somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নামাযের পর দোয়া করা: সুন্নাহ নাকি বিদ'আহ্?

২২ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


● এই আরেকটা ফাউল বিতর্ক। নামাযের শেষে দোয়া করা নিয়েও খুব কড়াকড়ি এবং ছাড়াছাড়ি শুরু হয়েছে। এই দোয়াকে বহু মুসলমান (বিশেষ করে) আমাদের ভারত উপমহাদেশের মুসলিমগণ এমন পর্যায়ে নিয়ে গেছে মনে হয় যেন, এই দোয়া করাও নামাযের একটা ফরয অংশ। না করলে না হবে! এরকম সম্মিলিত দোয়াকে অত্যাবশ্যক মনে করা সরাসরি বিদ'আত। এতে কোনো সন্দেহ নেই। এটা খুবই গর্হিত কাজ।

আবার আরেক দলে বর্তমানে এমন কঠোর পর্যায়ে পৌঁছেছেন, তাদের কথায় মনে হয় কেউ যদি নামায শেষে হাত তুলে দোয়া করে, যেন নামাযটাই বরবাদ করে ফেলেছে। অথচ হাদিসের গ্রন্থ ঘাটলে বহু হাদিস পাওয়া যায়, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নামাযের পর দোয়া করেছেন প্রমাণিত।

■নিম্নে কিছু হাদিস দেয়া হলঃ
(1)হযরত আবু উমামাহ (রাঃ) বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে জিজ্ঞেস করা হল, “কোন দোয়া অধিক গ্রহণযোগ্য”? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন- মধ্যরাতের দোয়া এবং নামাযের পরের দোয়া। (জামি’ঈ তিরমিযী)
(আরবি পাঠ)
عن أبي أمامة فال قيل يا رسول الله أي الدعاء استمع
قال جوف الليل و دبرالصلاة
الجامع الترمذي
দেখুন। সরাসরি নামাযের পরের দোয়াকে অত্যাধিক মাকবুল তথা গ্রহণযোগ্য বলা হয়েছে।

(2) হযরত আসওয়াদ আমিরী (রহঃ) তার পিতা বর্ণনা করেন, তার পিতা বলেন- আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে ফজরের নামায আদায় করলাম, তিনি সালাম ফেরালেন, (আমাদের দিকে) ফিরলেন, অতঃপর হাত উত্তোলন করলেন এবং দোয়া করলেন। (মুজমাউয যাওয়াঈদ)
(আরবি পাঠ)
عن اسود العا مري عن أبيه قال صليت مع رسول الله الفجر فلما سلم انحرف ورفع يديه ودعا
المجمع الزوائد
جلد 1
এখানে ফজরের নামাযের পর খোদ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাত তুলে দোয়ার কথা বলা হয়েছে।

(3) আল্লামা শায়খ হায়সামী (রহঃ) তার বিখ্যাত গ্রন্থ মুজমাউয যাওয়াঈদে বর্ণনা করেন এই মর্মে,
হযরত আবু শায়বা থেকে ইয়াহিয়া ইবনে আসলামী বর্ণনা করেন, একদা বিখ্যাত সাহাবী আবদুল্লাহ ইবনে জুবায়ের (রাঃ) দেখলেন, একব্যক্তি নামায শেষ করার পূর্বেই হাত তুলে দোয়া করছে। তার নামায শেষ হলে আব্দুল্লাহ ইবনে জুবায়ের (রাঃ) লোকটিকে ধমক দিয়ে বললেন,
إن رسول الله صلى الله عليه وسلم لم يكن يرفع يديه حتى يفرغ صلاته
অর্থাৎ “নিশ্চয়ই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কখনো নামায শেষ করার পূর্ব পর্যন্ত (দোয়ার জন্য) হাত তুলেন নি।”
একটু পবিত্র অন্তরে পড়লে অবশ্যই এই হাদিস থেকে রাসূলু সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নামায পরবর্তী দোয়ার প্রমাণ স্পষ্টত ভেসে ওঠে।

●এছাড়াও আরো অনেক হাদিস রয়েছে নামাযের পর দোয়ার পক্ষে। অতএব যদি কেউ নামাযের পর অত্যাবশ্যক মনে না করে দোয়া করে, ইহা যেমন বিদ'আত আবার প্রমাণিত দোয়াকে নাজায়েয ঘোষণা করাও নাজায়েয।
সর্বশেষ এডিট : ২২ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০৮
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিশ্বে ঋণ খেলাপিতে বাংলাদেশ ১ নম্বর এবং দেশে ঋণ খেলাপিতে শীর্ষ ২০ জনের ১৯ জনই ওনাদের!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:০৫



শাস্ত্রীয় কথায় না গিয়ে সোজা কথায় কেউ ঋণ নিয়ে তা পরিশোধ না করলে তাকে ঋণ খেলাপি বলা হয়। আপনি জানলে অবাক হবেন যে শীর্ষ ২০ ঋণ খেলাপির ১৯ জনই... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কি ডার্ক জাস্টিসকে ফলো করছেন?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:১০



ছোটবেলায় দেখা একটি টিভি সিরিয়াল তুমুল জনপ্রিয় হয়েছিলো। একজন বিচারক যিনি দিনের বেলায় কোর্ট রুমে অপরাধের বিচার করতেন, আর, রাতেরবেলা আইনের ফাঁক -ফোকর গলে বেরিয়ে যাওয়া... ...বাকিটুকু পড়ুন

একদিন আমরা ক’জনা মিলে …….

লিখেছেন আহমেদ জী এস, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১২



ব্লগের একাধারে নম্র ও প্রাজ্ঞ এবং গবেষক সহ-ব্লগার শ্রদ্ধেয় ডঃ এম এ আলীর “ব্লগের সুদিন ফিরিয়ে আনতে ব্লগ টিমের প্রতি বিনীত আবেদন”... ...বাকিটুকু পড়ুন

জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় দুর্নীতি সেদিনই বন্ধ হবে-----

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫৪



জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় ..।

দুর্নীতি সেদিনই বন্ধ হবে
যেদিন মানুষ নিজের কাছে
মিথ্যে বলা বন্ধ করবে
অন্যায়ের সঙ্গে আপস না করে
সত্যের পথে দৃঢ় পায়ে চলবে।

যেদিন বিবেক জাগবে মনে
লোভ হারাবে... ...বাকিটুকু পড়ুন

সরকার কি ইউনূস সাহেবকে ভয় পাচ্ছে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৩


ব্যাপারটা এখন আর কোনো সন্দেহের অবকাশ রাখে না। বাংলাদেশে যে সরকারই আসুক, আওয়ামী লীগ হোক কিংবা বর্তমান সরকার, সবাই যেন একজন কমন করফাঁকিদাতা খুঁজে পেয়েছে। সেই করফাঁকিদাতার নাম... ...বাকিটুকু পড়ুন

×