somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হাদিসের মসনদে তাকে ফিরিয়ে আনা হোক

২৩ শে মে, ২০১৩ বিকাল ৩:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ওলি ও দরবেশ পরিবারে জন্ম নেয়া একজন খ্যাতিমান ব্যক্তিত্ব আল্লামা জুনায়েদ বাবুনগরী। জীবনের দুই-তৃতীয়াংশ সময় প্রায় চল্লিশ বছর হাদিসে রাসূলের (সা:) পাঠদানে অতিবাহিত করেছেন তিনি। সারা দেশের আনাচে-কানাচে কুরআনের তাফসির করে ও ওয়াজ-নসিহত করে বাংলার লাখো-কোটি মানুষকে উপকৃত করেছেনতিনি। কুরআন-হাদিসচর্চা ও শিাদীা ছাড়া আর কোনো কাজে তার মূল্যবান হায়াতের কোনো অংশ অতিবাহিত করেননি। এই আলেমে দ্বীন অত্যন্ত সহজ-সরল ও জরাজীর্ণ এক দরবেশি জীবন অতিবাহিত করেন।
ওলিয়ে কামেল আল্লামা শাহ মুহাম্মদ হারুন বাবুনগরী রহ: ছিলেন তার নানা। নানার অতি আদরের নাতির বাল্যজীবন, শিাজীবন ও শিকতা জীবনের প্রায় অর্ধেকই কেটেছে নানার চোখের সামনে। বায়তুল্লাহর গিলাফ ধরে অনেকবারই বুজুর্গ নানা দোয়া করেছেন বাবুনগরীর জন্য। এ ছাড়াআরো কয়েকজন ওলির সংস্পর্শে থেকে অতি স্বল্প সময়ে আধ্যাত্মিক জীবনের শিখরে পৌঁছে যান তিনি। চার তরিকার খিলাফতপ্রাপ্ত হয়ে আধ্যাত্মিক জীবনে একজন ওলিয়ে কামেল হওয়ারসৌভাগ্যও অর্জন করেন তিনি।
১৯৫৩ সালে চট্টলার এক দরবেশ পরিবারে তার জন্ম। দশ বছর বয়সে পুরো কুরআন মজিদের হিফজ সমাপ্ত করে এক বৈঠকে পুরো কুরআন শুনানোর গৌরবোজ্জ্বল সুখ্যাতি অর্জন করেন তিনি। এরপর উচ্চশিা অর্জনের জন্য দারুল উলুম হাটহাজারীতে চলে আসেন। এখানেই তিনি অত্যন্ত কৃতিত্বের সাথে দাওরায়ে হাদিসের শিা সমাপন করেন। পরে উচ্চতর হাদিস গবেষণারউদ্দেশ্যে সুদূর করাচির আল্লামাবান্নুরি টাউন বিশ্ববিদ্যালয়ে ­ বিখ্যাত মুহাদ্দিস আল্লামা ইউসুফ বান্নুরি রহ:-এর শিষ্যত্ব অর্জন করেন। সেখানে টানা দুই বছর হাদিস ও উলুমুল হাদিস শিার পর স্বদেশে প্রত্যাবর্তন করে প্রথমে চট্টলার সর্ববৃহৎ প্রাচীন শিাপ্রতিষ্ঠান জামেয়া বাবুনগরে মুহাদ্দিস হিসেবে যোগদান করেন। সেখানে অত্যন্ত সুনাম-সুখ্যাতি ও সফলতার সাথে প্রায় দুই যুগেরও বেশি সময় ধরে বুখারি, মুসলিম ও আবু দাউদসহঅনেক হাদিস গ্রন্থের পাঠদান করেন। এরপর প্রায় এক যুগ ধরে বিখ্যাত বিদ্যাপীঠ দারুল উলুম হাটহাজারী মাদরাসায় একজন সিনিয়র মুহাদ্দিস হিসেবে যোগদান করেন। এখানে তিনি মুসলিমশরিফ, তিরমিজি শরিফসহ আরো অনেক হাদিস গ্রন্থ অত্যন্ত দতা ও নিপুণতার সাথে পাঠদান করে সুনাম-সুখ্যাতি অর্জন করতে সম হন। তার এ সুদীর্ঘ চল্লিশ বছরের মুহাদ্দিসী জীবনে অর্ধলাধিক আলেম-ওলামা, মুহাদ্দিস ও মুফতি সৃষ্টি করার গৌরবোজ্জ্বল সফলতা অর্জন করেন।
শিকতা ও মুহাদ্দিসী জীবনের পাশাপাশি সাহিত্য রচনার জগতেও রয়েছে তার অনবদ্য অবদান। প্রায় ত্রিশেরও অধিক বাংলা, আরবি ও উর্দু ভাষায় রচিত মূল্যবান গ্রন্থ তার অসাধারণ জ্ঞান ও সাহিত্যচর্চার পরিচায়ক। দেশ, জাতি ও ইসলামের বহুমুখী অবদানের ওপর লিখিত তার এত লেখা ও রচনাই প্রমাণ করে জ্ঞান সাধনায় তার জীবন ও সময় কত বেশি ব্যস্ত ছিল।
তিনি অত্যন্ত সহজ-সরল ও সাধনায় নিমগ্ন এবং নিয়মিত তাহাজ্জুদগুজার ব্যক্তিত্ব। প্রচলিত রাজনীতির সাথে তিনি কখনো কোনো দিক থেকে জড়িত নন। জীবনের একটি মুহূর্তও তিনি প্রচলিত রাজনীতিতে কাটিয়েছেন বলে আমাদের জানা নেই।
সম্প্রতি ইসলামবিরোধী নানা প্রবণতা, দেশী-বিদেশী ষড়যন্ত্র, ঈমানবিরোধী কার্যকলাপ, মহানবী সা:-এর প্রতি ইতিহাসের জঘন্যতম কটূক্তি দেশেরধর্মপ্রাণ মানুষের পাশাপাশি তাকেও উদ্বিগ্ন করে। তিনি আল্লামা শাহ আহমদ শফীর আহ্বানে গঠিত হেফাজতে ইসলামের আন্দোলনে যোগ দিয়ে এর কেন্দ্রীয় মহাসচিব মনোনীত হন। বিগত ৬ এপ্রিলের লংমার্চ এবং পরবর্তী ৫মে ঐতিহাসিক ঢাকা অবরোধে তিনি অংশগ্রহণ করেন। হাজার হাজার র‌্যাব, বিজিবি, পুলিশ ও সরকারি নানা লোকজনের সমবেত যৌথ আক্রমণেলণ্ডভণ্ড শাপলা চত্বরের বিষাদময় কাহিনী পেছনে ফেলে তিনি যখন লালবাগের পথে তখন ঢাকেশ্বরী এলাকা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে।
তার গ্রেফতারের সংবাদ মিডিয়ায়প্রচারিত হলে দেশব্যাপী লাখ লাখছাত্র-ভক্ত ও পরিচিতদের মধ্যে নেমে আসে শোক-দুঃখের আবহ। আদালতে হাজির করার সময় বাবুনগরীর নিষ্পাপ চাহনি ও অমলিন অভিব্যক্তি অনেক কিছুই বলে দেয়। তার রিমান্ডের খবর শুনে দেশব্যাপী হেফাজতের নেতাকর্মী, সমর্থক ও কল্যাণকামী সমাজে নেমে আসে উদ্বেগ-উৎকণ্ঠার ­ ছায়া।
গতানুগতিক রাজনীতির সংস্রবমুক্ত এই বিজ্ঞ আলেম বর্তমানে কারাপ্রকোষ্ঠে খুবই বিষাদময় সময় পার করছেন। জানা গেছে, কারাগারে তিনি রাত-দিন ২৪ ঘণ্টা নীরব ধ্যান, নামাজ, ইবাদত-বন্দেগি ও কুরআন অধ্যয়নের মাধ্যমে সময় কাটাচ্ছেন। তার জন্য লাখ লাখ ভক্ত, ছাত্র ও অনুরক্তদের দোয়া-কান্না, মুনাজাতে সারা দেশ এমনকি বিদেশের আকাশ পর্যন্ত ভারী হয়েউঠেছে। তার কাছ থেকে জোর করে জবানবন্দী আদায়ের খবরে লক্ষ জনতা বাকরুদ্ধ। সবার একটি মাত্র ফরিয়াদ এই বরেণ্য মুহাদ্দিসকে তার হাদিসের মসনদে শিগগিরই ফিরিয়ে আনা হোক।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একসাথে হাঁটি

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৩৭

একসাথে হাঁটি
সাইফুল ইসলাম সাঈফ

কতদিন তুমি প্রেম করবে হে রূপসী
অনেক দেরি হয়ে গেছে
আমারও খুব দেরি, ভীষণ দুখি
এসো হাতে হাত রেখে পথ চলি।
তুমি এলে পাশে ফিরে পাবো
সুখ, আনন্দ, প্রশান্তি, হবো সফল।
কত... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪


সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

১৩৩১৩ তম দিন শেষে

লিখেছেন সুব্রত দত্ত, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৪৮


আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

×