প্রথমে ব্যাংক কর্মকর্তা রাব্বি, তারপর সিটি কর্পোরেশন কর্মকর্তাকে পেটানো, এরপর আজ কমলাপুর রেল স্টেশনে হিজড়াকে যখন যৌন হয়রানী করলো পুলিশ!!!
তাতে, অবাক হবার কিছুই নেই.........!
.
রাব্বির মতই, খুলনায় মাদক ব্যাবসায়ী সাজিয়ে সদর থানার ছাদে হুকের সঙ্গে ঝুলিয়ে নির্দয়ভাবে মাহমুদুল হক টিটুকে পেটানোর ঘটনা সবাইকে বিচলিত করেছিলো।
.
বছর দুয়েক আগেই তো!!
পুলিশ প্রকাশ্য দিবালোকে ঢাকার নিম্ন আদালত চত্বরের পাশে ক্লাবের ভেতরে নিয়ে জোর পূর্বক ধর্ষণ করেছিলো ফারজানা নামক এক মেয়েকে!!
.
শাহাবাগে আন্দোলনরত নারী শিক্ষার্থীকে কিভাবে লাথি মেরে রাস্তায় ফেলে দিয়েছিলো পুলিশ তা সবাই দেখেছেন। শুধু লাথিই নয় লাঠিপেটাও করা হয়েছিলো ওই নারী শিক্ষার্থীকে।
.
আদালতের সিঁড়ির নিচে পুলিশ কর্তৃক মাত্র ১২ বছরের কিশোরী ধর্ষনের কথা নিশ্চই কারোই অজানা নয়??
.
আগারগাঁওয়ে পলিটেকনিক কলেজের শিক্ষার্থীদের আন্দোলনের দাবি তুলতে গেলে নারী সাংবাদিককে কিভাবে নির্মমভাবে পিটিয়ে, কিল, ঘুষি, লাথি মেরে যখম ও আহত করেছিল পুলিশ.....তা সবাই দেখেছেন!!
.
চিপ হুইপ থাকাকালে কিভাবে ফারুককে প্রকাশ্য ধাওয়া করে করে পিটিয়েছিল পুলিশ অফিসার হারুন, তা কি মনে নেই?
.
নোয়াখালীর মিলন কে পুলিশের উস্কানিতে জনতা কর্তৃক পিটিয়ে নিহত করা এরপর লাশ পুলিশের গাড়িতে তোলার ঘটনা আজও নিষ্ঠুরতার স্বাক্ষর হয়েই আছে!!
.
শহীদ মিনারে আন্দোলনরত শিক্ষকদের ওপর পুলিশ কর্তৃক লাঠি ও গরমপানির কামানসহ নিষ্ঠুর আক্রমণের ন্যাক্কারজনক ঘটনা কি ভুলা যায়?
.
এর পরেও আমাদের সুশীল সমাজ দাঁত কেলিয়েই বলবে- "পুলিশ জনগনের বন্ধু"
.
কিন্তু এ কেমন নির্মমতা!!??
একটি দেশের জনগনের নিরাপত্তা যেখানে আইন শৃঙ্খলা বাহিনী দেখার কথা। যেখানে পুলিশ হবার কথা জনগনের বন্ধুই সেখানে পুলিশই ভয়ংকর এক জন্তু।
.
রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনীই আজ যখন 'রাষ্ট্রীয় সন্ত্রাস' বাহিনীতে পরিনত হয়েছে তখন সাধারন জনগন কি তাহলে ঘর থেকেই বের হওয়া বন্ধ করে দেবে???
.
অতীত ইতিহাস বলে- শাসক রাজারাই নাকি তাদের প্রজাদের উপর এমন প্রকাশ্য অত্যাচার চালাতো......
.
তবে কি....
মাছের রাজা ইলিশ,
আর দেশের রাজা পুলিশ?? :O
সর্বশেষ এডিট : ১৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:৪০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


