কানাডায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গুলি, নিহত ৩
১৬ ই জুন, ২০১২ বিকাল ৩:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
কানাডার আলবার্টা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গতকাল সকালে বন্দুকধারীর গুলিতে তিন জন নিহত হয়েছে। হামলায় আহত আরো একজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
আলবার্টার প্রাদেশিক রাজধানী এডমন্টনে আলবার্টা বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাস এলাকায় এ হামলা হয়। নিহতরা একটি গাড়ি কোম্পানির কর্মকর্তা বলে জানিয়েছে স্থানীয় সংবাদ মাধ্যম।
এডমন্টনের পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। তবে পরে এ ব্যাপারে বিবৃতি দেওয়া হবে জানিয়ে ঘটনার বিস্তারিত বলতে রাজি হয়নি পুলিশ।
এডমন্টন জার্নাল জানিয়েছে, হামলার ঘটনাটি ঘটে স্থানীয় হাব শপিং মলে। মলটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভেতরে।
ধারণা করা হচ্ছে ডাকাতির চেষ্টায় বন্দুকধারীরা গুলি চালিয়েছে।
ঘটনায় জড়িত কাউকে পুলিশ এখন পর্যন্ত গ্রেফতার করতে পারেনি। পুলিশ মলটি ঘিরে রেখেছে এবং হামলাকারীদের ধরার চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানানো হয়েছে।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাজধানী ঢাকা সহ দেশের নানা অঞ্চলে টমটম, অটোরিক্সা, নসিমন, করিমন চলাচল করে। বেশ মানুষজন পরিবহন সহ মালামালের বস্তাও টানাটানি করতে দেখা যায়। কিন্তু এইগুলোর দেশ হচ্ছে গ্রাম গঞ্জের বাজার আর...
...বাকিটুকু পড়ুন
আমার সমাধিতে কোনো ফলক রেখো না
আমার ডক্টর উপাধিটি মুছে দিও
জ্ঞানী, কবি, দরবেশ, সাধক, সফল, ব্যর্থ
এসব কোনো শব্দই যেন
মাটির ওপর দাঁড়িয়ে আমাকে আলাদা না করে।
কারণ আমি দেখেছি
অহংকার খুব সূক্ষ্ম...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ২২ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৫৬
১৮ বছর পর্যন্ত সবাই শিশু!
শিশুর অধিকার রক্ষা অবশ্যই সভ্য সমাজের দায়িত্ব। কিন্তু প্রশ্নটা তখনই কঠিন হয়ে ওঠে, যখন ১৭ বছর ১১ মাস ২৯ দিন বয়সী কেউ ধর্ষণ বা হত্যার মতো... ...বাকিটুকু পড়ুন

আজ ২২ সেপ্টেম্বর—বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস। কল্পনা করুন তো, কর্মব্যস্ত এক মঙ্গলবারের সকালে ঢাকার রাজপথে কোনো ব্যক্তিগত গাড়ি নেই! কানে তালা লাগানো অহেতুক হর্নের গর্জন নেই,...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ২২ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৩৩

ছয় হাজার হাজার আগে পৃথিবীর জনসংখ্যা ছিলো মাত্র দশ লাখ।
হ্যা দশ লাখ। পুরো পৃথিবীর সব জায়গায় মানুষ থাকতো না। বনজঙ্গল ছিলো। আর সমুদ্র এবং নদী। পাহাড় পর্বত।...
...বাকিটুকু পড়ুন