■আচ্ছা হুজুর, মিলাদুন্নবী অর্থ তো "নবীর জন্মদিন"? নিজেদের বাচ্চাদের জন্মদিন পালন করলে ''বিদ'আত বিদ'আত" বলে কেউ চিৎকার দেয় না অথচ নবীর জন্মদিন! নবীর মুহাব্বাতে এটা পালন করলে সমস্যাটা কী?
●12ই রবিউল আউয়ালে না হয় নবীর প্রেমে আনন্দ করেন। বাকি সারা বছর কার আনন্দে "মিলাদ" করেন?! কেউ মরলে মিলাদ কেউ বাঁচলে মিলাদ, কেউ মোটা হলে মিলাদ কেউ চিকন হলে মিলাদ, কারো দশে মিলাদ কারো চল্লিশে মিলাদ, কারো আনন্দে মিলাদ কারো বেদনায় মিলাদ!
■এই মিলাদ আর সেই মিলাদ এক নয় তো!
● ঠিক আছে। সেই মিলাদ ছেড়ে দেন, হুজুররা এই মিলাদে আপনাদের পিছু ছেড়ে দেবে।
সর্বশেষ এডিট : ২৪ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:০৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





