somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ফেসবুক এবং বাংলাদেশ সরকার

৩০ শে মে, ২০১০ ভোর ৬:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ফেসবুক বন্ধ হওয়াতে গতকাল থেকেই মেজাজ তা খুব খারাপ ছিল। আজকের সংবাদে ফেসবুক বন্ধ হউয়ার পিছনে বিটিআরসি ্যে যুক্তি দেখাইল তাতে আরো বেশি মেজাজ খারাপ হল।বিটিআরসির চেয়ারম্যান জিয়া আহমেদ বলেছেন "ধর্মীয় অনুভূতিতে আঘাত হানতে পারে এমন কিছু ব্যঙ্গচিত্র ও ছবি ফেসবুকে প্রকাশ করা হচ্ছিল।" সেজন্য নাকি ফেসবুক বন্ধ করা হয়েছে। আচ্ছা ভাল কথা। তা ধর্মীয় অনুভূতিতেই যদি আঘাত হানে তাহলে ২৯ তারিখ কেন বন্ধ করল?২০ তারিখ করত।তাহলে তো সেটা আরো গ্রহনযোগ্য হত।তিনি ফেসবুক আবার খুলে দেওয়া প্রসঙ্গে বলেন "শাখা লিঙ্কগুলো বন্ধ করার পর ফেসবুক খুলে দেওয়া হবে।" এ কথাটা মনে হয় ওনার অজ্ঞানতার প্রকাশ। শাখা লিঙ্ক উনি বন্ধ করে দিতে পারেন,কিন্তু আবার যে কেউ খুলতে পারবে না,সেটা কি তিনি করতে পারবেন?

"যুবক গ্রেপ্তার: এদিকে ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়ার আপত্তিকর ছবি ও ব্যঙ্গাত্মক মন্তব্য প্রকাশ করার অভিযোগে মাহাবুব আলম (রডিন) নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শনিবার ভোরে পুরান ঢাকার ওয়ারীর র‌্যাংকিন স্ট্রিট এলাকা থেকে র‌্যাব-১০ ও গোয়েন্দা শাখার একটি যৌথ দল তাঁকে গ্রেপ্তার করে।
মাহাবুবকে গতকাল র‌্যাব সদর দপ্তরে সাংবাদিকদের সামনে হাজির করা হয়। তাঁর কাছ থেকে দুটি ল্যাপটপ, দুটি পাসপোর্ট, পর্নো সিডি ও ইমাম মেহেদীর সিডি জব্দ করেছে র‌্যাব।
তিনি কম্পিউটারে ওয়েবসাইট হ্যাকিং করার প্রযুক্তি জানেন বলে র‌্যাব কর্মকর্তা জানান। "

ইদানিং বাংলাদেশে একটা ক্রেজ চালু হয়েছে।র‌্যাব কাউকে গ্রেফতার করলেই তাকে হ্যাকার বলে পরিচিত করানো।অবাক এবং হাস্যকর লাগে যখন দেখি বাংলাদেশে হটাত করে এত হ্যাকার বের হয়ে গিয়েছে। আর দুই নেত্রি সম্পরকে ব্যঙ্গাত্মক মন্তব্য মন্তব্য করাই যদি তার একটা দোষ হয়ে থাকে তাহলে তো বাংলাদেশ র সব মানুষ কেই গ্রেফতার করতে হয়।আমাদের শ্রধ্যেয়(!) নেত্রী রা ব্যাঙ্গ করার মত কাজ করতে পারবেন,আর আমরা তাদের ব্যাঙ্গ করলে আমাদের গ্রেফতার করতে হবে! গনতান্ত্রিক দেশের নাগরিক হিসেবে সরকারের কাজের সমালোচনা অবশ্যই একজন মানুষ করতে পারবে।আর এই হছে আমাদের গনতান্ত্রিক দেশের নমুনা।

আমার ফেসবুক একাউন্টে আমার কিছু হারিয়ে যাওয়া বন্ধু ছাড়াও অনেক আত্নীয় আছে,যারা দেশের বাইরে থাকে।তাদের সাথে যোগা্যোগ করার জন্য আমার জন্য ফেসবুক ই একমাত্র উপায়,আমার কাছে এত টাকা নেই জ তাদের কে ফোন করব অথবা তাদের ও সময় নেই ফেসবুক ছাড়া অন্যকোন এপ্লিকেশন ব্যবহার করে আমার সাথে কথা বলবে। আমার তো মনে হয় আমার মত এমন মানুষ বাংলাদেশে অনেক আছে।অনেক মানুষ আছে যাদের রুটিরুজি ফেসবুক থেকে ই আসে।আমরা কি এই ডিজিটাল বাংলাদেশ গড়ার জন্য তাদের ভোট দিয়েছিলাম?তাদের চামড়া কি এতই পাতলা যে সামান্য বাঙ্গচিত্রের জন্য যুদ্ধাপরাধিদের বিচার,দেশের বিদ্যূত,পানি ইত্যাদি সমস্যা রেখে ফেসবুক নিয়ে এখন উঠেপরে লাগা দরকার?এখন চিন্তা করতেও কস্ট লাগে যে সরকার যুদ্ধাপরাধিদের বিচার করার প্রতিশ্রুতি দিয়ে খমতায় এসেছে,তারাও শুধুমাত্র মুফতি আমিনী র মত মানুষের কথায় উঠবস করে। ধিক!

(এটা আমার প্রথম পোস্ট,হয়ত বা কিছু ভুল আছে,দয়া করে ক্ষমা সুন্দর দৃষ্টি তে দেখবেন,ধন্যবাদ :))
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইসলাম প্রতিষ্ঠায় যুদ্ধের প্রয়োজন নেই, ভালোবাসাই যথেষ্ট

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২১ শে জুন, ২০২৬ রাত ১১:৪৮



চীনের লিংশান পর্বতে শুয়ে আছেন ইসলামের শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তফা (সাঃ)-এর দুই সাহাবী সা-কে-জু (Sa-Ke-Zu) এবং
উউ-কো-শুন (Wu-Ko-Shun)। এই নামেই তাঁদের চিনতো স্থানীয় চীনবাসীরা। অবাক হতে হয়, আরব... ...বাকিটুকু পড়ুন

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

লিখেছেন জুল ভার্ন, ২২ শে জুন, ২০২৬ সকাল ৮:৫০

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

প্রিয় সহব্লগার,
একসময় সামু ছিল আমাদের ছোট্ট এক মহাবিশ্ব।
দৈনিক গড়ে তিন-চারশ' ব্লগার অনলাইনে থাকতেন। প্রতি মিনিটেই নতুন নতুন পোস্ট আসত। কেউ গল্প লিখছেন, কেউ কবিতা, কেউ... ...বাকিটুকু পড়ুন

অন্য ধর্মের অনুসারীদের সাথে সদয় আচরণ করলে আল্লাহর ভালোবাসা পাবেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে জুন, ২০২৬ সকাল ১০:২৭

১) "দ্বীনের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি এবং তোমাদেরকে নিজ দেশ থেকে বের করে দেয়নি, তাদের প্রতি সদয় আচরণ ও ন্যায়বিচার করতে আল্লাহ তোমাদের নিষেধ করেননি। নিশ্চয়ই আল্লাহ ন্যায়পরায়ণদের... ...বাকিটুকু পড়ুন

দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল

লিখেছেন রোকসানা লেইস, ২২ শে জুন, ২০২৬ দুপুর ১২:০৭



বাংলাদেশে শেষ কবে সিনেমা হলে গিয়ে মুভি দেখেছিলাম মনে নাই। গতকাল সন্ধ্যায় আমন্ত্রিত হয়ে গিয়েছিলাম, স্টার সিনেপ্লেক্স মুভি থিয়েটারে। এখন আর আগের মতন সিনেমা হল নেই। অনেক কিছু বদলে... ...বাকিটুকু পড়ুন

ব্লগে প্রথম ১০০০০০ মন্তব্যপ্রাপ্ত রাজীব নুর'কে অভিনন্দন ও শুভেচ্ছা!!

লিখেছেন বিজন রয়, ২২ শে জুন, ২০২৬ বিকাল ৪:৪০



প্রাপ্ত মন্তব্য ১,০০,০০০!!
ঐতিহাসিক!

এই ব্লগের ইতিহাসে রাজীব নুর আপনি সর্বপ্রথম ১০০০০০ মন্তব্য পেয়ে দৃষ্টান্ত সৃষ্টি করলেন!

আপনাকে অভিনন্দন আর শুভেচ্ছা প্রাণঢালা।

আপনি আবার এই ব্লগে সর্বপ্রথম ১০০০০০ মন্তব্যকারীও বটে!
সেটা নিয়ে আমি এই... ...বাকিটুকু পড়ুন

×