somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পাশ্চাত্যে ইসলামের গোপন অস্ত্র

০৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ইউরোপের মানুষকে কে/কী এরকম হ্যামিলনের বাঁশিওয়ালার মতো ইসলামের দিকে খেদিয়ে নিয়ে যাচ্ছে, অথচ মুসলিম বিশ্বের অমুসলিমরা ইসলামে তেমন আকর্ষিত হয় না উল্টো বিকর্ষিত হয়- খুব কাছে থেকে না দেখলে হয়তো এর উত্তরে ম্যানুফ্যাকচার্ড মিডিয়ার উপর ঈমান আনতে হতো।
সংযুক্ত ছবিটি ফ্রান্সের দুজন মানুষের। কাজে যেতে যেতে কেপচার করা। এরকম চিত্র প্রায়ই দেখা যায়। এই সংস্কৃতিতে যেন ইউরোপ অভ্যস্ত হয়ে পড়েছে।
ছবিতে (ডানে) মহিলার বয়স কত হবে? মিনিমাম ষাট? সন্ধায় বাসে করে বাসায় ফিরছেন। বাসের সিটে বসেই কোর'আনুল কারীম বের করে তেলাওয়াত শুরু করলেন। আর (বামে) কৃষ্ণাঙ্গ লোকটা? ট্রেনের অপেক্ষা করছেন, হাতে কোর'আনুল কারীম। দুজনেই নিজ নিজ স্টপিজে নামলেন। কারো দিকে তাকালেন না, কাউকে বিরক্ত করলেন না। চেহারায় ক্লান্তি নেই, নেই দুশ্চিন্তার চাপ!
যে দেশগুলোতে পথে পথে কমেডি ক্লাব করা হয়েছে মানুষকে আনন্দ দেয়ার জন্য। যে দেশের মানুষ weekend এ পাগলের মতো বের হয় একটু চিত্তরঞ্জনের জন্য, রিফ্রেশ হওয়ার জন্য- সেখানে কে না খুঁজবে মুসলিমদের এই সুখের রহস্য কী, তাদের এরকম চোখ ধাঁধানো আলাদা চালচলনের কারণ কী!
যখনই খুঁজে পায় ইসলামিক লাইফ স্টাইল এবং রেগুলেশন এসব মুসলিমদের সুখের মূল রহস্য। সাথে সাথে অমুসলিমরা ইসলামের ছায়াতলে চলে আসে। (বিভিন্ন নওমুসলিমের সাক্ষাৎকার থেকে)
আবার অনেক সময় দেখা যায়, অমুসলিমদের সাথে মুসলিম একজন চাকরি করছে, কিংবা স্কুল-কলেজে একসাথে পড়ছে অথবা বন্ধুত্ব হয়েছে। তো মুসলিমদের (অধিকাংশের) কাজকর্মে, চালচলনে ব্যতিক্রমী কিছু চমৎকার বৈশিষ্ট্য অমুসলিমদের চোখে স্পষ্ট ভাসে, যা তাদেরকে ইসলামের প্রতি সহজেই আকৃষ্ট করে। কিছুদিন যেতে না যেতেই অমুসলিম লোকটি মুসলিম হয়ে যাচ্ছে। (অবশ্য হিদায়াত আল্লাহই দিয়ে থাকেন।)
বই পড়ে কিংবা লেকচার শুনে যত মানুষ মুসলমান হয়েছে, তার চেয়ে কয়েক শ গুণ বেশি লোক ইসলাম গ্রহণ করেছে মুসলমানদের আখলাক-আচরণ এবং জীবনপ্রণালী দেখে। যুগে যুগে। ইউরোপে যে ইসলাম গ্রহণের হার রকেট গতিতে বাড়ছে, সেটা কি টিভিতে ইসলামি প্রোগ্রাম দেখে কিংবা নিউজ পেপার পড়ে আর ইসলামি বই/আর্টিকেল পড়ে?! অবশ্যই না। যেখানে টিভি/রেডিও কিংবা পত্রিকার খবর শুরু হয় ট্যাররিস্টের অমানুষিক নির্যাতনের ভিডিও দিয়ে এবং শেষ হয় অমুসলিম কারো রক্তের লালিমার সাথে করুণ সুরে শ্রদ্ধা নিবেদন করে।
হ্যাঁ; ইসলামের জন্য, দাওয়াতী মিশনের জন্য মিডিয়ার প্রয়োজন। কিন্তু, একমাত্র মিডিয়া দিয়েই যদি কেল্লা ফতেহ হতো তাহলে শুধু USA ভিত্তিক খৃস্টান ধর্মপ্রচারক চ্যানেল রয়েছে কতশত, পুরো বিশ্বকে খৃস্টান বানিয়ে ফেলতো।

অন্তে বলা চলে, মুসলিম বিশ্বে মুসলিমদের আখলাক-আচরণে ইসলাম-বিদ্বেষীর সংখ্যা বাড়ছে এবং পশ্চিম বিশ্বে মুসলিমদের আখলাক-আচরণ তথা সাংস্কৃতিক প্রভাবে ইসলাম গ্রহণের হিড়িক পড়েছে।
আপনি কোর’আন পর্যন্ত কাউকে আনতে হলে অবশ্যই আপনার মাঝে কোর'আনে বাতলানো আকর্ষণীয় আচরণ থাকতে হবে। দুনিয়ার সকল খারাপ কাজ করে শুধু “শ্রেষ্ঠ ধর্ম শ্রেষ্ঠ ধর্ম” বলে খামাখা চিৎকার করে কোনো লাভ নেই।

সর্বশেষ এডিট : ০৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:৫০
৭টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

।।মাদার অব ড্রাকুলা হাসিনার রাস্ট্রীয় জঙ্গীবাদ।।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৮


মাদার অব ড্রাকুলা হাসিনা ভারতের প্রযোজনায় আইনশৃঙ্খলা বাহিনীদেরকে দিয়ে জঙ্গী জঙ্গী নাটক মঞ্চস্থ করতো। বহিবিশ্বকে বোঝাতো দেশে ইসলামী জঙ্গী দিয়ে ভরে গেছে এবং সেই জঙ্গীরা ইউরোপ আমেরিকার ভয়াবহ ক্ষতি করবে... ...বাকিটুকু পড়ুন

=শরত তুই যাস নে ! =

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৩



ভ্যাপসা গরমে নাভিশ্বাস জীবনে কেবল বৃষ্টির হাপিত্যেশ,
মেঘ বলেছে আসবো আসবো আমার উদ্দেশ,
শুভ্র মেঘেদের নাচন
উত্তাপ হাওয়ায় যায় না আর বাঁচন,
তবুও স্নিগ্ধ আবেশ মনজুড়ে,
হঠাৎ হাওয়ার ঝাপটা, বাজে পাতার বাঁশি সুরে।

বিকেলের হাওয়ায় দেহ... ...বাকিটুকু পড়ুন

১ কোটি চাকরি: শর্ত প্রযোজ্য, মেধার প্রবেশ নিষেধ !

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:২৫


ভোটের আগে বলা হয়েছিল, ক্ষমতায় এলে প্রথম আঠারো মাসেই এক কোটি মানুষকে চাকরি দেওয়া হবে। কথাটা শুনে দেশের বেকার তরুণেরা তো মহাখুশি, কেউ ভাবল সরকারি চাকরি হবে, কেউ ভাবল... ...বাকিটুকু পড়ুন

বিশ্বে ঋণ খেলাপিতে বাংলাদেশ ১ নম্বর এবং দেশে ঋণ খেলাপিতে শীর্ষ ২০ জনের ১৯ জনই ওনাদের!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:০৫



শাস্ত্রীয় কথায় না গিয়ে সোজা কথায় কেউ ঋণ নিয়ে তা পরিশোধ না করলে তাকে ঋণ খেলাপি বলা হয়। আপনি জানলে অবাক হবেন যে শীর্ষ ২০ ঋণ খেলাপির ১৯ জনই... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কি ডার্ক জাস্টিসকে ফলো করছেন?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:১০



ছোটবেলায় দেখা একটি টিভি সিরিয়াল তুমুল জনপ্রিয় হয়েছিলো। একজন বিচারক যিনি দিনের বেলায় কোর্ট রুমে অপরাধের বিচার করতেন, আর, রাতেরবেলা আইনের ফাঁক -ফোকর গলে বেরিয়ে যাওয়া... ...বাকিটুকু পড়ুন

×