পাশ্চাত্য,
তুমি কি আমার সেই মাকে baby-care শেখাতে এসেছ?
-যে সন্তান প্রতিপালনের জন্য আপন চাকরি-জীবনকে বিদায় জানায়।
অথচ তোমার মা,
যে কিছু টাকা আর চাকরির জন্য আপন সন্তানকে baby-sittter'র কাছে রেখে যায়!
তুমি কি আমার সেই কিশোরকে আনুগত্য শেখাতে এসেছ?
-যে বাবার চড় থাপ্পড় খেয়েও ভয়ে মায়ের আঁচল-তলেে লুকায়।
অথচ তোমার কিশোর,
সামান্য চোখ রাংগালে পুলিশে ফোন করে বাবাকে জেল-হাজতে ঢুকায়!
তুমি কি আমার সেই কিশোরীকে আত্মসম্মানবোধ শেখাতে এসেছ?
-যে দেহ আর সম্ভ্রম বাঁচাতে বলে প্রাণ বিলিয়ে দেয়।
অথচ তোমার কিশোরী,
একটি গাঁজা বা সিগারেটে টান দেবে বলে তার দেহ বিকিয়ে দেয়!
তুমি কি আমার সেই পুরুষকে চরিত্রগঠন শেখাতে এসেছ?
-যে একজন নারীর হাত ধরার অনুমোদন পেতে অভিভাবককে নারীর বাড়িতে পাঠায়।
অথচ তোমার যুবক,
বিবাহের পূর্বেই সন্তান জন্ম দিয়ে নারীকে আকর্ষণহীন সামগ্রী বানায়!
তুমি কি আমার সেই নারীকে অধিকার শেখাতে এসেছ?
-যাকে অধিকার দেবে বলে-পিতা থেকে ভ্রাতা, বর থেকে পুত্তর সবাই টেনশন করে।
অথচ তোমার নারী,
সামান্য পুরুষ-স্পর্শ পাবে বলে মদের বার থেকে ডান্সবার, শাহগলি থেকে চিপাগলি সর্বত্র বিচরণ করে!
তুমি কি আমার সেই সন্তানকে দায়িত্ববোধ শেখাতে এসেছ?
-যে সারাটা জীবন মাতাপিতাকে কাঁধে লয়ে উনাদের মৃত্যুর পরও আফসোস করে বলে-"মা-বাবার জন্য কিছুই করতে পারিনি"।
অথচ তোমার সন্তান,
জন্মদিনে আর বড়দিনে দু'বার দু'গুচ্ছ ফুল হাতে বৃদ্ধাশ্রমে গিয়ে দেখা করে বলে-"উনাদের জন্য কম করি নি"।
পাশ্চাত্য! এবার প্রাচ্যে শিক্ষাদান রাখো, আপন পশ্চাৎ ঢাকো।
সর্বশেষ এডিট : ১৮ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




