somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

>>“জাযাকাল্লাহ”র বিশুদ্ধ ব্যবহার

১৬ ই মে, ২০১৬ রাত ৯:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জাযাকাল্লাহ (جزاك الله)- অপরের জন্য একটি অতি উত্তম দোয়া। যা আমাদের চর্চায় নিয়ে আসা উচিত। পূর্বে শুধু আলেমগণ ব্যবহার করলেও এখন অনেকেই চেষ্টা করেন। আরবি ভাষার প্রতি আগ্রহ, উম্মাহর খুব ভাল দিক এটি। কিন্তু সমস্যা হচ্ছে, অপূর্ণ বাক্য, অশুদ্ধ উচ্চারণ এবং ব্যবহারে “স্হান কাল পাত্র’’র অজ্ঞতা।

■ বাক্যের অসম্পূর্ণতা:
جزاك الله এর অর্থ- “আল্লাহ তোমাকে প্রতিদান দিন”। বাক্যটি অসম্পূর্ণ। এখন যদি উত্তম প্রতিদানের দোয়া করতে হয়, বলতে হবে- জাযাকাল্লাহু খাইরান (جزاك الله خيرا), আর খারাপ প্রতিদানের জন্য বলতে হবে- জাযাকাললাহু শার্রান (جزاك الله شرا)। যদিও শুধু “জাযাকাললাহ” বলে মনে মনে ভালমন্দ’র নিয়ত করা যায়। কিন্তু সেটা সঠিক নয়। তাহলে তো পুরোটাই মনে মনে বলা যেতো।

■ উচ্চারণ:
আরবি কিছু অক্ষরকে ইংরেজি/বাংলা কিংবা অন্য কোনো ভাষায় প্রকাশ করা প্রায় অসম্ভব। তারপরও নিকটতম অক্ষরের মাধ্যমে চেষ্টা করা হয়। কিন্তু অত্যন্ত দুঃখজনকভাবে দেখা যায়, অতিমাত্রায় শুদ্ধ করতে গিয়ে হিতে বিপরীত। ইংরেজিতে লিখা হয়, Jazakilloahu, এখানে “লাম”কে মোটা করাতে গিয়ে আরেকটি “و” ঢুকে “জাযাকাললওয়াহ” হয়ে গেছে। আবার কেউ কেউ “খাইরান” কে “খইরন” লিখেন! এটা আরো মারাত্মক ভুল। খা (خ) এবং রা (ر) এর উপর যবর থাকলে “খ+আ, র+আ” হয়, তবে একটু “অ”র দিকে ধাবিত হবে। কোনোভাবেই “খ, র” হয় না। অনেকে আবার জাযাক আল্লাহ ( jazak Allah) লিখেন। এরকম সন্ধি বিচ্ছেদও চরম আপত্তিকর।

হ্যাঁ, বাক্যের পরিপূর্ণ বিশুদ্ধতায় “খাইরান” এর শেষ থেকে “ন” উঠিয়ে খাইরা বলা যায়, যদি এতে বাক্যের সমাপ্তি হয়।

■ বচন (number), লিঙ্গ (Gender), পুরুষ (person)

▪ একজন (তুমি) পুরুষের জন্য
জাযাকাল্লাহ (جزاك الله)

▪ একজন (তুমি) নারীর জন্য
জাযাকিল্লাহ (جزاك الله )

▪ দুজন (তোমরা) পুরুষ/নারীর জন্য
জাযাকুমাল্লাহ (جزاكما الله)

▪ তিন বা ততোধিক (তোমরা) পুরুষের জন্য
জাযাকুমুল্লাহ (جزاكم الله)

▪ তিন বা ততোধিক (তোমরা) নারীর জন্য
জাযাকুন্নাল্লাহ (جزاكن الله)।

▪ একজন (সে) পুরুষের জন্য
জাযাহুল্লাহ (جزاك الله)

▪ একজন (সে) নারীর জন্য
জাযাহাল্লাহ (جزاها الله)

▪ দুজন (তারা) পুরুষ/নারীর জন্য
জাযাহুমাল্লাহ (جزاهما الله)

▪ তিন বা ততোধিক (তারা) পুরুষের জন্য
জাযাহুমুল্লাহ (جزاهم الله)

▪ তিন বা ততোধিক (তারা) নারীর জন্য
জাযাহুন্নাল্লাহ (جزاهن الله)

☆ একজনকে সম্মানার্থে "জাযাকুমুল্লাহ" বলা যায়।
সর্বশেষ এডিট : ১৬ ই মে, ২০১৬ রাত ৯:১১
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ধর্মের অবমাননা রুখতে গিয়ে নিজের ধর্মকেই ছোট করছেন না তো?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে জুন, ২০২৬ রাত ৩:৩৫


সুনামগঞ্জের তাহিরপুরে ধর্ম অবমাননার আবার একটা ঘটনা ঘটলো। ২৩ জুন ২০২৬। প্রিন্স রায় দীপ্ত নামের পঁচিশ বছরের একটা ছেলে নবীজিকে নিয়ে আপত্তিকর পোস্ট দিয়েছে বলে অভিযোগ উঠেছে। পুলিশ তাকে... ...বাকিটুকু পড়ুন

ভারতীয় মুসলিমদের অসহনীয় জীবন

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২৫ শে জুন, ২০২৬ সকাল ৯:১৫


পশ্চিমবঙ্গের পুরুলিয়ার সুপুরডিহি গ্রামের ঠেলাগাড়িতে বাসনপত্র বিক্রেতা দরিদ্র মুসলিম আকবর ‘জয় শ্রীরাম’ স্লোগানধারী জঙ্গি হিন্দুদের হাতে প্রাণ দিলেন, আর মুক্তি পেলেন অসহনীয় যন্ত্রণা নিয়ে বেঁচে থাকার হাত থেকে। পুরুলিয়ায়... ...বাকিটুকু পড়ুন

মানবজমিন, পার্থিব, চক্র: শীর্ষেন্দুকে যেমন পড়লাম

লিখেছেন মাহদী হাসান শিহাব, ২৫ শে জুন, ২০২৬ দুপুর ১২:০৯



শীর্ষেন্দু মুখোপাধ্যায় লেখা শুরু করেন সাধারণত খুব অদ্ভুতভাবে।

যেমন তিনি চক্র উপন্যাস শুরু করেছেন একটি সাপের দৃষ্টিকোণ থেকে। হঠাৎ পড়ে বোঝা যায় না তিনি কার কথা বলছেন, কী বলছেন। সাপ চলতে... ...বাকিটুকু পড়ুন

নতুন মসজিদের কাজ শুরু করলাম

লিখেছেন প্রামানিক, ২৫ শে জুন, ২০২৬ বিকাল ৩:৪৬


শহীদুল ইসলাম প্রামানিক

আলহামদুলিল্লাহ্, নতুন মসজিদের কাজ আজ থেকে শুরু হলো। আজ সকাল দশটায় গ্রামের কয়েকজন ধর্মপ্রাণ উদ‍্যোগী মানুষ নিজ উদ‍্যোগেই মাটি কেটে দিয়েছে।

আজ থেকে প্রায় কুড়ি বছর পূর্বে আমার... ...বাকিটুকু পড়ুন

হাসাহাসি থেকে সাফল্যের ইতিহাস: বঙ্গবন্ধু স্যাটেলাইট-১

লিখেছেন মাথা পাগলা, ২৫ শে জুন, ২০২৬ রাত ৯:৫২



এক সময় অনেক সমালোচনার মুখে ছিল বাংলাদেশ স্যাটেলাইট-১ (সাবেক বঙ্গবন্ধু স্যাটেলাইট-১)। তখন অনেকেই বলেছিল, এত টাকা খরচ করে এসব করে কোনো লাভ হবে না। কিন্তু আজ ধীরে ধীরে সেই... ...বাকিটুকু পড়ুন

×