প্রধানমন্ত্রী শেখ হাসিনা অত্যন্ত খোলামেলাভাবে বললেন, আমি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাসী নই এবং বক্তিগতভাবে প্রতিহিংসাপরায়ণও নই। ১/১১ এর পর তাকে যারা জেলে নিয়েছিলেন তাদের (ড. ফখরদ্দিন. জেনারেল মইন) বিরুদ্ধে আইনগত কোন পদক্ষেপ নেবেন কিনা জানতে চাইলে শেখ হাসিনা উপরোক্ত অভিমত পোষণ করে বলেন, কুকুরে কামড় দিয়েছে বলে কি কুকুরকে কামড় দিতে হবে।২৭ সেপ্টেম্বর রাতে নিউইয়র্কে হোটোল গ্র্যান্ড হায়াতে এক সংবাদ সম্মেলনে শেখ হাসিনা তার দলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল জলিল প্রসঙ্গে আরো বলেন, উনি নিজেও যে নির্বাচনে জয়ী হয়েছেন, সে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার বক্তব্য প্রদানের আগে তার পদত্যাগ করা উচিত ছিল। শেখ হাসিনা বলেন, উনি এর আগেও অনেক আবুল-তাবুল কথা বলেছেন। এটা নতুন কোন কথা নয়।
বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার একটি ‘শান্তির দেশ’ হিসেবে প্রতিষ্ঠা করতে চান বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, বাংলাদেশে জঙ্গীবাদের কোনো স্থান নেই। সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে নতুন করে রূপায়নের ইচ্ছার কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, “আমরা কারো সঙ্গেই যুদ্ধ চাই না। তবে আমাদের প্রতিরক্ষা ব্যবস্থাকে মজবুত রাখতে হবে।”
অপর এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী জানান, দেশে সাংবিধানিক শাসন অব্যাহত রাখতে সামরিক হস্তক্ষেপের বিরুদ্ধে সাংবিধানিক আইন প্রণয়নের পক্ষে তিনি। অবসরপ্রাপ্ত জেনারেল মঈন ইউ আহমেদ ও ফখরুদ্দিন আহমদের বিচারের দাবি প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, “আমি প্রতিহিংসায় বিশ্বাস করি না। তাছাড়া কুকুর কামড়ালে কি কুকুরকে কামড়ানো যায়।”
ক্রসফায়ার প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমি কখনও এক্সট্রা জুডিশিয়াল কিলিংয়ে বিশ্বাসী নই। তবে কেউ যদি সশস্ত্র হামলা চালায় তখন তো চুপ করে বসে থাকার কিছু নেই।” এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বিএনপি আমলের ক্রসফায়ারের একই ধরনের ‘গল্পের’ কথা উল্লেখ করেন। বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা কী- জানতে চাইলে শেখ হাসিনা বলেন, খাদ্য সমস্যাই বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা। গতবারের মতো এবারও তার সরকার দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করতে পারবে বলে তিনি আশা প্রকাশ করেন। সমুদ্রসীমা নির্ধারণ সম্পর্কিত এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, “ধৈর্য্য ধরুন। আগেই ঝগড়া কেন? গঙ্গার পানি বন্টন সমস্যা তো দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমেই সমাধান করেছিলাম।”
http://www.uttorpurbo.com/#

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


