somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

“বড়দের সালাম কর..- মারাত্মক ভুল শিক্ষা!!

২১ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

●হুজুর! “বড়দের সালাম কর, ছোটদের স্নেহ কর”- বাক্যদ্বয়ের আরবি যদি করে দিতেন।
■বৎস! দিচ্ছি। আগে বল এধরণের মারাত্মক ভুল কথার অনুবাদ দিয়ে কী করবে?

●ভুল হবে কেন! ছোটবেলায় প্রাইমারির বাংলা বইয়ে পড়েছি। এগুলো তো অনেক শিক্ষণীয়।
■বৎস! দ্বিতীয় লাইন তথা ছোটদের স্নেহ করার কথা ঠিক আছে। কিন্তু “বড়দেরকে সালাম” চরম ভুল এবং সম্পূর্ণ ইসলাম-বহির্ভূত কথা। ইসলামকে ভারতের মুসলিমরা সনাতনী স্টাইলে প্রতিষ্ঠিত করেছে, তাই বিয়ে-শাদি থেকে আরম্ভ করে হাজারো রীতিনীতির মতো “সালাম” কেও হিন্দু ধর্মের “নমস্কার”র স্হলে বসিয়ে দিয়েছে।

●বুঝলাম না, হুজুর! যদি আরেকটু ব্যাখ্যা করতেন?
■শুনো বৎস। “নমস্কার”র সবচেয়ে গ্রহণযোগ্য অর্থ হচ্ছে, প্রণাম। অর্থাৎ, একটি ভক্তিমূলক অভিবাদন। কোনো উর্ধ্বতনকে শ্রদ্ধার সহিত সম্ভাষণ জানাতে সনাতন ধর্মালম্বীরা ব্যবহার করেন। এই দেখে ভারত অঞ্চলের মুসলিমরাও শুরু করল “সালাম” এর সাথে সম্মান জানানো। ইমাম, মুফতি, মুহাদ্দিস, ব্যারিস্টার,প্রফেসর থেকে শুরু করে কেউই আর ছোটদের সালাম দেন না। অথচ "সালাম" ছিল শান্তির প্রার্থনা, যার কোনো নির্দিষ্ট স্তর নেই, বয়স নেই। আমির থেকে ফকির, বৃদ্ধ থেকে শিশু সবাইকে সালাম দেয়া উচিত।


●ছোটরা বড়দের সালাম করলে অসুবিধা কী?
■ছোট কেউ সালাম দিলে কোনো আপত্তি নেই। এমনকি শিক্ষা দেয়ার জন্য, শিক্ষককে সালাম না দেয়ার কারণে তিনি শাসনও করতে পারেন। কিন্তু বড়দেরকে সালাম দেয়ার ক্ষেত্রেও তো কত নিকৃষ্ট রেওয়াজ রয়েছে! যেমনঃ বাবা-মাকে জীবনেও সালাম করে না, অথচ শশুরবাড়ির একটা পাগলকেও সালাম করে, এমনকি পায়ে ধরে। শুধু স্ত্রীর/স্বামীর এক মিনিট বড় হলেই হল।


●রাসূলুল্লাহ (ﷺ) কি সাহাবায়ে কেরামকে সালাম করতেন!
■করতেন, মানে! ছোট ছোট শিশুদেরকেও রাসূলুল্লাহ (ﷺ) সালাম করতেন। দলীল দেখো-

(i) সুনানে আবু দাউদে হযরত আনাস (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ একদা রাসূলুল্লাহ (ﷺ) আমাদের পাশ দিয়ে যাচ্ছিলেন, যখন আমি অন্যান্য বাচ্চাদের সাথে খেলছিলাম। তিনি (আমাদেরকে) সালাম দিলেন…।

(ii)সহীহ বুখারীতে হযরত আনাস (রাঃ) থেকে আরেকটি হাদিস আসছে এরকম, একদা কিছু নারী, শিশু এবং কিছু কৃতদাস রাসূলুল্লাহ (ﷺ)’র নিকট হাজির হল, যারা (কোনো এক) বিয়ে থেকে ফিরছিল। রাসূলুল্লাহ (ﷺ) তাদেরকে সালাম করলেন। এবং বললেন- আল্লাহর নামে, সকলকে আমি আল্লাহর ওয়াস্তে ভালবাসি।

(iii) সহীহ মুসলিম, আহমদ, তিরমিযী, দারেমীতে হযরত ইস্সার (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন- একদা আমি সাবিতের সাথে কিছু শিশু-কিশোরের পাশ দিয়ে যাচ্ছিলাম। তখন তিনি বলতে লাগলেন, হযরত আনাস ( রাঃ) এরকম (বাচ্চাদের সালাম) করতেন। এবং তিনি (আনাস) রাসূলুল্লাহ (ﷺ)কে এরকম করতে দেখেছেন।

☆শুনো, বৎস। অহংকারীরা কখনো সালাম করতে পারে না। সালাম কীভাবে অহংকার ধ্বংস করে আজ থেকে তোমার নিম্নের মানুষদের সালাম করা শুরু করো এবং পরীক্ষা করে দেখো।
হুজুর! “বড়দের সালাম কর, ছোটদের স্নেহ কর”
‪#‎হু_জু_রে_র_হু_জ_রা‬
সর্বশেষ এডিট : ২১ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:২৮
৩টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

হাসিনা কে রাখলে এমনি হবে...দাদা, যতদিন পারেন রাখেন

লিখেছেন অপলক , ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:৩২



২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে বাংলাদেশ ছাড়ার পর শেখ হাসিনাকে বহনকারী বাংলাদেশ বিমানবাহিনীর বিশেষ বিমানটি ভারতের দিল্লির উপকণ্ঠে উত্তর প্রদেশের গাজিয়াবাদের হিন্ডন বিমানঘাঁটিতে (Hindon Air... ...বাকিটুকু পড়ুন

আম্লিগ যদি আসে তাহলে ....... :(

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৬



বিএনপি। আপনারা ১৭ বছর ঘরে থাকতে পারেন নাই কিন্তু এখন যদি আবার আম্লিগ ফিরে আনেন তাহলে আপনারা তো দূরের কথা আপনার বাড়ির মাটিও থাকবে না। আপনার ঘর-দরজা থাকবেনা। শুধু... ...বাকিটুকু পড়ুন

কাকতাড়ুয়া

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৮ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৫৪



কৃষির সাথে আমার ও আমাদের দীর্ঘদিনের সম্পর্ক। ফসলি জমিতে ভুত তৈরি করে দিতে হয়, ভুত বলতে বই পুস্তকের ভাষায় কাকতাড়ুয়া। ফসলি জমিতে ভুত থাকলে পাখি এসে ফসল নষ্ট করে না।... ...বাকিটুকু পড়ুন

বাঁধনের ওপর হামলা নিন্দনীয়- কিন্তু নীতির মাপকাঠি কি সবার জন্য এক?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৮ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩


বাঁধনের ওপর হামলা নিন্দনীয়- কিন্তু নীতির মাপকাঠি কি সবার জন্য এক?

আজমেরী হক বাঁধন ইতালিতে হেনস্তা ও হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন। তাঁর ভাষ্য অনুযায়ী, জুলাই- আগস্টের আন্দোলনে... ...বাকিটুকু পড়ুন

ট্রাক্টরগাজি → চাঁদগাজী → সোনাগাজী → জেনারেশন৭১ কে নিয়ে দুটি কথা।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৮ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৫৯


ব্লগার গাজী সাহেব জ্ঞানী কিন্তু তিনি কট্টরপন্থী তাঁর ছেড়া টাইপের মানুষ তবে আলাপচারীতার লোক হিবেবে উনি খারাপ না। আপনি যদি ওনার সংগে হিজড়া রানূ-র মতো জ্বীহুজুর জ্বীহুজুর বলেন এবং... ...বাকিটুকু পড়ুন

×