somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হুজুরের হুজরা 05

২৯ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

-হুজুর! বউকে নিয়ে আর পারছি না। এতো যন্ত্রণা সহ্য হচ্ছে না। আমার নাই নাই, আর ওর চাই চাই। দয়া করে একটা “বশীকরণ” তাবিজ দেন।
-বৎস, দিচ্ছি। এতো তাড়াতাড়ি অসহ্য হয়ে গেলে! তা “নাই নাই” যখন, বিয়েটা করেছিলে কেন?
-আমি তো Early Marriage এর পক্ষেই ছিলাম না। কিন্তু ফ্যামিলি চলছিল না, তাই সবাই বিয়ে করিয়ে দিলেন।
-ভাল কথা। এতে টেনশনের কী আছে! সহনীয় পর্যায়ে না থাকলে বিচ্ছেদের পথ তো দেশে আছে, ধর্মেও আছে।
-হুজুর, এখানেই তো মেইন সমস্যা। মোহরানা পঁচিশ লক্ষ টাকা। তালাক দিতে গেলে এতো টাকা যোগাতে কিডনি বিক্রি করতে হবে। না হলে কবে যে চুকে ফেলতাম। জানেন তো, “নারী নির্যাতনের আইন”র কী অবস্থা।
-হুম। বাচ্চাকাচ্চা কয়জন?
-কী যে বলেন, হুজুর! এই চাকরি করে এখনো বউয়ের আকাঙ্ক্ষা মেটাতেই হিমশিম খাচ্ছি, আর সন্তান! বাচ্চার খাওয়া পরার জন্য থালা নিয়ে পথে বসতে হবে। প্লিজ, এগুলো বাদ দিয়ে পারলে একটা তাবিজ দেন।
-দেখো, বৎস। তুমি দাম্পত্যজীবনের শুরু করেছো শয়তানের হাত ধরে। আর এখনো চলছো তার দেখানো পথে। তাবিজ-দোয়া করে কোনো লাভ নেই।
-বুঝলাম না! একটু যদি খুলে বলতেন?
-তুমি প্রথমতঃ বিয়ের করেছ ফ্যামিলি চলার জন্য। অর্থাৎ, একজন ঘরের গৃহিণী আনা হয়েছে, বরের বধূ আনা হয় নি। বিয়েকে নিজের জন্য সুন্নাহ কিংবা ফরয মনে করে করো নি। অথচ তোমার উচিত ছিল, নিজের প্রয়োজনে বিয়ে করা।
দ্বিতীয়তঃ মোহরানা দিতে হয় বিয়ে করলে, তালাক দিলে নয়- এটা তুমি জানোই না, দেবে কী করে। তাই মোহরানার ভয়ে সংসার চালিয়ে যাচ্ছো। অথচ তোমার উচিত ছিল, সামর্থ্য অনুযায়ী মোহরানা ধার্য্য করা।
তৃতীয়তঃ এখনো তোমার রিযক বিষয়ে ঈমানই ঠিক হয় নি। তুমি খাওয়ানোর ভয়ে পরিবার পরিকল্পনা করছো! অথচ তোমার বিশ্বাস করা উচিত যে, তোমাকে যিনি খাওয়াচ্ছেন, তিনিই সন্তানকে খাওয়াবেন।
-ইয়া আল্লাহ! তাহলে এখন উপায় নেই?
-উপায় একটাই। প্রথমে আক্বিদা ঠিক করো, নিয়ত ঠিক কর। অতঃপর আল্লাহর কাছে দোয়া কর, ইনশাআল্লাহ শান্তি আসবে।
বেশি করে পড়বা:
“ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقدمين أماما".
(“হে আমাদের পালনকর্তা, আমাদের স্ত্রীদের পক্ষ থেকে এবং আমাদের সন্তানের পক্ষ থেকে আমাদের জন্যে চোখের শীতলতা দান কর এবং আমাদেরকে মুত্তাকীদের জন্যে আদর্শস্বরূপ কর।”)
‪#‎হু_জু_রে_র_হু_জ_রা‬
সর্বশেষ এডিট : ২৯ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:০৪
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কারখানা বাঁচাতে পারিনি, তাই মানুষকে অটো চালাতে হচ্ছে

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৩৪


বাংলাদেশে এখন এমন এক অদ্ভুত অর্থনৈতিক সংকট চলছে, যেখানে একজন শ্রমিক কারখানায় বিদ্যুৎ না পেয়ে চাকরি হারিয়ে অটো রিকশা চালাচ্ছেন। সেই অটো আবার চার্জ দিতে বিদ্যুৎ খাচ্ছে। যে বিদ্যুৎ... ...বাকিটুকু পড়ুন

হাসিনা কে রাখলে এমনি হবে...দাদা, যতদিন পারেন রাখেন

লিখেছেন অপলক , ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:৩২



২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে বাংলাদেশ ছাড়ার পর শেখ হাসিনাকে বহনকারী বাংলাদেশ বিমানবাহিনীর বিশেষ বিমানটি ভারতের দিল্লির উপকণ্ঠে উত্তর প্রদেশের গাজিয়াবাদের হিন্ডন বিমানঘাঁটিতে (Hindon Air... ...বাকিটুকু পড়ুন

খারাপটা কোথায়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৩৪


বিশ্বখাতায় নাম লিখিলাম পাগল
কবিতারা হেসেই মাঠে হয়ে যায় ছাগল;
ঘাস খাওয়া আনন্দটা অন্যরকম
তবু পাগল বলে কথা, পূর্ণিমায় যুগল;
আজ কাল হাঁটবাজারে হিংসাটা
কম মূ্ল্যেই বিক্রয় হচ্ছে! যোগোপযোগি
সময়টা পাগল ছাড়া চলেই না
লেখার খাতার দামটাও... ...বাকিটুকু পড়ুন

আম্লিগ যদি আসে তাহলে ....... :(

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৬



বিএনপি। আপনারা ১৭ বছর ঘরে থাকতে পারেন নাই কিন্তু এখন যদি আবার আম্লিগ ফিরে আনেন তাহলে আপনারা তো দূরের কথা আপনার বাড়ির মাটিও থাকবে না। আপনার ঘর-দরজা থাকবেনা। শুধু... ...বাকিটুকু পড়ুন

মাঝে মাঝে তব দেখা পাই, চিরকাল কেন পাই না?

লিখেছেন ঋণাত্মক শূণ্য, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৫২

বিল গেটস এর নামে একটা কথা প্রচলতি আছে; জানি না কথাটা বিল বলেছে কি না, তবে আমার কাছে মাঝে মাঝে কথাটা সত্য মনে হয়। কথাটা এমনঃ আমি কোন কাজ করবার... ...বাকিটুকু পড়ুন

×