ফেসবুক আসার পর বাঙ্গালীর এমন অবস্থা হইসে যে হাঁতে একটা
মুরগির রান নিয়া ফেসবুকে ছবি আপলোড না করলে কেউ
বিশ্বাসই করে না যে আজকে মুরগি খাইছি,আর কে কখন গুমাতে
গেল,কখন বাথরুমে গেল,কার সাথে প্রেম হল,কার সাথে বিয়ে
হল,কার মন খারাপ,কার মন ভাল,কার বাচ্চা হল আরও কত কি তার
সব আপডেট আজকে ফেসবুকে পাওয়া যায়।এখন ফেসবুকের
কল্যাণে আর কাঁরও জন্ম তারিখ,কাঁরও বিয়ের তারিখ কষ্ট করে
মনে রাখার প্রয়োজন পরে না, আজ ফেসবুকের কল্যাণে অগনিত
প্রোফাইল পিকচারের জন্য কষ্ট করে সকাল থেকে বিকাল
প্রজন্ত প্রেমিকার বাড়ীর সামনে এক পলক তাকে দেখার জন্য
দাঁড়িয়ে থাকতে হয় না,আজ আর কারো চিঠির জন্য অপেক্ষা
করতে হয় না,আজ ফেসবুকের কল্যাণে যে সন্তান কোন দিন তার
বাবা কে ভালবাসতে পারে নি সে আজ ফেসবুক পোস্টে বলে
বাবা আমি তোমাকে ভালবাসি

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


