আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপদেষ্টা পরিষদের সদস্য আবদুল জলিল তার দল, দলের সভানেত্রী শেখ হাসিনা ও মন্ত্রিসভা সম্পর্কে সমপ্রতি যে মন্তব্য করেছেন তার জন্য দুঃখ প্রকাশ করেছেন।
জলিল মঙ্গলবার বিডিনিউজকে বলেন, সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআইর নির্যাতনের কারণে এখনও তার মানসিক সমস্যা হয়। যে কারণে তিনি এটা-সেটা বলছেন যা যথাযথ নয়। আবদুল জলিল গত রোববার লন্ডনের বাংলা টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন, তার দল আওয়ামী লীগ নির্বাচনে সমঝোতা করে ক্ষমতায় এসেছে। বর্তমান মন্ত্রিসভার ৯০ শতাংশ সদস্যই 'সংস্কারপন্থি'। তত্ত্বাবধায়ক সরকারের সময় ডিজিএফআইর সঙ্গে তারা সম্পর্ক রাখতেন।
তার এ বক্তব্যের পরিপ্রেক্ষিতে নিজ দল আওয়ামী লীগে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। এর প্রতিক্রিয়ায় নিউইয়র্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক সংবাদ সম্মেলনে বলেন, আবদুল জলিলের উচিত ছিল আগে সংসদ থেকে পদত্যাগ করে এ জাতীয় বক্তব্য দেওয়া। প্রধানমন্ত্রীর এ প্রতিক্রিয়া জানানোর একদিন পর আবদুল জলিল নিজের দেওয়া বক্তব্য থেকে সরে এসে গতকাল দুঃখ প্রকাশ করলেন।
আবদুল জলিল বলেন, 'তত্ত্বাবধায়ক সরকারের আমলে দেশে ফিরে দলীয় পদ ধরে রাখার জন্য উচিত ছিল সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে বিরোধে যাওয়া। না যাওয়াটা আমার ভুল ছিল। তার প্রতি বেশি আনুগত্য দেখানোটাই আমার অপরাধ।'
উপদেষ্টা পরিষদে রেখে শেখ হাসিনা অনেক জ্যেষ্ঠ নেতার প্রতি 'অন্যায়' করেছেন বলেও অভিযোগ করেন তিনি।
দলের বর্তমান নেতৃত্বের সমালোচনা করে রোববার জলিল বলেছিলেন, বর্তমান মন্ত্রিসভার ৯০ শতাংশই 'সংস্কারপন্থি'। তবে এর আগে লন্ডনে বাংলা টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি আরও বলেছিলেন, মন্ত্রিসভার বেশিরভাগ সদস্যই প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার (ডিজিএফআই) সঙ্গে সম্পর্ক রাখতেন। নির্বাচনে আওয়ামী লীগের বিপুল বিজয় ও ক্ষমতারোহণের পেছনে সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সঙ্গে সমঝোতা ছিল।
http://www.shamokal.com/
জলিল বললেন দুঃখিত ডিজিএফআইর নির্যাতনের কারণে এখনও মানসিক সমস্যা হয়, তাই এটাসেটা বলেছি
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
১৮টি মন্তব্য ৩টি উত্তর
আলোচিত ব্লগ
বাদশা: বংশালের গডফাদার

পুরান ঢাকার অপরাধজগতের এক উত্থান ও পতনের উপাখ্যান
শেষ রাত
২০০৮ সালের ১৭ নভেম্বর।
রাত ২টা ১৭ মিনিট।
বংশালের একটি পুরোনো বাড়ির দোতলায় তখনও আলো জ্বলছে। বাইরে সরু গলিতে দু-একটি কুকুর... ...বাকিটুকু পড়ুন
আস্থার আড়ালে আতঙ্ক: আবাসিক ধর্মীয় প্রতিষ্ঠানে ধর্ষণ ও বলাৎকারের শিকার শিশুরা, জবাবদিহি কোথায়?

ঢাকার সাভারের একটি আবাসিক মাদ্রাসায় পড়ত সাত বছরের এক ছেলে। ছুটিতে বাড়ি এলে তাকে চুপচাপ, মনমরা দেখাত। কথাবার্তা কমে গিয়েছিল, খাওয়া-দাওয়াও ঠিকমতো করত না। বাবা-মা প্রথমে ভেবেছিলেন, পড়াশোনার চাপেই হয়তো... ...বাকিটুকু পড়ুন
জন্মগত জারজ বনাম স্বঘোষিত জারজ...
যে “সত্যিকারের জারজ” সে কিন্তু ভিকটিম বা শিকার। দুই প্রাপ্তবয়স্কের বিবাহ বহির্ভূত অনৈতিক সম্পর্কের সে ফলাফল মাত্র এবং সেই অপকর্মে তার কোনো ভূমিকাই নেই এবং সেই অর্থে সে অন্যপক্ষের অপকর্মের... ...বাকিটুকু পড়ুন
টেকনাফ থেকে ঢাকা বারোজন মানুষের পদযাত্রা, জাগুক কোটি মানুষের বিবেক

টিভির চ্যানেলে চোখ রাখলে , সংবাদপত্রের পতার উপর দিয়ে হেটে গেলে ,ইন্টার নেটের পাতায় ফেবু কিংবা ই্উটিবে বিচরণ করলে দেখা যায় সারা দেশ জুরে এদের ওদের লাগানো আগুনের... ...বাকিটুকু পড়ুন
বাংলাদেশ কি গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে?
বাংলাদেশ কি গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে?
দেশের বর্তমান পরিস্থিতি দেখে গভীর উদ্বেগ তৈরি হচ্ছে। নিজ দেশের ভিন্নমতাবলম্বীদের প্রথমে রাজনৈতিকভাবে নিষিদ্ধ করা, এরপর তাদের বাড়িঘরে হামলা, লুটপাট, অগ্নিসংযোগ এবং বুলডোজার দিয়ে বসতবাড়ি... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।