●যে দেশের ইমামের/খতীবের বেতন কাজের বুয়ার চেয়ে কম (সেটাও বকেয়া!), সে দেশের ইমাম/খতীব তো জুম্মার নামাযের পরে সুপারি,পেঁপে,নারিকেল নিলাম করবেই।
●যে দেশের মুয়াযযিনের বেতন গৃহস্থীর চাকরের চেয়ে কম(সেটাও বকেয়া!), সে দেশের মুয়াযযিন তো ফজরের নামাযের পরে পুকুরঘাটে বসে মাছকে ধানের গুড়া খাওয়াবেই।
●যে দেশের মসজিদ বানাতে সারাজীবন রাস্তার পাশে দানবক্স রাখতে হয়, সে দেশের মসজিদের মুসল্লিরা তো আজীবন মসজিদ নিয়ে রাজনীতি করবেই।
☆বাংলাদেশে শতকরা নব্বই জন মুসলমান হতে পারে, কিন্তু ঈমানের নব্বই শতাংশ শতকরা নয়জনের আছে কি না, সন্দেহ।
কীভাবে সম্ভব হয়, একটি মহল্লার পাঁচ হাজার মানুষ মিলে ইমামের মাত্র দুই/চার হাজার টাকা বেতন দিতে সামর্থ্য হয় না!
সর্বশেষ এডিট : ২০ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:০৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




