somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঈশ্বরকে ডাকছেন ম্যারাডোনা

০১ লা অক্টোবর, ২০০৯ দুপুর ২:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দেয়ালে পিঠ ঠেকে গেলে মানুষ কী করতে পারে? সর্বশক্তি দিয়ে শেষবারের মতো চেষ্টা করে ঘুরে দাঁড়াতে, আর কামনা করে সর্বশক্তিমানের সাহায্য। ডিয়েগো ম্যারাডোনার অবস্থাও ঠিক এমনটাই। বিশ্বকাপে যেতে হলে বাছাইপর্বে আর্জেন্টিনাকে শুধু জিতলেই চলবে না, নির্ভর করতে হবে অন্যদের ফলাফলের ওপরও। কাদেনা ৩ রেডিওকে দেওয়া এক সাক্ষাত্কারে আর্জেন্টিনা কোচ তাই আরও একবার প্রার্থনা করছেন ঈশ্বরের অনুকম্পা, ‘ঈশ্বর আমাকে অনেকবারই বাঁচিয়েছেন, আশা করি তিনি আরও একবার তা-ই করবেন।’
ম্যারাডোনার ঈশ্বরপ্রীতি তো নতুন কিছু নয়। ১৯৮৬ বিশ্বকাপ সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে হাত দিয়ে গোল করার পর দাবি করেছিলেন ওটা ছিল ‘ঈশ্বরের হাত’। সেই ম্যাচেই মাঝমাঠে বল পেয়ে ছয়জনকে কাটিয়ে অসাধারণ এক গোল করেছিলেন, যেটিকে মনে করা হয় সর্বকালের সেরা গোল। তবে দুর্দান্ত সেই গোল নিয়ে আলোচনা যতটা হয়, তার চেয়ে অনেক বেশি হয় ‘হ্যান্ড অব গডে’র সেই গোলটা নিয়ে।
ম্যারাডোনা অবশ্য মনে করেন, ঈশ্বর তাঁর হাত দিয়ে শুধু একটি গোলই পাইয়ে দেননি, আরও অনেকবার অনেকভাবে সাহায্য করেছেন। যেমন ড্রাগ আর অ্যালকোহলে যখন তাঁর জীবন বিপর্যস্ত হয়ে পড়েছিল, তখন ঈশ্বরই বাঁচিয়েছেন তাঁকে। তবে আর্জেন্টিনা কোচ শুধু ঈশ্বরের মুখ চেয়েই তাকিয়ে নেই। তিনি ভালো করেই জানেন নিজেদের কাজটাও ঠিকঠাকমতো করতে হবে, ‘আমাদের মাথায় এই বোধটা ঢোকাতে হবে যে এই ম্যাচ দুটো অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্রাজিল ম্যাচের মতো আমরা সবকিছু ছেড়ে দিতে পারি না।’
বহুল আলোচিত-সমালোচিত ‘চিকিত্সা থেরাপি’ নিতে ইতালি গিয়েও আর্জেন্টিনা ভক্তদের প্রশ্নের মুখে পড়েছিলেন ম্যারাডোনা। ‘চিন্তার কিছু নেই, আর্জেন্টিনা অবশ্যই বিশ্বকাপে যাবে’—এই বলে সমর্থকদের আশ্বস্ত করেছেন তিনি। দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে সর্বশেষ দুই ম্যাচে ব্রাজিলের কাছে ৩-১ আর প্যারাগুয়ের বিপক্ষে ১-০ গোলে হেরে আর্জেন্টিনা এখন পঞ্চম স্থানে। ১০ অক্টোবর পয়েন্ট তালিকার একদম তলানিতে থাকা পেরু এবং ১৪ অক্টোবর ষষ্ঠ স্থানে থাকা উরুগুয়ের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে মাঠে নামবে দুবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ওয়েবসাইট।সুত্র প্রথম আলো
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাদশা: বংশালের গডফাদার

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২১ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৮


পুরান ঢাকার অপরাধজগতের এক উত্থান ও পতনের উপাখ্যান

শেষ রাত

২০০৮ সালের ১৭ নভেম্বর।
রাত ২টা ১৭ মিনিট।


বংশালের একটি পুরোনো বাড়ির দোতলায় তখনও আলো জ্বলছে। বাইরে সরু গলিতে দু-একটি কুকুর... ...বাকিটুকু পড়ুন

আস্থার আড়ালে আতঙ্ক: আবাসিক ধর্মীয় প্রতিষ্ঠানে ধর্ষণ ও বলাৎকারের শিকার শিশুরা, জবাবদিহি কোথায়?

লিখেছেন মুনতাসির রাসেল, ২১ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৯



ঢাকার সাভারের একটি আবাসিক মাদ্রাসায় পড়ত সাত বছরের এক ছেলে। ছুটিতে বাড়ি এলে তাকে চুপচাপ, মনমরা দেখাত। কথাবার্তা কমে গিয়েছিল, খাওয়া-দাওয়াও ঠিকমতো করত না। বাবা-মা প্রথমে ভেবেছিলেন, পড়াশোনার চাপেই হয়তো... ...বাকিটুকু পড়ুন

জন্মগত জারজ বনাম স্বঘোষিত জারজ...

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২১ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৭

যে “সত্যিকারের জারজ” সে কিন্তু ভিকটিম বা শিকার। দুই প্রাপ্তবয়স্কের বিবাহ বহির্ভূত অনৈতিক সম্পর্কের সে ফলাফল মাত্র এবং সেই অপকর্মে তার কোনো ভূমিকাই নেই এবং সেই অর্থে সে অন্যপক্ষের অপকর্মের... ...বাকিটুকু পড়ুন

টেকনাফ থেকে ঢাকা বারোজন মানুষের পদযাত্রা, জাগুক কোটি মানুষের বিবেক

লিখেছেন ডঃ এম এ আলী, ২২ শে নভেম্বর, ২০২৬ রাত ৩:০৩


টিভির চ্যানেলে চোখ রাখলে , সংবাদপত্রের পতার উপর দিয়ে হেটে গেলে ,ইন্টার নেটের পাতায় ফেবু কিংবা ই্উটিবে বিচরণ করলে দেখা যায় সারা দেশ জুরে এদের ওদের লাগানো আগুনের... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে?

লিখেছেন রাবব১৯৭১, ২২ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৫

বাংলাদেশ কি গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে?

দেশের বর্তমান পরিস্থিতি দেখে গভীর উদ্বেগ তৈরি হচ্ছে। নিজ দেশের ভিন্নমতাবলম্বীদের প্রথমে রাজনৈতিকভাবে নিষিদ্ধ করা, এরপর তাদের বাড়িঘরে হামলা, লুটপাট, অগ্নিসংযোগ এবং বুলডোজার দিয়ে বসতবাড়ি... ...বাকিটুকু পড়ুন

×