত-বাংলাদেশের মত জার্মানির অনেক রাজনৈতিক দলের যুব শাখা তো আছেই, রয়েছে একেবারে স্কুল স্তরে ছাত্র সংগঠন৷ যেমন চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের সিডিইউ দল৷ কিন্তু নাম ‘খ্রীস্টীয় গণতন্ত্রী দল হলে কি হবে, সেই দলের স্কুলভিত্তিক সংগঠনের একেবারে শীর্ষ পদে এসেছেন এক মুসলিম তরুণ৷
পরিচিতি
নাম ইউনেস উয়াকাস৷ বয়স ২০ বছর৷ সবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা পাশ করেছেন৷ স্কুলে থাকতেই সিডিইউ দলের স্কুলভিত্তিক ছাত্র সংগঠনে যোগ দিয়েছিলেন৷ স্কুল স্তরে জার্মানির এই সবচেয়ে বড় ছাত্র সংগঠনের সদস্যসংখ্যা প্রায় ১০,০০০৷ ইউনেস কিন্তু রীতিমত নিজের ধর্ম পালন করেন৷ রমজান মাসে রোজা রাখেন৷ নির্বাচনী প্রচারের সময় তিনি বড় বড় নেতাদের সভায় গিয়ে দলের শিক্ষানীতির সপক্ষে জ্বালাময়ী বক্তৃতাও দিয়েছেন৷ শিক্ষা নীতির ক্ষেত্রে নিজের দল সম্পর্কে তাঁর প্রত্যাশা হল, ‘‘আমি চাই, দল ভবিষ্যতেও স্পষ্ট ভাষায় জানিয়ে দিক, যে জার্মানিতে ৩ পর্যায়ের যে স্কুল ব্যবস্থা চালু রয়েছে, তা যেন বজায় থাকে৷ কারণ এই ব্যবস্থা সত্যি সার্থক৷ আমি নিজে এর জ্বলন্ত প্রমাণ৷ কই, আমার তো উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়ার কথাই ছিল না৷ অথচ বর্তমান ব্যবস্থার কারণেই আমি শেষ পর্যন্ত সেই লক্ষ্যে পৌঁছতে পেরেছি৷ সবার জন্য একই স্কুল ব্যবস্থা থাকলে আমি হয়ত এতটা উদ্যোগ নিয়ে ধাপে ধাপে উচ্চ মাধ্যমিক পরীক্ষার দিকে এগনোর কথা ভাবতাম না৷’’
জার্মানির শিক্ষা ব্যবস্থা সম্পর্কে বর্তমানে নানা পর্যায়ে যে সমালোচনার ঝড় উঠছে, ইউনেস তা মানতে রাজি নন৷ মরক্কো থেকে আসা এক মুসলিম পরিবারের ছেলে হিসেবে তিনি যেভাবে আজ রক্ষণশীল খ্রীষ্টান দলের স্কুল শাখার প্রধানের পদে বসতে পেরেছেন, সেটাই তাঁর কাছে এই ব্যবস্থার সাফল্যের অন্যতম জ্বলন্ত প্রমাণ৷
সাফল্যের রহস্য
কিন্তু প্রশ্ন উঠতে পারে, এমন এক দলের এক শীর্ষ পদে এক মুসলিম তরুণ কীভাবে স্থান পেল? দলের এক নেতা স্বীকার করলেন, যে সিডিইউ বা বাভেরিয়ার সিএসইউ দলের নামে যে ‘সি’ বা খ্রীষ্টান শব্দটি আছে, তা নিয়ে অনেকের মনে সংশয় রয়েছে৷ কিন্তু যারা বহুদিন ধরে জার্মানিতে বসবাস করছেন, তাঁদের রাজনৈতিক দায়িত্ব নিতে এগিয়ে আসা উচিত৷ খ্রীস্টীয় গণতন্ত্রী শিবিরের নেতৃত্ব বা ভোটারদের মধ্যে অভিবাসীদের সংখ্যা এখনো সত্যি কম৷ কিন্তু দল তাদের আরও বেশী করে স্বাগত জানাতে চায়৷ ইউনেস নিজে এবিষয়ে কী মনে করে? তিনি জানালেন, ‘‘দেখুন, আমার কাছে সিডিইউ দলের মূল আকর্ষণ হল এই যে দলের নীতির এক ধর্মীয় ভিত্তি রয়েছে৷ মুসলিম হিসেবে আমি মনে করি, বাইবেলে যে ১০টি মৌলিক নির্দেশ রয়েছে, তা কোরআনেও পাওয়া যাবে৷ কারণ ইসলাম ধর্ম খ্রীষ্টধর্মের ভিত্তি থেকেই গড়ে উঠেছে৷ আর খ্রীষ্টধর্ম ইহুদি ধর্মের ভিত্তি থেকে উঠে এসেছে৷’’
কঠিন অতীত
ইউনেসের শৈশব খুব একটা সুখকর ছিল না৷ বাবা-মা’র বিচ্ছেদের পর তাঁর বাবা তাঁকে মরক্কোয় ফিরিয়ে নিয়ে যান৷ সেখানে ৪ বছর ধরে তিনি এক সাধারণ স্কুলে পড়াশোনা করেন৷ ৮ বছর বয়সে ইউনেস আবার জার্মানির মানহাইম শহরে ফিরে আসেন৷ ততদিনে তিনি জার্মান ভাষা পুরোপুরি ভুলে গেছেন৷ ঠিক সেকারণেই তাঁর এই সাফল্য এত চমকপ্রদ৷ ১৫ বছর বয়সে ইউনেস রাজনীতির প্রতি আকৃষ্ট হন৷ প্রথমে তিনি সিডিইউ দলের স্কুল শাখা, এরপর ছাত্র শাখা এবং তারপর সরাসরি মূল দলের সদস্য হন৷
দলের নীতির প্রতি আনুগত্য
ইসলাম ধর্ম সম্পর্কে রক্ষণশীল সিডিইউ দলের যেসব ধ্যান-ধারণা রয়েছে, সেবিষয়ে ইউনেস কী মনে করেন? বেশীরভাগ ক্ষেত্রেই তিনি দলের অবস্থানের সঙ্গে একমত৷ যেমন জার্মানির স্কুলগুলিতে খ্রীষ্টধর্মের পাশাপাশি ইসলাম ধর্ম শিক্ষার ক্লাস চালু করার যে দাবি শোনা যাচ্ছে, ইউনেস তাঁর দলের মতই এর বিরোধিতা করেন৷ কারণ তাঁর মতে, ইসলাম ধর্মের মধ্যে এত শাখা-প্রশাখা রয়েছে, যে বাস্তবে এমন ক্লাসের আয়োজন করা কঠিন৷ শিয়া সম্প্রদায়ের কোন শিক্ষক সুন্নি সম্প্রদায়ের ছাত্রছাত্রীদের পড়ালে তা গ্রহণযোগ্য হবে না বলে তিনি মনে করেন৷ তিনি ইউরোপীয় ইউনিয়নে তুরস্কের যোগদানেরও বিরোধী৷ একমাত্র হিজাবের প্রশ্নে তাঁর ব্যক্তিগত মতামত দলের থেকে কিছুটা আলাদা৷ তাঁর মতে, এক্ষেত্রে যে কোন মুসলিম নারীর স্বাধীনতা থাকা উচিত, যে তিনি হিজাব পরতে চান কি না৷
ভবিষ্যতে কি ইউনেস সিডিইউ দলের নেতা হতে চান? না, আপাতত সেরকম কোন ইচ্ছা তাঁর নেই৷ ইউনেস ড্যুসেলডর্ফ শহরে এক সংস্থায় সবে শিক্ষানবিস হিসেবে কাজ শিখছেন৷ তারপর পারিবারিক ব্যবসায় যোগ দিতে চান তিনি৷
প্রতিবেদন: সঞ্জীব বর্মন, সম্পাদনা: আবদুল্লাহ আল ফারূক
খ্রীষ্টান দলের ছাত্র শাখার শীর্ষে মুসলিম তরুণ
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৩টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
বাদশা: বংশালের গডফাদার

পুরান ঢাকার অপরাধজগতের এক উত্থান ও পতনের উপাখ্যান
শেষ রাত
২০০৮ সালের ১৭ নভেম্বর।
রাত ২টা ১৭ মিনিট।
বংশালের একটি পুরোনো বাড়ির দোতলায় তখনও আলো জ্বলছে। বাইরে সরু গলিতে দু-একটি কুকুর... ...বাকিটুকু পড়ুন
আস্থার আড়ালে আতঙ্ক: আবাসিক ধর্মীয় প্রতিষ্ঠানে ধর্ষণ ও বলাৎকারের শিকার শিশুরা, জবাবদিহি কোথায়?

ঢাকার সাভারের একটি আবাসিক মাদ্রাসায় পড়ত সাত বছরের এক ছেলে। ছুটিতে বাড়ি এলে তাকে চুপচাপ, মনমরা দেখাত। কথাবার্তা কমে গিয়েছিল, খাওয়া-দাওয়াও ঠিকমতো করত না। বাবা-মা প্রথমে ভেবেছিলেন, পড়াশোনার চাপেই হয়তো... ...বাকিটুকু পড়ুন
জন্মগত জারজ বনাম স্বঘোষিত জারজ...
যে “সত্যিকারের জারজ” সে কিন্তু ভিকটিম বা শিকার। দুই প্রাপ্তবয়স্কের বিবাহ বহির্ভূত অনৈতিক সম্পর্কের সে ফলাফল মাত্র এবং সেই অপকর্মে তার কোনো ভূমিকাই নেই এবং সেই অর্থে সে অন্যপক্ষের অপকর্মের... ...বাকিটুকু পড়ুন
টেকনাফ থেকে ঢাকা বারোজন মানুষের পদযাত্রা, জাগুক কোটি মানুষের বিবেক

টিভির চ্যানেলে চোখ রাখলে , সংবাদপত্রের পতার উপর দিয়ে হেটে গেলে ,ইন্টার নেটের পাতায় ফেবু কিংবা ই্উটিবে বিচরণ করলে দেখা যায় সারা দেশ জুরে এদের ওদের লাগানো আগুনের... ...বাকিটুকু পড়ুন
বাংলাদেশ কি গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে?
বাংলাদেশ কি গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে?
দেশের বর্তমান পরিস্থিতি দেখে গভীর উদ্বেগ তৈরি হচ্ছে। নিজ দেশের ভিন্নমতাবলম্বীদের প্রথমে রাজনৈতিকভাবে নিষিদ্ধ করা, এরপর তাদের বাড়িঘরে হামলা, লুটপাট, অগ্নিসংযোগ এবং বুলডোজার দিয়ে বসতবাড়ি... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।