somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলাদেশের ই-কমার্স প্রতিষ্ঠানগুলোর মূলনীতি "মাছের তেলে মাছ ভাজা ?"

১৭ ই জুলাই, ২০২১ সন্ধ্যা ৬:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গতকাল ১৬ জুলাই ২০২১, মধ্যরাতে আমার খুব কাছের এক বন্ধুর সাথে কথা হচ্ছিল। আমার বন্ধুর নাম নবিন । তার কাছে শুনলাম , তার ৫ লক্ষ টাকার পণ্য ই-কমার্স সাইটে আটকে আছে। এছাড়া আমার অনেক বন্ধুর লাখ লাখ টাকা ইভ্যালিতে আটকে আছে। আমি ব্যক্তিগতভাবে বাংলাদেশের ই-কমার্স কখনোই পছন্দ করতাম না শুরু থেকেই। আজ পর্যন্ত ই-কমার্সের কোন প্রোডাক্ট অর্ডার করিনি। বাংলাদেশের অনেক তরুণ, অনেক উদ্যোক্তা, অনেক ব্যবসায়ী যারা কিনা ই-কমার্স বিভিন্ন সাইট থেকে পণ্য কিনে বিক্রি করতো অধিক মুনাফার আশায়। বর্তমানে বাংলাদেশের অনেক তরুণের, অনেক ব্যবসায়ী টাকা বিভিন্ন ই-কমার্স সাইটে আটকা আছে। তারা নানা মানসিক সমস্যায় ভুগছেন। এমনকি তারা তাদের টাকা অথবা অর্ডারকৃত পণ্য পাবে কিনা তা নিয়ে হতাশায় ভুগছেন। সরকার বিভিন্ন ই-কমার্স প্রতিষ্ঠানের চেয়ারম্যান সিওর বিদেশ যাওয়া নিষেধাজ্ঞা জারি করেছে এমনকি তাদের ব্যাংক হিসাব সিল করেছে। কিন্তু এরপরও দেখা যাচ্ছে ই-কমার্স গুলো অনলাইনে তাদের পণ্য বিক্রি চালু রেখেছে। আমি ব্যক্তিগতভাবে চাই ই-কমার্স প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে আসুক তারা সুন্দর ভাবে ব্যবসা করে বাংলাদেশে ইন্টারনেট সেক্টর থেকে শুরু করে e-commerce সেক্টরে এগিয়ে যাক। কিন্তু ই-কমার্স ব্যবসা প্রতিষ্ঠান মালিকদের পরিকল্পনা খুবই ভুল পথে অগ্রসর হচ্ছে। তারা অতীতের অর্ডারকৃত পণ্য সবাইকে ডেলিভারি না করে নতুন পণ্য বিক্রি করছে। ই-কমার্স প্রতিষ্ঠানদের উচিত। তাদের খুবই দ্রুত অতীতের প্রোডাক্টগুলো ডেলিভারি করা। এবং বর্তমানে কোন নতুন পণ্য বিক্রি না করা। অতীতের সকল পণ্য সরবরাহ করার পর নতুন করে তাদের বিক্রি চালু করা। অনেকে বর্তমানে সরকার তথা ই-কমার্স নীতিনির্ধারকদের দোষারোপ করছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি সরকার অথবা ই-কমার্স নীতিনির্ধারক যারা বর্তমানে বিভিন্ন ই-কমার্স প্রতিষ্ঠান মালিকদের ব্যাংক হিসাব জব্দ থেকে শুরু করে বিদেশে নিয়ে নিষেধাজ্ঞা করেছে তারা একেবারেই সঠিক করেছে। কারণ সরকার তথা এদেশের সাধারন মানুষ আমরা কেউই চাইনা নতুন করে ডেসটিনির মতো ইতিহাসে প্রতারণার পাল্লা ভারি হবে। এছাড়া বাংলাদেশের যে সকল মানুষ বিভিন্ন ই-কমার্স প্রতিষ্ঠানের পণ্য বিভিন্ন অফারের পণ্য কেনার জন্য অর্থ ব্যয় করেছেন। তাদের বোঝা উচিত। কখনোই ১০ টাকার পণ্য কখনোই ৫ টাকায় দিতে পারবে না। সবচেয়ে বড় ব্যাপার। আমাদের দেশের অনেক মানুষ, যারা এইসব ই-কমার্স প্রতিষ্ঠান থেকে পণ্য ক্রয় করে বিক্রি করে সহজ উপায় ব্যবসা করে মুনাফা অর্জনের চেষ্টা করছিল। তাদের বোঝা উচিত ব্যবসায় লাভ করার জন্য কোনো শর্টকাট নেই। ধীরে ধীরে ছোট ছোট মুনাফা অর্জনের মাধ্যমে বড় মুনাফায় করা সম্ভব। প্রচলিত কথার মত বলতে হয় মানুষ ছোট ছোট মুনাফা অর্জনের মাধ্যমে একসময় সফল মানুষে পরিণত হয়। সফল ব্যবসায়ী হতে পারে। ব্যবসায় সফল হওয়ার জন্য কোন শর্টকাট পদ্ধতি নাই। একমাত্র পদ্ধতি অধ্যবসায়, শ্রম, মেধা, পরিকল্পনা সততা সর্বোপরি মহান আল্লাহতালার প্রতি সাহায্য ও শুকরিয়া আদায় করা। সর্বোপরি ই-কমার্স প্রতিষ্ঠানের জন্য শুভ কামনা করি তারা যেন বাংলাদেশ তথা বিশ্ব বিখ্যাত প্রতিষ্ঠানে রূপান্তরিত হতে পারে এবং বাংলাদেশের মানুষদের জন্য কেনাকাটার সহজ লাভজনক প্রথা চালু করতে সক্ষম হয় এমনকি দেশের তরুণ সমাজ তথা বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থানের সৃষ্টি হয়। ধন্যবাদ।।
সর্বশেষ এডিট : ১৭ ই জুলাই, ২০২১ সন্ধ্যা ৬:৪৬
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাথর ছুঁড়ে হত্যা করার কথা!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:১৯


সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের পর তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্পিকার ও নির্বাচন কমিশনে চিঠি দিয়েছিল জামায়াতে ইসলামী। কিন্তু এখন পর্যন্ত তাঁর এমপি... ...বাকিটুকু পড়ুন

আজ প্রিয়তমা স্ত্রীর প্রশংসা করার দিন

লিখেছেন নাহল তরকারি, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৪



আজ প্রিয়তমা স্ত্রীর প্রশংসা করার দিন

আজ ২০ সেপ্টেম্বর, Wife Appreciation Day—প্রিয়তমা স্ত্রীকে ভালোবাসা, কৃতজ্ঞতা ও সম্মান জানানোর একটি সুন্দর উপলক্ষ।

সংসারের নানা দায়িত্ব, ভালো-মন্দ সময় এবং জীবনের কঠিন মুহূর্তে একজন স্ত্রী... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ অপ্রত্যাশিত উপহার

লিখেছেন সামিয়া, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৪০




সৌদি আরবের রিয়াদের একটা পাঁচ তারকা হোটেলে আমার চাকরি। চাকরিটা খুব কঠিন কিছু না। প্রতিদিন একটা ভ্যাকুয়াম ক্লিনার হাতে নিয়ে হোটেলের কার্পেট পরিষ্কার করি। লবি, করিডোর, হলরুম, অতিথিদের বসার... ...বাকিটুকু পড়ুন

ব্লগার নিমো'র আসল নাম নিমচাঁদ না?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:০৮



সামুর আগের মডূ জাদীদ ভাই আমাকে একবার বলেছিলেন ব্লগার নিমো'র আসল নাম নিমচাঁদ, তাঁর খুব ঘনিষ্ঠ বন্ধু। তারা মাঝে মাঝে পদ্মার পাড়ে ইলিশ খেতে যান। আর, গরুর... ...বাকিটুকু পড়ুন

মরিয়ম খাতুন জীবন থেকে ছুটি নিয়েছে

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১৮



মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯... ...বাকিটুকু পড়ুন

×